Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কেতাবদের জন্যে এই একই নীতি প্রযোজ্য । যারা আল্লাহর দেয়া জীবন বিধানকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে না তাদের ঈমানের দাবী ভন্তামো বৈ কিছু নয়। যারা সত্যিকার মুসলমান হতে চায় তাদের উচিত আল্লাহর কেতাবকে নিজেদের অন্তরে ও জীবনে প্রতিষ্ঠিত করার পর ওই সমস্ত ধর্মব্যবসায়ী আহলে কেতাবদের এ বলে মোকাবেলা করা যে, তারা যতোক্ষণ পর্যস্ত ওই ্রন্থকে প্রতিষ্ঠিত না করবে ততোক্ষণ পর্যন্ত তারা কিছুতেই সত্যের ওপর প্রতিষ্ঠিত হবে না। তাদের ভ্রান্ত দাবী এই দ্বীনের সার্বভৌম মালিক আল্লাহ তায়ালা নিজেই অস্বীকার করছেন। এক্ষেত্রে সর্বদা চূড়ান্ত বক্তব্য পেশ করা ওয়াজেব। তাদেরকে ইসলামের দিকে নতুন করে আহবান করা ওই মুসলমানের কর্তব্য যে আল্লাহর কেতাবকে নিজের আত্মা ও জীবনে প্রতিষ্ঠিত করেছে। মুখে এবং উত্তরাধিকার সুত্রে ইসলামের দাবী করলে কেউ প্রকৃত মুসলমান বা মোমেন হয়ে যায় না, তাকে সত্যিকার দ্বীনের অনুসারী হিসাবেও আখ্যায়িত করা হয় না। আহলে কেতাবদের মধ্য থেকে যে কেউ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার জীবন বিধানকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে । সেক্ষেত্রে মুসলমানরা দ্বীন এবং দ্বীনের অনুসারীদের থেকে নাস্তিক্য ও নাস্তিকদের প্রতিরোধ করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করতে পারে । তার পূর্বে তাদের সাহায্য সহযোগিতা করা অনর্থক বৈ আর কিছুই নয়। আর তার নাম হচ্ছে বক্রতা প্রতারক ও প্রতারিত ব্যক্তিরা সব সময় যার আশ্রয় গ্রহণ করে থাকে। নিসন্দেহে আল্লাহর দ্বীন কোনো পতাকা, নিদর্শন, মূল বিষয় ও উত্তরাধিকারত্বের নাম নয়। আল্লাহ দ্বীন একটি বাস্তব সত্য, যা অন্তর ও বাস্তব জীবনে প্রতিফলিত হয়। যা প্রতিফলিত হয় আকীদা বিশ্বাসে, যা অন্তরকে আবাদ করে তাকে নতুন জীবন দান করে, এই দ্বীনের প্রতিষ্ঠা পুরো জীবনের মোড় ঘুরিয়ে. দেয় । আল্লাহর দ্বীন এ সকল কিছুর মাঝেই পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়। আর মানুষ আল্লাহর দ্বীনের ওপর ততোক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে না যতোক্ষণ না ওপরে বর্ণিত সবকিছু তাদের অন্তর ও জীবনে প্রতিফলিত হবে। এ ছাড়া যাবতীয় বিবেচনা আকীদাকে বিনষ্ট করা এবং অন্তরের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। পরিষ্কার পরিচ্ছন্ন মুসলমানরা কখনো এ পথে এগুতে পারে না। একজন মুসলমানের উচিত এ সত্যকে প্রকাশ করা এবং তারই ভিত্তিতে সকল মানুষকে পৃথক করা। এ পৃথকীকরণের পরিণামের দিকে ভ্রাক্ষেপ না করা। আল্লাহ তায়ালা একমাত্র হেফাযতকারী, তিনি কাফের সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। দায়ী (আহবানকারী) ততোক্ষণ পর্যন্ত আল্লাহর বাণীকে সঠিক ভাবে পৌছিয়ে দিয়েছে এবং মানুষের কাছে আল্লাহর দ্বীনকে যথাযথভাবে উপস্থাপন করেছে বলে দাবী করতে পারে না, যতোক্ষণ না সে পূর্ণাংগ দাওয়াত তাদের কাছে পৌছে দেবে এবং কোনো প্রকার আপোষের আশ্রয় না নিয়ে তাদের কাছে কোনো প্রকার তোষামোদ ও নমনীয়তা ছাড়াই উপস্থাপন করবে । যদি সে তাদের সামনে এ সত্য বক্তব্য প্রকাশ না করে যে তারা সঠিক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত নয়, যার ওপর তারা প্রতিষ্ঠিত তা সম্পূর্ণ ভ্রান্ত এবং সে তাদেরকে সম্পূর্ণ সঠিক দ্বীনের দিকে আহবান করছে তাহলে তা আদৌ ঠিক হবে না। সে তাদেরকে সুদূর পদক্ষেপ দীর্ঘ ভ্রমণ এবং তাদের চিন্তা চেতনা, অবস্থা, নিয়ম পদ্ধতি এবং নীতি নৈতিকতার মৌলিক পরিবর্তনের দিকে আহবান করছে। সর্বসাধারণের উচিত দায়ী থেকে এ বিষয়টি জেনে নেয়া যে, তারা 'হকের' কতটুকু দূরত্বে অবস্থান করছে যার প্রতি সে তাদেরকে আহবান করছে। এরশাদ হচ্ছে, ও সুরা আনল মাতমাদা _ ০১০৪১ ____ পানা ৬ মলাশিক্প ২ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।