Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দাওলক্াতেল কাজে কোনো আনপোতেল যোগ তেই এখানে রসূলুল্লাহ সে.)-কে এ মর্মে চূড়ান্ত নির্দেশ দেয়া হয়েছে যে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ পুরো বিধান পুংখানুপুংখ জনসাধারণের কাছে তিনি যেন পৌছে দেন। আর তিনি এ হকের বাণী প্রচার করতে গিয়ে পার্থিব কোনো বিবেচনাকে যেন সামনে না রাখেন । অন্যথায় মনে করতে হবে তিনি যেন রেসালাতের দায়িত্ব পুরোপুরি আঞ্জাম দেননি এবং তার পয়গাম সঠিকভাবে মানুষের কাছে পৌছাননি। আল্লাহ তায়ালা তাকে মানুষের অনিষ্ট থেকে হেফাযত করবেন । যার হেফাযতের দায়িত্ব স্বয়ং রববুল আলামীন নিজ হাতে গ্রহণ করেন অন্য মানুষ তার কোন প্রকার ক্ষতি করতে পারে না। নিসন্দেহে ঈমানের বাণী প্রচারে দ্বিধা-দ্বন্দে ভোগা সমুচিত নয়; বরং তা পুরোপুরি নিসঙ্কোচে মানুষের কাছে পৌছে দেয়া উচিত। এতে বিরুদ্ধাচরণকারীরা যা রলার বলুক এবং দ্বীনের শত্রুরা যাকরার করুক। কারণ আকীদার সত্য বাণী কামনা বাসনার তোষামোদ ও তাবেদারী করে না । অনুরূপভাবে তা মনের অনাকাংখিত ইচ্ছার প্রতি ও ভ্রক্ষেপ করে না, বরং তা একমাত্র এ বিষয়ের প্রতি লক্ষ রাখে যে, ঈমানের প্রচার এমনভাবে হোক যেন তা মানব অন্তরের অন্তস্তলে কার্যকরী অবস্থায় পৌছে। আকীদার এই সত্যবাণী বলিষ্ঠ ও চূড়ান্তভাবে প্রচার করার অর্থ কর্কশতা ও নিষ্ঠুরতা নয়। আল্লাহ তায়ালা তার রসূলকে হেকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে তার পথে আহবান করার জন্যে নির্দেশ করেছেন। এক্ষেত্রে কোরআনে হাকীমের বিভিন্ন নির্দেশের মাঝে পারস্পরিক কোনো বিরোধিতা ও সংঘর্ষ পরিলক্ষিত হয়নি । হেকমত এবং উত্তম উপদেশ স্বয়ং বর্ণনার ক্ষেত্রে চূড়ান্ত ও অকাট্য সত্য নির্দেশের পরিপন্থী নয়। প্রচারের মাধ্যম এবং পদ্ধতি আর খোদ প্রচার ও তার বিষয়বস্তু এক জিনিস নয়। এক্ষেত্রে কাম্য হচ্ছে পরিপূর্ণ আকীদার হক বাণী, বর্ণনার ক্ষেত্রে অস্পষ্টতা, তোষামোদ ও নমনীয়তার আশ্রয় গ্রহণ না করা । আকীদাগত বাস্তব সত্যের ক্ষেত্রে আংশিক সমাধান এবং আপোষমূলক বক্তব্য বলতে কিছুই নেই। দাওয়াতের সূচনালগ্ন থেকে রসূল (স.) তাবলীগের ক্ষেত্রে হেকমত ও উত্তম উপদেশের পন্থা অবলম্বন করে দাওয়াত দিতেন। তিনি আকীদার ক্ষেত্রে চূড়ান্ত বক্তব্য রাখতেন, কোন প্রকার আপোষমূলক বক্তব্য থেকে বিরত থাকতেন । তিনি আল্লাহর পক্ষ থেকে এ কথা বলার জন্যে আদিষ্ট ছিলেন, হে কাফেররা তোমরা যার এবাদাত করো আমি তার এবাদাত করি না।' এখানে রসূল (স.) নাফরমান বান্দাদেরকে বিশেষণসহ (কাফের) সম্বোধন করেন এবং স্পষ্টভাবে উভয়ের কাজের ভিন্নতা বর্ণনা করেন। এক্ষেত্রে তিনি তাদের উপস্থাপিত আংশিক সমাধান গ্রহণ করেননি এবং তিনি তাদের ইচ্ছা মাফিক তাদের তোষামোদও করেননি । এমনকি তিনি তাদেরকে এমন কথাও বলেননি যে, তিনি তাদের অবস্থানের সামান্য কিছু পরিবর্তন চান। বরং তিনি তাদেরকে সম্বোধন করে বলেন যে, তারা নিসন্দেহে নির্ভেজাল বাতিলের ওপর প্রতিষ্ঠিত। আর তিনি পরিপূর্ণ সত্যের ওপর প্রতিষ্ঠিত। সুতরাং তিনি হকের বাণী উচু, বলিষ্ঠ, পূর্ণাংগ ও চ্ড়ান্তরূপে এমন বাচনভংগিতে উপস্থাপন করেছেন, যাতে কোনো প্রকার কর্কশতা ও কঠোরতা ছিলো না। উপরোক্ত আহবান ও নির্দেশ এ সুরার নিঙ্নোক্ত আয়াতে বর্ণিত হয়েছে। (৬৭ নং আয়াত ও তার অনুবাদ) উক্ত আহ্বানের পূর্বাপর প্রসংগ থেকে মূল বক্তব্য স্পষ্ট হয়ে গেছে। এর উদ্দেশ্য হচ্ছে, কেতাবধারীরা যে অবস্থানের ওপর প্রতিষ্ঠিত এবং তারা যে বিশেষণের উপযুক্ত সে অবস্থান ও ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।