Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আর যেহেতু আল্লাহ তায়ালাই একমাত্র ইলাহ তথা সার্বভৌম ও সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতাসম্পন্ন,মাবুদ ও মনিব, তিনিই একমাত্র স্রষ্টা এবং তিনিই একমাত্র মালিক, সুতরাং তিনিই . আইন প্রণয়নের একমাত্র ক্ষমতা ও এখতিয়ারসম্পন্ন, হালাল হারাম নির্ধারণের একমাত্র অধিকারী, এবং তার রচিত আইনে ও তীর নির্ধারিত হালাল ও হারামে তিনিই একমাত্র পূর্ণ ও শর্তহীন আনুগত্য লাভের অধিকার ও ক্ষমতা রাখেন। অনুরূপভাবে, তিনিই একমাত্র আনুষ্ঠানিক এবাদাত ও উপাসনা লাভের যোগ্য, তার বান্দারা যাবতীয় আনুষ্ঠানিক এবাদত উপাসনা একমাত্র তার উদ্দেশ্যেই নিবেদন করবে । এ সব কিছুর ব্যাপারে তিনি নিজের বান্দাদের অংগীকার গ্রহণ করেছেন। তাই বান্দাদের কাছে তিনি দাবী জানান যে, তার সাথে করা এ সকল অংগীকার যেন তারা পূর্ণ করে। সেই সাথে তিনি তাদেরকে এই অংগীকার ভংগ করার পরিণতি সম্পর্কেও সতর্ক “হে মোমেনরা! তোমরা অংগীকারসমূহ পূর্ণ কর'..... (আয়াত ১) 'হে মোমেনরা ! তোমরা অবমাননা করো না আল্লাহর নিদর্শনের .....' (আয়াত ২) 'স্ররণ করো! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা এবং যে অংগীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করেছেন, তার কথা........ (আয়াত ৭ ও ৮) “আল্লাহ বনী ইসরাইলের কাছ থেকে অংগীকার নিয়েছিলেন....(আয়াত ১২, ১৩ ও ১৪) সূরাটিতে শরীয়তের বেশ কয়েক প্রকারের আহকাম তথা বিধান বর্ণিত হয়েছে। যেমন, যবাই ও শিকার করা জীবজন্তু, এহরামের অবস্থায় ও মাসজিদুল হারামে অবস্থান কালীন সময়ের কার্যকলাপ এবং বিয়ে শাদীর মধ্যে কোনটি হালাল ও কোনটি হারাম, পবিত্রতা অর্জন ও নামায, ন্যায় বিচার, ছুরি ডাকাতির শাস্তি, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ, মদ, জুয়া, ভাগ্য গণনা, লটারী, এহরাম অবস্থায় শিকার করার কাফফারা এবং শপথ ভংগ করার কাফফারা, মৃত্যু ঘনিয়ে আসার সময় ওসীয়ত করা, রকমারি গবাদি পশু ও কেসাস সংক্রান্ত বিধান। এভাবে সূরাটিতে দেখানো হয়েছে কিভাবে পূর্ববর্তী নবীদের ওপর নাযিল করা শরীয়তের বিধান শেষ নবীর ওপর নাধিলকৃত বিধানের সাথে কোনো বাধা ও বিরোধ ছাড়া অবলীলাক্রমে মিলিত হয়েছে। শরীয়তের এই সকল রকমারি বিধি বিধানের পাশাপাশি মৌলিক নির্দেশ এসেছে আল্লাহর আইন ও বিধি-বিধানের আনুগত্য করার, আর কঠোর নিষেধাজ্ঞা জারী হয়েছে আল্লাহর অনুমোদন ব্যতিরেকে মনগড়াভাবে কোনো জিনিসকে হালাল বা হারাম করার বিরুদ্ধে । অতপর ছ্যর্থহীন কণ্ঠে ঘোষণা করা হয়েছে যে, এটাই আল্লাহর সেই ছীন, যাকে তিনি তার ঈমানদার বান্দাদের জন্যে মনোনীত করেছেন। পূর্ণাংগ করেছেন এবং এ দ্বারা তার বান্দাদের প্রতি তার নিয়ামতকে সম্পূর্ণ করেছেন। যেমন, | “হে মোমেনরা, আল্লাহর নিদর্শনের অবমাননা করো না ...... “হে মোমেনরা, আল্লাহ তোমাদের জন্যে যে সব পবিত্র জিনিসকে হালাল করেছেন তা হারাম. করো না এবং সীমা অতিক্রম করো না.....' “আল্লাহর আনুগত্য করো, রসূলের আনুগত্য করো ও সাবধান থাকো..... “আজ আমি তোমাদের জন্যে তোমাদের ছ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম........" ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।