Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বিশেষণসহ তাদের মুখোমুখি হওয়া ৷ অধিকস্তু এ বলে তাদের মোকাবেলা করা যে, তারা কোনো হক বস্তুর ওপর প্রতিষ্ঠিতই নয় অর্থাৎ তারা দ্বীন, আকীদা এবং ঈমানের দিক থেকে সঠিক কোনো কিছুর ওপর প্রতিষ্ঠিত নয়। কারণ তারা তাওরাত, ইনজীল এবং তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে নাযিল করা অন্যান্য কেতাবগুলোকে প্রতিষ্ঠিত করেনি অর্থাৎ তারা সততা ও নিষ্ঠার সাথে এগুলোর অনুসরণ করেনি এবং এগুলোকে তারা নিজের জীবন বিধানে পরিণত করেনি'। সুতরাং আহলে কেতাবদের নিজেদেরকে কেতাবধারী, বিশ্বাসী এবং দ্বীনের অনুসারী হিসাবে দাবী করার কিছুই নেই। মানেন দাবী কখন গপ্রহশযোশগশত হবে 'পরিষ্কার করে বলে দিন, হে আহলে কেতাবরা, তোমরা কোনো কিছুর ওপরেই নেই, যে পর্যস্ত না তোমরা তাওরাত, ইনজীল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, তা প্রতিষ্ঠিত করো।” যখন আল্লাহ তায়ালা রসূলে কারীম (সে.)-কে আহলে কেতাবদের এ বলে মুখোমুখি হওয়ার নির্দেশ প্রদান করেন যে, তারা দ্বীন, আকীদা এবং ঈমানের ওপর প্রতিষ্ঠিত নয়- অর্থাৎ তারা গ্রহণযোগ্য কোনো মূল ভিত্তির ওপরই প্রতিষ্ঠিত নয় এবং যখন উপরোল্লিখিত পন্থায় চূড়ান্তভাবে আহলে কেতাবদের মুখোমুখি হওয়া ও মোকাবেলা করার জন্যে রসূল (স.) আদিষ্ট হলেন, তখন তারা তাদের নবীদের ওপর নাযিল করা কেতাবসমূহ তেলাওয়াত করে যাচ্ছিলো এবং অন্যদেরকেও পড়ে শুনাচ্ছিলো। অধিকন্তু তারা নিজেদেরকে ইহুদী ও খৃষ্টান বলে দাবী করছিলো এবং তারা নিজেদেরকে এক ধরনের মোমেন হিসাবেই দাবী করছিলো । কিন্তু আল্লাহ তায়ালা রসূল (স.)-কে এ ক্ষেত্রে যেভাবে তাদের মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন, তাতে তাদের দাবীর কোনো রকম স্বীকৃতি দেয়া হয়নি। কারণ '্বীন' এমন কিছু শব্দের নাম নয় যা মুখে মুখে উচ্চারিত হয়। এমন কিছু গ্রন্থের নামও নয়, যা সুরসহ পঠিত হয় । অনুরূপভাবে তা এমন কোনো বিশেষণের নাম নয়, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। নিসন্দেহে স্বীন হচ্ছে একটি জীবন বিধান, যা অন্তরের গোপন আকীদাকে অন্তর্ভুক্ত করে, আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রদর্শিত এবাদাত এবং ওই এবাদাত যা এই বিধানের ভিত্তিতে পুরো জীবন বিধান প্রতিষ্ঠা করার মাঝে লুপ্ত সেসব বিষয়কেও সন্বিবেশিত করে। যেহেতু কেতাবধারীরা উল্লেখিত বুনিয়াদসমূহের ভিত্তিতে ছ্বীন প্রতিষ্ঠা করেনি, সুতরাং মহানবী রসূল (স.) এ মর্মে তাদের মোকাবেলার জন্যে আদিষ্ট হয়েছেন যে, তারা সঠিক কোন দ্বীন তথা জীবন বিধানের ওপর প্রতিষ্ঠিতই নয়। তাওরাত, ইনজীল এবং তাদের প্রভুর পক্ষ হতে তাদের ওপর অর্পিত গ্রন্থকে প্রতিষ্ঠিত করার প্রথম দাবী হচ্ছে আল্লাহর ছ্বীনে পুরোপুরি অবগাহন করা যা যোহাম্মদ (স.) নিয়ে এসেছেন । কারণ আল্লাহ তায়ালা আহলে কেতাবদের কাছ থেকে এ মর্মে প্রতিজ্ঞা নিয়েছেন যে, তারা প্রত্যেক রসূলের ওপর ঈমান আনবে এবং তার সাহায্য সহযোগিতা করবে । মোহাম্মদ (স.) এবং তার সম্প্রদায়ের গুণাবলী ও বৈশিষ্ট্য তাদের কাছে বিদ্যমান তাওরাত এবং ইনজীলে বিদ্যমান ছিলো । যে বিষয়ে সর্বাধিক সত্যবাদী আল্লাহ তায়ালাও আমাদেরকে অবহিত করেছেন। যে, তারা তাওরাত, ইনজীল এবং তাদের প্রভুর পক্ষ হতে তাদের কাছে নাযিল করা গ্রস্থসমূহকে প্রতিষ্ঠিত করেনি । উল্লেখ্য, এখানে তাদের প্রভুর পক্ষ হতে তাদের ওপর অর্পিত গ্রন্থ বলতে বুঝানো হয়েছে কোরআনে হাকীম অথবা অপরাপর অন্যান্য গ্রন্থ যেমন যাবুর যা দাউদ (আ.)-এর ওপর নাযিল হয়েছে। এক্ষেত্রে আমি বলবো, তারা ততোক্ষণ পর্যন্ত তাওরাত, ইনজীল এবং আল্লাহর পক্ষ হতে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।