Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তে ভুল করন বছ এবাদাত, সততা ও খোদাভীতি মানব জীবনে ইসলামের বাস্তবায়নের সহায়ক ৷ এর উক্ত উভয় ধরনের কাজ একত্রে মিলিত হয়ে দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় বেহেশত তথা সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে । উভয় বেহেশতে যাওয়ার জন্যে একই পথ নির্ধারিত । দুনিয়ার বাস্তব জীবন ও ধর্ম পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় । অথচ এ যুগে পৃথিবীর সর্বত্র প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থায় এ দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ওই সব সমাজের লোকেরা মনে করে, মানুষের পক্ষে দুনিয়া ও আখেরাতের যে কোনো একটিকে গ্রহণ করা ছাড়া গত্যন্তর নেই, উভয়কে একত্রিত করার কোনো উপায় নেই, তাত্তিকভাবেও নয়, বাস্তবেও নয়। কেননা তাদের মতে, দুনিয়া ও আখেরাত আসলেইএকত্রিত হয় না। দুনিয়া ও আখেরাতের মাঝে, দুনিয়া ও আখেরাতে কাজের মাঝে, আধ্যাত্মিক এবাদত ও বস্তুগত আবিষ্কার উদ্ভাবনের মাঝে এবং দুনিয়ার সাফল্য ও আখেরাতের সাফল্যের মাঝে এই যে বিভেদ ও ব্যবধান, তা আল্লাহর কোনো নির্দেশে আরোপিত হয়নি, বরং তা মানুষ নিজেই নিজের ওপর চাপিয়ে নিয়েছে। আর তাও চাপিয়ে নিয়েছে আল্লাহর বিধান অমান্য করার মাধ্যমে এবং সম্পূর্ণ মনগড়াভাবে । অথচ এই স্ব-অর্পিত ও মনগড়া বিভেদ তার জন্যে দুনিয়ার জীবনেও সীমাহীন দুঃখকষ্ট ও বিপদ মুসিবত ডেকে এনেছে, আর আখেরাতেও তার জন্যে প্রস্তুত করে রেখেছে আরো ভয়াবহ আযাব । বিস্রবতাপী অশাভ্তিক্ সুত্প কারণ যারা ধর্মকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং ভেবেছে যে, ধর্মকে প্রত্যাখ্যান ও বর্জন করাই শ্রম, উৎপাদন, বিজ্ঞান, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাফল্য নিশ্চিত করার একমাত্র উপায়, তারা এর পরিণামে হতাশা, অস্থিরতা, উদ্বেগ ও পেরেশানী ছাড়া আর কিছু পায়নি। ঈমানের দরুন যে মানসিক শাস্তি, তৃপ্তি ও প্রফুলুতা লাভ করা যায়, তা থেকে তারা বঞ্চিত হয়েছে। কেননা এরপ ক্ষেত্রে তারা তাদের নিজ স্বভাব প্রকৃতির সাথেই যুদ্ধে লিপ্ত হয়। মানুষ মাত্রেরই হৃদয় ও বিবেকে জন্মগতভাবে এমন একটি বিশ্বাসের প্রবল চাহিদা রয়েছে, যা তার মনকে পরিতৃপ্ত করতে পারে । তার মন কখনো শূন্য থাকতে পারে না। এই চাহিদা মানব রচিত কোনো দর্শন বা মতবাদ ছ্বারা পূর্ণ হতে পারে না। কেননা এ চাহিদাটা আসলে কোনো না কোনো ইলাহ বা উপাস্যের চাহিদা, যা কেবল কোনো ইলাহ বা খোদা সংক্রান্ত বিশ্বাস দ্বারাই পূর্ণ হতে পারে। অনুরূপভাবে, যারা আল্লাহকে কেবল বিশ্বাসের পর্যায়ে মান্য করে কিন্তু সেই সাথে আধুনিক সমাজের সেই সব নীতি, আদর্শ, আইন-কানুন ও বিধি-ব্যবস্থার আনুগত্য করে, যা আল্লাহর বিধানের একেবারেই বিরোধী, অর্থ উপার্জন ও সফলতা লাভের সেই সব পথ অনুসরণ করে, যা ইসলামের সম্পূর্ণ বিপরীত এবং ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা আচরণ-বিধি ও মূল্যবোধের পরিপন্থী, তারাও অস্থিরতা, হতাশা ও তীব্র মানসিক অশান্তিতে ভুগতে বাধ্য । আজকের পৃথিবীর গোটা মানব জাতি, চাই তারা বস্তুবাদী ও নাস্তিক্যবাদী মতবাদের অনুসারী হোক, অথবা ধর্ম ও পার্থিব জীবনকে পরস্পর থেকে বিচ্ছিন্ন রাখার পক্ষপাতী হোক, ধর্ম আল্লাহর ও জীবন মানুষের এই মতবাদে বিশ্বাসী হোক, অথবা ধর্মকে শুধু বিশ্বাস, উপাসনা, অনুভূতি ও নৈতিকতার সমষ্টি এবং জীবনকে আইন কানুন, রাষ্ট্র, সমাজ, উৎপাদন ও শ্রম ইত্যাদির সমষ্টি মনে করুক- একই অস্থিরতা ও মানসিক অশান্তিতে ভুগছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।