তাফসীর কী বিলাক্পিল কোন্আন নাধিল করা অন্যান্য পবিত্র গ্রন্থাবলীকে প্রতিষ্ঠিত ও অনুসরণ করতে পারে না- যতোক্ষণ পর্যন্ত তারা এ নতুন দ্বীনে প্রবেশ না করবে । এটা এমন এক দ্বীন যা অপরাপর দ্বীনের সত্যতা প্রমাণ করবে এবং তার সংরক্ষণ করবে । অতএব, তারা আল্লাহর সাক্ষ্যানুসারে সঠিক দ্বীনের ওপর প্রতিষ্ঠিত নয়, যতোক্ষণ পর্যস্ত তারা সর্বশেষ ছীনে প্রবেশ না করবে । রসূলে মাকবুল (স.) এ মর্মে আদিষ্ট হয়েছেন যে, তিনি তাদের ক্ষেত্রে খোদায়ী সিদ্ধান্তের মাধ্যমে তাদের মোকাবেলা করবেন এবং তাদের সত্যিকার গুণাবলী এবং অবস্থান তাদের কাছে পৌছিয়ে দেবেন । অন্যথায় তিনি যেন তার প্রসুর পক্ষ হতে আনীত রেসালাত পৌছাননি। আল্লাহর পক্ষ হতে এটা কত বড়ই না ধমক ও সতর্কবাণী উক্তি। আল্লাহ তায়ালা এটা ভাল করেই জানতেন যে, উল্লেখিত বাস্তবতা ও বক্তব্যের মাধ্যমে আহলে কেতাবের মুখোমুখি হওয়ার ঘটনা তাদের অনেকেরই কুফুর ও ুদ্ধত্য এবং গোয়ার্তুমী ও অবাধ্যতাকে বাড়িয়ে দেবে । কিন্তু এটা আল্লাহর ওই নির্দেশকে নিষেধ করে না যে, রসূল (স.) এটা ছাড়া তাদের মোকাবেলা করবে । এই মোকাবেলার দরুন তাদের কুফুর, ওদ্ধত্য, গোমরাহী ও বিরোধিতা বৃদ্ধি পাওয়াতে রসূল যেন নিরাশ না হন। কারণ আল্লাহর হেকমতের তাগাদা হচ্ছে যে, তিনি সত্যবাণীকে স্পষ্ট করে প্রকাশ ও প্রচার করেন এবং তার প্রভাব মানৰ অন্তরে যেন বর্তায়। অতপর যে হেদায়াত প্রাপ্ত হতে চায়, সে যেন প্রমাণ সহকারে হেদায়াতপ্রাপ্ত হয়। যে গোমরাহ হতে চায়, সে যেন প্রমাণ সহকারে পথ্্ষ্ট হয় । আর যে ধ্বংস হতে চায়, সে যেন প্রমাণসহকারে ₹স হয় এবং যে জীবন ধারণ করতে চায়, সে যেন প্রমাণ সহকারে জীবন ধারণ করে। 'আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে । অতএব, এ কাফের সম্প্রদায়ের জন্যে দুঃখ করবেন না।' আল্লাহ তায়ালা ওপরোক্ত নির্দেশাবলীর মাধ্যমে দাওয়াতের পন্থা অংকন করছেন। এ পন্থায় কি হেকমত নিহিত আছে তাও তিনি তাকে অবহিত করছেন। তৎসাথে তিনি তাকে আহলে কেতাবদের হেদায়াত গ্রহণ না করার দরুন যে করুণ পরিণাম হবে সে ব্যাপারে তাঁকে সান্ত্বনা দিয়ে বলছেন যে, তাদের অবাধ্যতা, গোয়া্তৃমী ও কুফুর এতে করে আরও বেড়ে যাবে । আর তারা এই পরিণামেরই উপযুক্ত! কারণ তাদের অন্তকরণ সত্যের বাণী গ্রহণ করতে সক্ষম নয়। সুতরাং তাদের মাঝে কোনো কল্যাণ ও মংগল নিহিত নেই, আর এই জন্যেই মহান প্রভুর হেকমতের দাবী হচ্ছে তিনি যেন সত্যের এই আপোষহীন বাণীর মাধ্যমে তাদের মুখোমুখি হন, যাতে তাদের অন্তরের অভ্যন্তরে যা সুপ্ত ও লুপ্ত আছে তা প্রকাশ পায় এবং তারা তাদের ওুদ্ধত্য ও কুফর প্রকাশিত হয়। পরিশেষে তারা অবাধ্য এবং কাফেরদের শাস্তির উপযুক্ত হয়ে পড়ে । আল্লাহ তায়ালা রসূল (স.)-কে আহলে কেতাবদের ব্যাপারে যে তাবলীগের (প্রচারের) দায়িত অর্পণ করেছিলেন, তার পরিণাম স্বরূপ তাদের অধিকাংশেরই উদ্ধত্য ও কুফুর বৃদ্ধি পেয়েছিলো । যদি এই আলোকে আমরা মুসলমান এবং আহলে কেতাবের মধ্যকার সাহায্য-সহযোগিতা ও হৃদ্যতার বিষয়টির বিচার করি, তবে আমরা দেখতে পাবো যে, আল্লাহ তায়ালা এক্ষেত্রে তার পক্ষ থেকে সিদ্ধান্ত উপস্থাপন করেছেন যে, আহলে কেতাব সঠিক বস্তুর ওপর প্রতিষ্ঠিত নয়- যতোক্ষণ না তারা তাওরাত, ইনজীল এবং তাদের প্রভুর পক্ষ হতে তাদের কাছে নাধিল করা গ্রস্থকে প্রতিষ্ঠিত করবে । আর এটাই হচ্ছে আল্লাহ তায়ালা এবং তার রসূলের ওপর ঈমান আনার দাবী । কিন্তু অবস্থা দৃশ্যে মনে হচ্ছে তারা আল্লাহ্র দ্বীনে ফিরে আসবে না এবং ওই ছ্বীনের বাহনকারী হবে না যা আল্লাহ তায়ালা তাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন। [2 স্জা আম স্াক্দদ7______ 2২57 লান্গাভ অলহ্িল্দহ | ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।