Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আোকনীল আস্মাত-৬৭-১৮৯ এ আয়াতগুলোতে আহলে কেতাব তথা ইহুদী এবং খৃষ্টানদের অবস্থা, তাদের আকীদা বিশ্বাসের বত্রতা এবং বিশেষ করে ইহুদীরা গোটা ইতিহাসে যা অকল্যাণকর কাজ করেছে তা বিবৃত হয়েছে। অনুরূপভাবে এখানে তাদের এবং রসূল (স.) তথা গোটা মুসলিম উম্মাহর মধ্যকার সম্পর্কের ধরন এবং তাদের সাথে রসূল (স.) এবং মুসলমানদের কি ধরনের আচরণ শোভনীয় তাও বর্ণিত হয়েছে । আর এ আলোচনার একমাত্র লক্ষ্য হচ্ছে ভ্রান্ত মতবাদ ও ভ্রান্ত মতবাদের অনুসারীদের ব্যাপারে মুসলিম জনগোষ্ঠীর আচার আচরণের মূলনীতি এবং তাদের বোধ বিশ্বাস ও চিন্তা চেতনার মূলনীতি সম্পর্কে কতগুলো মৌলিক সত্য প্রতিষ্ঠা করা। এখানে আল্লাহ তায়ালা মোহাম্মদ (স.)-কে রসূল হিসাবে সন্বোধন করে তার ওপর নাযিল করা গোটা কোরআন তথা পুরো জীবন বিধানকে মানুষের কাছে পৌছিয়ে দেয়ার দায়িত্ব অর্পণ করেছেন। পরিবেশ পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে এবং মানুষের কামনা বাসনার সাথে দবন্দু-সংঘাতের ভয়ে আল্লাহর পক্ষ হতে নাযিল করা কোরআনের কিছু অংশ প্রচার করা থেকে বিরত থাকা অথবা বিলম্বে প্রচার করা থেকে এ বলে তিনি সতর্ক করে দিয়েছেন যে, যদি রসূল (স.) এমনটি না করেন তবে তিনি যেন তার ওপর অর্পিত পয়গাম কিছুই পৌছাননি। আল্লাহ তায়ালা রসূল (স.)-কে এরপর যে সমস্ত বিষয়ের দায়িত্ব অর্পণ করেছেন, তনাধ্যে একটি হচ্ছে পরিষ্কারভাবে একথা বলে দেয়া যে, আহলে কেতাবরা কখনোই কোনো মূল সত্যের ওপর প্রতিষ্ঠিত হবে না। যতোক্ষণ না তারা তাওরাত, ইনজীল ও তাদের রবের পক্ষ হতে তাদের কাছে নাধিল করা অন্যান্য কেতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে । অর্থাৎ সততা ও নিষ্ঠার সাথে-তারা তাদের অনুসরণ করবে এবং যেগুলোকে নিজের জীবনে গ্রহণ করে নেবে । এটা খুবই স্পষ্ট বাক্য । অপর দায়িতৃটি হচ্ছে ইহুদীদের ওয়াদা ভংগ এবং নবীদের হত্যার দরুন তাদের কাফের হিসাবে ঘোষণা করা এবং খৃষ্টানদেরকেও একই উক্তির জন্যে কাফের ঘোষণা করা “নিসন্দেহে আল্লাহ তায়ালা হচ্ছেন মসীহ ঈসা ইবনে মারিয়াম অথবা আল্লাহ হচ্ছেন তিন জনের (খোদার) একজন ।' অনুরূপভাবে তিনি একথার ঘোষণাও দিয়েছেন যে, মসীহ ঈসা (আ.) বনী ইসরাইলকে এই শেরেকের পরিণতি সম্পর্কে এবং আল্লাহ তায়ালা এই মোশরেকদের জন্যে জান্নাতকে হারাম করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন । আরো সতর্ক করে দিয়েছেন যে, বনী ইসরাইল তাদের অবাধ্যতা ও সীমালংঘনের জন্যে হযরত দাউদ (আ.) হযরত ঈসা (আ.)-এর মুখে অভিশপ্ত হয়েছে। আহলে কেতাবদের সঠিক অবস্থান উন্মোচনের মাধ্যমে এ অধ্যায়ের সমাপনী টানা হয়েছে । তারা মুসলমানদের বিরুদ্ধে মোশরেকদের সাহায্য করেছিলো । অনুরূপভাবে এখানে একথার ঘোষণাও দেয়া হয়েছে যে, তাদের এ অবস্থা আল্লাহ তায়ালা এবং তার নবীর ওপর তাদের ঈমান না আনার দরুন সৃষ্টি হয়েছে। পরিশেষে তাদেরকে নবী মোহাম্মদ (স.) কর্তৃক আনীত জীবন বিধানের ওপর ঈমান আনার জন্যে আহবান জানানো হচ্ছে, অন্যথায় তারা মোমেন থাকবে না বরং ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আয়াতগুলোর সংক্ষিপ্ত আলে 5না পেশ করার পর আমি এবার তার বিস্তারিত আলোচনা পেশ করছি। [ তক্ষল্দবদলক্দদ70557 া্দ্দভক্্ষলু ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।