মানব জাতি এই অস্থিরতা, অশান্তি ও হতাশায় ভুগছে শুধু এ কারণে যে, তারা আল্লাহর সেই বিধানকে মনে প্রাণে গ্রহণ করছে না, যা দুনিয়া ও আখেরাতে পার্থক্য করে না বরং উভয়ের মধ্যে সমৰয় সাধন করে । দুনিয়ার সুখ সমৃদ্ধি ও আখেরাতের সুখ শান্তিকে পরম্পর বিরোধী মনে করে না, বরং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। যে সব জাতি আল্লাহর বিধানে ঈমান আনে না, অসততা ও দুৃতি পরিত্যাগ করে না, অথচ তা সত্তেও তারা উন্নত ও সমৃদ্ধিশালী, তাদের এই বাহ্যিক আড়ম্বর ও জীকজমক দেখে প্রতারিত হওয়ার কোনোই কারণ নেই । কেননা এই চোখ ধাধানো উন্নতি ও সমৃদ্ধি একেবারেই সাময়িক । আল্লাহর শাশ্বত নীতি একদিন ওই সব জাতির জীবনে প্রযুক্ত হবেই। আল্লাহর বিধানের সাথে দুনিয়াবী আবিষ্কার উদ্ভাবনের দুঃখজনক বিভেদ ও বিচ্ছেদের অশুভ পরিণাম একদিন প্রকাশ পাবেই। ইতিমধ্যে এর কিছু কিছু আলামতও বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে । যথা, এই সব জাতিতে সম্পদের অসম বন্টনের কারণে সমাজে এক ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। সমাজ বঞ্ধনা, হিংসা বিদ্বেষ ও এর পরিণতিতে সন্তাব্য বিপ্রবের আতংকে প্রায় দিশাহারা ৷ শত প্রাচূর্যের | মধ্যেও এ এক মহা দুর্যোগ বটে । যে সব জাতি কিছুটা সুষম বন্টনের নিশ্চয়তা দিতে ইচ্ছুক, তাদের মধ্যে উক্ত অস্থিরতা দমন নীতি, সন্ত্রাস ও একনায়কত্বের আকারে প্রকাশ পাচ্ছে। কেননা সুষম বন্টনের খাতিরেই তারা এসব পদক্ষেপ নিতে চেয়েছে। এটা এমন এক আপদ, যা থেকে মানুষ বিন্দুমাত্রও নিরাপত্তা বোধ করে না এবং একটি রাতও শান্তিতে ঘুমাতে পারে না। মানসিক ও নৈতিক অধপতন এমন পর্যায়ে পৌছেছে যে, ধীরে হোক, দ্র'ত হোক, তা গোটা জীবনকে ধ্বংস করে দিতে উদ্যত হয়েছে । উৎপাদন, শ্রম ও বন্টন- এই তিনটে জিনিসের সব কটির জন্যেই নৈতিক গ্যারান্টির প্রয়োজন । শুধুমাত্র আইন দিয়ে যে শ্রম ও উৎপাদনের প্রক্রিয়া সচল রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে, সেটা আমরা সর্বত্রই দেখতে পাচ্ছি। রকমারি ব্যাধি ও স্ত্রায়বিক অস্থিরতা বিশ্বের বিশেষত উন্নত জাতিগুলোকে ধ্বংস করার উপক্রম করেছে। এর. ফলে মেধা ও সহনশীলতার মান ও সেই সাথে উৎপাদন ও শ্রমের মানও নেমে যাচ্ছে। পরিশেষে তা অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধিকে বিনষ্ট করতে উদ্যত হয়েছে। এসব আলামত এখন এত স্পষ্ট যে, তা মানুষের দৃষ্টি আকর্ষণে সমর্থ । বিশ্বব্যাপী ধ্বংসলীলা সংঘটিত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এ আশংকায় মানুষ সর্বক্ষণ উৎকষ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। বিশ্ব এমনিতেই উত্তেজনায় তটস্থ। তার চারদিকে ধ্বংসাত্মক যুদ্ধের হুমকি বিরাজ করছে। সচেতনভাবেই হোক আর অসচেতনভাবেই হোক, যুদ্ধ ও ধ্বংসলীলার ভয়ে প্রতিটি মানুষের স্বায়ুতে ক্রমাগত চাপ পড়ছে এবং সেই চাপের দরুন রকমারি স্নায়বিক রোগে আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ । তাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া, মস্তিষ্কে রক্তক্ষরন ও আত্মহত্যাজনিত মৃত্যু ইদানীং উন্নত দেশগুলোতে যে রূপ ব্যাপক আকার ধারণ করেছে, অনুন্নত দেশগুলোতেও তদ্ধপ ব্যাপক আকার ধারণ করেনি । কোনো. কোনো জাতির ধ্বংস ও অবলুপ্তির দিকে ঝুঁকে পড়ার মধ্য দিয়ে এই আলামতগুলো আরো স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। ইদানীং এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হয়ে দেখা দিয়েছে ফরাসী জাতি । বস্তুগত কার্যকলাপ ও আধ্যাত্মিক কর্মকান্ডের মধ্যে ভেদাভেদ করা, দুনিয়া ও আখেরাতের মধ্যে পার্থক্য করা, ধর্ম ও কর্মে পার্থক্য করা, আখেরাতের মুক্তির জন্যে আল্লাহর কাছ থেকে বিধান গ্রহণ ও দুনিয়ার সুখ-সমৃদ্ধির জন্যে মানব রচিত বিধান গ্রহণ এবং আল্লাহর বিধান ও মানুষের পার্থিব জীবনের মাঝে বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টি করার কী পরিণতি হতে পারে ফরাসী ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।