Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ওপরের বর্ণনার প্রতি গভীরভাবে তাকালে এটা আমাদের সামনে পরিষ্কার হুয়ে যায় যে, আল্লাহ তায়ালা এ বাস্তব সত্যটি ভালো করেই জানতেন যে, রসূল সে.) সত্যের আহ্বান নিয়ে আহলে কেতাবদের কাছে গেলে তাদের অনেকের অবাধ্যতা ও না-ফরমানী বেড়ে যাবে। তা সত্তেও তিনি তার রসূলকে কোনো প্রকার ছিধা ছন্দ ছাড়াই তাদের মুখোমুখি হতে বলেছেন এবং তাদের অধিকাংশের যে পরিণাম হবে, সে পরিণামের জন্যে কোনো প্রকার দুঃখ, প্রকাশ করা থেকে বিরত থাকতে বলেছেন। যদি আমরা এ ক্ষেত্রে আল্লাহর বাণীকে চূড়ান্ত বাণী হিসাবে ধরে নেই, আর এটা অবশ্যই চূড়ান্ত, তবে আহলে কেতাবদেরকে আহলে দ্বীন (অর্থাৎ সঠিক দ্বীনের অনুসারী) হিসাবে ধরে নেয়ার কোনো পথই অবশিষ্ট থাকে না। যে অজুহাতে মুসলমানরা তাদের সাথে একাত্মতা ঘোধণা করে নাস্তিক্য এবং নাস্তিকদের বিরুদ্ধে রুখে দীড়াতে পারে । আর এরই দিকে কতক প্রতারিত এবং কিছু সংখ্যক প্রতারক ব্যক্তি আহবান করছে। কেতাবধারীরা তাওরাত, ইনজীঙ্ল এবং আল্লাহর পক্ষ হতে নাধিল করা অপরাপর গ্রস্থকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেনি এবং তার অনুসরণ রুরেনি, যাতে মুসলমানরা তাদেরকে সঠিক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত হিসাবে ধরে দিতে পারে । আর মুসলমানদের আল্লাহর সিদ্ধান্তের উর্ধে সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার নেই। সূরা আহঘাবে “আল্লাহ তায়ালা এবং তার রসূল কোনো বিষয়ে ফয়সালা দেয়ার পর কোনো মোমেন নর এবং নারীর এ ব্যাপারে কোনো ভিন্নমত পোষণ করার অধিকার নেই ।' আল্লাহর রাণী চিরস্তন। পরিবেশ-পরিস্থিতি এবং পারিপার্থিকতা তার কোনো প্রকার পরিবর্তন সাধন করতে পারে না। আর যখন আমরা আল্লাহর বাণীকে চূড়ান্ত বাণী হিসাবে ধরে নিয়েছি, আর এটাই হচ্ছে চিরন্তন সত্য । সুতরাং এ চিরস্তন মহাসত্যের মাধ্যমে তাদের মুখোমুখি হলে তারা আমাদের ওপর ক্ষুব্ধ ও উত্তেজিত হবে এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে এ ভেবে কোনো নমনীয়তা প্রকাশ করা আমাদের জন্যে কিছুতেই শোভনীয় নয়। অনুরূপভাবে এটাও আমাদের জন্যে শোভনীয় নয় যে, আমরা তাদেরকে সঠিক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত একথার স্বীকৃতি দানের মাধ্যমে তাদের ভালোবাসা কুড়াতে চেষ্টা করবো এবং আমরা তাদের থেকে প্গে ্বীন গ্রহণ কম্বো এবং সেই দ্বীনের স্বীকৃতি দেবো । সর্বোপরি আমরা ও তারা মিলে ওই স্বীন থেকে নাস্তিক্য দূর করার জন্যে চেষ্টা করবো । যেমনিভাবে আমরা আমাদের এ ছ্বীন থেকে নাস্তিক্য দূর করতে ্েষ্টা করি- যা হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যা মানুষ একমাত্র আল্লাহ তায়ালা থেকেই গ্রহণ করবে। নিসন্দেহে আল্লাহ তায়ালা আমাদেরকে এ ধরনের দিক নির্দেশনা দেননি । আমাদের থেকে এ ধরনের স্বীকৃতিও তিনি কবুল করবেন না। তেমনটি করলে আমরা আমাদের জন্যে ওই সমস্ত বিষয়ের স্বীকৃতি দেবো যা আল্লাহ তায়ালা দেননি, আমরা আমাদের জন্যে এমন বিষয় পছন্দ করব, যা তিনি করেননি । সর্বোপরি আমরা পরিবর্তিত আকীদা-বিশ্বাসকে আল্লাহ প্রদত্ত ছ্বীন হিসাবে স্বীকৃতি দিয়ে যাবো । অথচ আল্লাহ তায়ালা তাদের প্রসংগে বলেছেন, তারা যতোক্ষণ পর্যস্ত তাওরাত, ইনজীল ও অপরাপর গ্রস্থৃকে প্রতিষ্ঠিত না করবে ততোক্ষণ পর্যস্ত তারা কিছুর ওপরেই নেই । আর এ কাজ তারা কখনো করবে না। আহলে কেতাবদের মধ্য হতে যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবী করে কিন্তু আল্লাহর দেয়া জীবন বিধানকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করে না, তারাও ওই সমস্ত কেতাবধারীদের মতো, যারা সত্যের ওপর প্রতিষ্ঠিত নয় । আর আল্লাহর বাণী চিরম্তন, সর্বযূগের সর্বকালের আহলে ৫ সুতা আআল্ল আক্মেদা ০১৮৩৭ শাল্লা ৬ নন্মহিজ্ল ২. ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।