তাতে আমার রাজ্যের কোনো কিছু বৃদ্ধি পায় না। হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তীরা ও পরবর্তিগণ তোমাদের জ্নেরা ও মানুষেরা সবাই যদি তোমাদের মধ্যকার সবচেয়ে পাপিষ্ঠ লোকটির মতো দুর্বৃত্ত হয়, তথাপি তাতে আমার রাজ্যের কোনো ক্ষতি হয় না। হে আমার বান্দারা, তোমাদের পূর্ববর্তীরা ও পরবর্তিগণ, তোমাদের জ্নেরা ও মানুষেরা যদি একই প্রান্তরে দীড়িয়ে - আমার কাছে কিছু চায় এবং আমি প্রত্যেক প্রার্থীকে যা চেয়েছে তা দেই, তবে তাতে সমুদ্রে একটি ' সুঁচ ঢুকালে যতোটুকু পানি তার সাথে উঠে আসে, ততোটুকু ব্যতীত কোনো কমতি-হয় না। হে। আমার বান্দারা, তোমাদের কৃতকর্মগুলোই আমি গুনে গুনে সংরক্ষণ করি, অতপর তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেই । সুতরাং যে ব্যক্তি ভালো প্রতিদান পায়, তার আল্লাহর শোকর করা উচিত । আর যে ব্যক্তি খারাপ ফল পায়, তার নিজেকে ছাড়া আর কাউকে ধিক্কার দেয়া উচিত নয়" মুসলিম) ] এই হাদীসের আলোকেই আমাদের বুঝা উচিত ঈমান, এবাদত, খোদাভীতি, পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং আল্লাহর বিধান অনুসারে দেশ শাসনের উপকারিতা কী। এগুলো আমাদের তথা মানব জাতিরই কাজে লাগবে, দুনিয়া ও আখেরাতে তাদেরই কল্যাণ সাধন করবে এবং এগুলো দুনিয়া ও আখেরাতে মানুষের সুস্থতা ও নিরাপত্তার জন্যেও জরুরী । একথা না বললেও চলে যে, আহলে কেতাবের জন্যে আল্লাহ তায়ালা যে শর্ত আরোপ করেছেন, তা শুধু আহলে কেতাবের জন্যেই নির্দিষ্ট নয়। আহলে কেতাবের জন্যে আরোপিত শর্তের মধ্যে রয়েছে ঈমান, আল্লাহভীতি ও শেষ নবীর পূর্বে তাদের ওপর তাওরাত, ইনজীল সহ যা কিছু নাযিল হয়েছে তার বাস্তবায়ন। কাজেই যাদের ওপর কোরআন নাধিল হয়েছে, তাদের. বেলায়ও এ সব শর্ত প্রযোজ্য । তাদেরকে তো শুধু কোরআন নয়, বরং পূর্ববর্তী কেতাবসমূহের মধ্যে যা যা রহিত হয়নি, তাও কার্যকরী করতে হবে । শেষ নবীর ওপর নাযিল হওয়া আল্লাহর এ বিধান ছাড়া এখন আর কোনো বিধান গ্রহণযোগ্য নয়। এটাই সর্বশেষ দীন বা ধর্ম। কাজেই উক্ত ঈমান, খোদাভীতি ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা স্বাভাবিকভাবেই মুসলমানদের : ওপরও শর্ত হিসাবে আরোপিত আছে। আল্লাহ তায়ালা যাতে সন্তুষ্ট সেই ইসলাম তাদেরকে সন্তুষ্ট চিত্তে পালন করতে হবে । তবেই তারা গুনাহ মাফ, দুনিয়ার সুখ শান্তি ও প্রাচ্য, আকাশ ও পৃথিবী থেকে অঢেল জীবিকা এবং আখেরাতে বেহেশত লাভের যোগ্য হবে । | আজকের সারা মুসলিম জাহানে যে ক্ষুধা, দারিদ্র, রোগ-ব্যাধি, ভীতি,সন্ত্রাস ও দুর্যোগ দুর্ভোগ | বিরাজ করছে, তা থেকে মুক্তি পেয়ে সুখ-সমৃদ্ধি লাভ করতে হলে এ শর্তগুলো পূরণ করতেই হবে। এ শর্ত অক্ষুণ্ন রয়েছে এবং কিভাবে তা পূরণ করতে হবে, তার পথও মুসলমানদের জানা ; রয়েছে। প্রয়োজন কেবল নতুন করে উপলব্ধি করা ও সচেতন হওয়া । ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।