Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সহকারে এই বিধানের পূর্ণাংগ বাস্তবায়নই ইহকালীন জীবনের সুখ ও সমৃদ্ধি, জীবিকার পর্যাপ্ত সরবরাহ, উৎপাদনের আধিক্য ও সুষম বন্টন নিশ্চিত করে৷ ফলে আল্লাহর বিধানের অধীনে সকল মানুষ আকাশ ও পৃথিবী উভয় জায়গা থেকে ব্যাপক জীবিকা লাভ করে ও সর্বাংগীণ সুখ ও তৃপ্তির জীবন যাপন করে। ইসলামী জীবন বিধান ধর্মকে দুনিয়ার বিকল্প, আখেরাতের সুখকে দুনিয়ার সুখের বিকল্প এবং আখেরাতের মুক্তির পথকে দুনিয়ার সুখ ও নিরাপত্তার পথ থেকে ভিন্ন পথ হিসাবে বিবেচনা করে না। অথচ এই সত্যটাই এ যুগের মানুষের বিবেক বুদ্ধি, চিন্তাধারা ও বাস্তব জীবন থেকে অন্তর্হিত হয়ে গেছে। ্ আজকের মানুষের চিন্তাধারায়, বিবেকবুদ্ধিতে ও বাস্তব জীবনে দুনিয়ার পথ ও আখেরাতের পথ আলাদা হয়ে গেছে। এই দুই পথকে এক করার কোনো উপায় আছে কিনা, সেটা এ যুগের বিভ্রান্ত মানব জাতির কাছে সম্পূর্ণ অজ্ঞাত, এর সম্পূর্ণ উল্টোটাই তারা জানে । তারা জানে যে, তাদেরকে হয় দুনিয়ার পথ বেছে নিতে হবে এবং আখেরাতকে হিসাব নিকাশ ও বিচার বিবেচনার বাইরে রাখতে হবে । নচেত আখেরাতের পথ বেছে নিতে হবে এবং দুনিয়ার জীবনটাকে হিসাব নিকাশ ও বিচার বিবেচনার আওতা বহির্ভূত রাখতে হবে। এ দুটোকে একব্রিত করার কোনো উপায় বাস্তবেও নেই, কল্পনাতেও নেই। কেননা দুনিয়ার বাস্তব জীবনধারা তাদেরকে একথাই শেখায় । আল্লাহ তায়ালা থেকে ও আল্লাহর বিধান থেকে দূরে অবস্থিত আজকের ত্রষ্ট জাহেলী জীবনধারাই দুনিয়ার পথ ও আখেরাতের পথকে পরস্পর থেকে আলাদা করে রেখেছে। ফলে যারা সমাজে প্রতিষ্ঠা, নেতৃত্ব ও কর্তৃত্ব এবং পার্থিব সম্পদ লাভ করতে চায়, তারা আখেরাতের পথ ধর্মীয় ও নৈতিক শিক্ষা, উন্নত ও মহৎ জীবনাদর্শ এবং পবিত্র ও পরিশীলিত আচরণ ও কার্যকলাপ এড়িয়ে চলতে বাধ্য হয়। অথচ ধর্ম এ সব জিনিসকেই উৎসাহিত করে থাকে । অনুরূপভাবে যারা আখেরাতে মুক্তি লাভকে জীবনের প্রধান লক্ষ্য হিসাবে গ্রহণ করে, তারা দুনিয়ার নোংরা জীবনধারা, দুনিয়ায় নেতৃত্ব ও কর্তৃত্ব লাভের উপায় উপকরণ ও দুনিয়ার আর্থিক স্বার্থকে জলাঞ্জলি দিতে বাধ্য হয়। কেননা এসব উপায় উপকরণ পরিচ্ছন্নও হতে পারে না, ধর্ম ও নৈতিকতার সাথে সামঞ্জস্যশীলও নয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহায়কও নয়। অথচ মানুষ এই পরিস্থিতিকে অনিবার্ষ বাস্তবতা মনে করে। এই অবার্জিত অবস্থাকে এড়িয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পায় না। দুনিয়া ও আখেরাতের মুক্তির পথকে একীভূত করার কোনো উপায় দেখতে পায় না। আসলে কিন্তু এটা কোনো অনিবার্য ব্যাপার নয়। দুনিয়া ও আখেরাতের মধ্যে ভেদাভেদ কোনো চূড়ান্ত ও অপরিবর্তনীয় তত্ত্ব নয়। সত্য কথা এই যে, এটা মানব জীবনের জন্যে আদৌ স্বাভাবিকই নয়। এটা একটা সাময়িক বিভ্রান্তি ও বিকৃতি । মানব জীবনের জন্যে স্বাভাবিক ব্যাপার এটাই যে, দুনিয়া ও আখেরাতের পথ যেন একই পথ হয়। যেটা আখেরাতে কল্যাণের পথ, অবিকল সেটাই যেন হয় দুনিয়ার জন্যেও কল্যাণের পথ । পার্থিব জীবনে যে কাজে সম্পদের উৎপাদন, উন্নয়ন ও প্রাচুর্য অর্জিত হয়, সেই কাজ দুনিয়ায় যেমন সুখের কারণ হয়ে থাকে, আখেরাতেও যেন তেমনি পুণ্যের কারণ হয় ৷ ঈমান, খোদাভীতি ও নেক আমল যেমন আল্লাহর সন্তোষ ও আখেরাতের মুক্তি লাভে সহায়ক হয়ে থাকে, তেমনি তা যেন পার্থিব জীবনকে সুখময় ও সৌন্দর্যমভিত করার কাজেও সহায়ক হয়। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।