Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরাটি আনুগত্য করা ও হালাল হারামের বিধান মেনে চলার কেবল নীতিগত নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি, বরং ছ্যর্থহীনভাবে বলেছে যে, আল্লাহর নাযিল করা বিধান মান্য করতেই হবে এবং এ ব্যাপারে অন্য কারো বিধান মানা যাবে না। এর অন্যথা করা হলে সেটা হবে কুফরী, সেটা হবে যুলুম এবং সেটা হবে ফাসেকী কাজ । এখানে এক নাগাড়ে কঠোর আদেশমালা জারী হয়েছে। সূরার ৪১ নং আয়াত থেকে ৫০ নং আয়াতের শেষ পর্য্ত পড়ে দেখুন। এখানে সূরার মূল বক্তব্য স্পষ্ট হয়ে ঘায়। সেটি এই যে, স্রষ্টা যখন একজন, মালিক মনিব যখন একজন এবং ইলাহ যখন একই জন, তখন ছুকুমদাতা, বিধানদাতা, আইনদাতা ও শাসনকর্তাও সেই একই সম্ত্বা। স্বভাবতই আল্লাহর আইনই একমাত্র আইন, তার বিধানই একমাত্র , বিধান, তার শরীয়তই একমাত্র শরীয়ত । একমাত্র আল্লাহর নাধিল করা বিধানেরই আনুগত্য ও অনুসরণ করতে হবে । একমাত্র তার নাধিল করা ওহীর নির্দেশ মেনে চলতে হবে । এটাই ঈমানের দাবী এবং এটাই ইসলাম । আল্লাহ তায়ালা যা নাযিল করেছেন তা ছাড়া অন্য কিছু মানা আল্লাহর দ্বীনের মূলকথা, যার ওপর তিনি তার সর্বকালের সকল বান্দার অংগীকার গ্রহণ করেছেন । এই দ্বীন নিয়েই আল্লাহর সকল রসূল এসেছেন এবং মোহাম্মদ (স.)-এর উম্মত ও পূর্ববর্তী সকল নবীর উন্মতদের জন্যে এই একই দ্বীন নির্ধারিত । “আল্লাহর হ্বীন' ঘে শুধুমাত্র আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা-শাসন ও নির্দেশ জারী করার নাম, সে ব্যাপারে কোনো ভিন্ন মতের অবকাশ মাত্র নেই। কেননা এই দ্বীনই আল্লাহর একচ্ছত্র প্রভৃতব, তার সার্বভৌম ক্ষমতা এবং একমাত্র ইলাহ হওয়ার প্রতীক। সুতরাং “আল্লাহর হ্বীন' এবং “আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা, শাসন, সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশ জারী করা' একেবারেই অভিন্ন জিনিস এবং একটি অপরটির অনিবার্ষ ফলশ্রুতি। এর একটি কারণ এই যে, আল্লাহর নাযিল করা বিধান যে কোনো মানব রচিত বিধান, আইন, বা বিধি ব্যবস্থার চেয়ে উত্তম । তবে এটি তার একমাত্র কারণ নয় এবং প্রধান কারণও নয়। একমাত্র কারণ ও প্রধান কারণ এই যে, একমাত্র আল্লাহর নাধিল করা বিধান অনুসরণ, তদনুসারে বিচার ফয়সালা, শাসন, সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশ জারী করা দ্বারাই আল্লাহকে ইলাহ বা মাবুদ হিসাবে মান্য করা এবং আল্লাহ ছাড়া অন্যদের ইলাহ হওয়াকে প্রত্যাখ্যান করা সন্ভব ৷ আভিধানিক ও পারিভাষিক উভয় অর্থে এটাই প্রকৃত ইসলাম । ইসলামের আভিধানিক অর্থ হলো আত্মসমর্পণ । আর এর পারিভাষিক অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ, তার সর্বাত্মক, নিরংকুশ ও শর্তহীন আনুগত্য ও অনুসরণ, তার সাথে অন্য কারো ইলাহত্বের দাবী নাকচ ও বাতিল করা, ইলাহহীয়াতের সর্ব প্রধান বৈশিষ্ট্য সার্বভৌম ক্ষমতা অন্য কারো হতে পারে না- তা ঘোষণা করা এবং তার বান্দাদেরকে তার আইন ছাড়া অন্য কারো আইন মানতে বাধ্য করার অধিকার আর কারো থাকতে পারে একথা অস্বীকার করা। এই উভয় অর্থে পরিপূর্ণ ইসলামের বাস্তবায়নের জন্য এটা যথেষ্ট নয় যে, মানব জাতি নিজেদের জন্যে আল্লাহর আইনের অনুরূপ আইন রচনা করে নেবে, এমনকি ছবছ আল্লাহর আইন জারী করাও যথেষ্ট নয়, যদি তাতে নিজেদের প্রতীক যুক্ত করে, যদি তাকে আল্লাহর আইন বলে ঘোষণা না দেয় এবং আল্লাহর সার্বভৌমত্ব ও ইলাহ হওয়ার স্বীকৃতি দিয়ে তারই নামে তা জারী না করে । কেননা একমাত্র এভাবেই বান্দার শাসন ও সার্বভৌমত্রে অধিকার পরিত্যাগ ও অন্বীকার করার শর্ত পূরণ হওয়া সন্তব, অন্য কোনো তারে নয়। সুতরাং আল্লাহর আইন বাস্তবায়নের জন্যে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।