Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর নির্ধারিত সীমার আওতায় সমাজের অধিকারেও । কেননা ইসলামী বিধান এই সব সীমার আওতায় ব্যক্তির কাজের অধিকারও স্বীকার করে। এই ব্যক্তিগত মালিকানা ও অধিকার স্বীকার করা সত্তেও একজন মুসলমান তার ভায়ের যে জিনিসের অভাব, তা তার কাছে থাকলে তা তাকে দিতে কুষ্ঠিত হয় না। এই দানকেও সে আল্লাহর এবাদত গন্য করে এবং দুনিয়ায় বরকত ও আখেরাতে বেহেশতের আকারে এর সুফল পাবে বলে বিশ্বাস করে । ইসলাম বান্দার ওপর দিনে পাঁচবার নামায, প্রতি বছরে ত্রিশ দিন রমযানের রোযা, সারা জীবনে একবার হজ্জ এবং প্রতি বছর যাকাত বা প্রতি ফসলের মওসুমে উশর ফরয করার মাধ্যমে বান্দা ও আল্লাহর মধ্যে সংযোগ পুনরুজ্জীবিত করার ব্যবস্থা নিশ্চিত করে। এ কারণেই ইসলামে ফরয এবাদতগুলোর এতো গুরুত্ব । এ দ্বারা সমগ্র জীবনের জন্যে অবশ্যপালনীয় আল্লাহর পূর্ণাংগ জীবন বিধানের সাথে বান্দার সম্পর্ক সুরক্ষিত করা হয় এবং এ জন্যে আল্লাহর সাথে করা অংগীকার পুনরুজ্জীবিত করা হয়। সেই সাথে এগুলো বান্দাকে আল্লাহর নৈকট্য লাতেও সাহায্য করে এবং আল্লাহর এই পূর্ণাংগ জীবন বিধানকে সঠিকভাবে পালন করার সংকল্পকে পুনরুজ্জীবিত করে । এ জীবন বিধান শ্রম, উৎপাদন, বন্টন ও মানুষের পারস্পরিক সম্পর্ক ও বিরোধের মীমাংসার ব্যবস্থা করে। এবাদতগুলো আল্লাহর পূর্ণাংগ বিধান প্রতিষ্ঠিত করার দায়িত্‌ গ্রহণের ব্যাপারে আল্লাহর সাহায্যের অনুভূতি পুনরুজ্জীবিত করে। অনুরূপভাবে তা মানুষের উন্নতি ও অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টিকারী প্রবৃত্তির লালসা, ভ্রষ্টতা ও একগুয়েমি প্রতিহত করতেও সাহায্য করে। এই সব এবাদত শ্রম, উৎপাদন, বন্টন, শাসন, বিচার এবং পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা ও মানব জীবনের ওপর তার কর্তৃত অক্ষুপ্র রাখার উদ্দেশ্যে জেহাদ পরিচালনা প্রভৃতি জাতীয় ও রাষ্ট্রীয় কর্মকান্ড থেকে বিচ্ছিন্ন কিছু নয়। বস্তুত ঈমান, খোদাভীতি ও আনুষ্ঠানিক এবাদাতগুলোর সমন্বয়ে ইসলামের সেই অংশটি গঠিত, যা অপর অংশকে সুসম্পন্ন করতে সাহায্য করে। এভাবে ঈমান, খোদাভীতি ও বাস্তব জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন পার্থিব সুখ সমৃদ্ধির পথও উন্মুক্ত করে। আল্লাহ তায়ালা এই দুটি আয়াতে এটারই প্রতিশ্রুতি দিয়েছেন। ইসলামী আদর্শ ও তা থেকে উত্ভতৃত ইসলামী আইন ও বিধান আখেরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিকল্প বা দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের বিকল্প হিসাবে আখ্যায়িত করে না। বরং উভয় জীবনকে একই পন্থায় ও একই চেষ্টা-তৎপরতার মাধ্যমে একই সাথে সক্ত্রিয় করে। তবে এই উভয় জীবন একই সাথে মানুষের জীবনে বিরাজ করে কেবল তখনই, যখন মানুষ নিজ জীবনে একমাত্র আল্লাহর বিধান অনুসরণ করে এবং তার সাথে সে মানব রচিত বা তার স্বরচিত এমন কোনো বিধি বা নীতির সংমিশ্রণ ঘটায় না, যা আল্লাহর বিধানের অধীনে ও তা দ্বারা নিয়ন্ত্রিত নয়। বস্তুত একমাত্র আল্লাহর বিধানেই দুনিয়া ও আখেরাতের মধ্যে পরিপূর্ণ সমন্বয় সাধনের ব্যবস্থা নিহিত রয়েছে। অনুরূপভাবে, ইসলামী জীবনাদর্শ ও তা থেকে উদ্ভূত ইসলামী আইন ও বিধান ঈমান, এবাদাত, সততা ও খোদাভীতিকে বস্তুগত জীবনের শ্রম, উৎপাদন ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিকল্প হিসাবে তুলে ধরে না। ইসলাম এমন বিধান নয় যে, সে মানুষকে শুধু আখেরাতের বেহেশত দেয়ার প্রতিশ্রুতি দেবে এবং তা অর্জনের পন্থা বাতলাবে। কিন্তু দুনিয়ার বেহেশত তথা সুখশান্তি অর্জনের পন্থা রচনা করার ভার খোদ মানুষের ওপর ন্যস্ত করে রাখবে । বর্তমান যুগের কিছু খৃষ্টান অবশ্য এরূপই মনে করে থাকে । ইসলামী বিধানে পার্থিব জীবনের শ্রম, উৎপাদন ও ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।