“যদি আহলে কেতাব ঈমান আনতো ও খোদাভীতির পথ অনুসরণ করতো, তাহলে আমি তাদের গুনাহ মাফ করে দিতাম এবং নেয়ামতে পরিপূর্ণ বেহেশতে প্রবেশ করাতাম । যদি আহলে কেতাব তাওরাত ও ইনজীলকে বাস্তবায়িত করতো এবং তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে (সর্বশেষে) যা নাযিল করা হয়েছে তা কার্যকরী করতো, তবে তারা তাদের ওপর থেকে ও পায়ের নীচ থেকে খাদ্যের সরবরাহ পেতো । তাদের মধ্যে একটি দল আছে মধ্যপন্থী। তবে তাদের অনেকেই অসৎ কর্মশীল 1” এই দুটো আয়াত ইসলামী জীবনাদর্শের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি এবং মানব জীবনের একটি মহাসত্যকে তুলে ধরেছে । আজ যখন মানুষের বিবেক বুদ্ধি, মূল্যবোধ ও সামাজিক পরিবেশ আদর্শিক গোমরাহী ও গোলক ধাধায় এতই দিশাহারা যে, এই গুরুতৃপূর্ণ মূলনীতি ও মহাসত্যের কোনো সন্ধানই পাচ্ছে না, তখন এ দুটি জিনিসকে স্পষ্টভাবে তুলে ধরার প্রয়োজন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশী । আল্লাহ তায়ালা আহলে কেতাবকে লক্ষ্য করে এখানে যে কথাটা বলেছেন, তা যে কোনো আসমানী কেতাবধারী জাতির বেলায় প্রযোজ্য ৷ কথাটা এই যে, তারা যদি আল্লাহ্র দ্বীনের ওপর ঈমান এনে তাকওয়া ও খোদাভীতির জীবন গড়ে তুলতো, তাহলে আখেরাতে এই প্রতিদান পেতো যে, তাদের গুনাহ মাফ করে বেহেশতে প্রবেশ করানো হতো । আর যদি আল্লাহর ওই দ্বীনকে যা তাওরাত, ইনজীল ও যাবতীয় আসমানী কেতাবে বর্ণিত ও আলোচিত হয়েছে পার্থিব জীবনে প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত করতো, তাহলে তাদের পার্থিব জীবন সর্বাঙ্গীণ সুন্দর, সুস্থ ও শান্তিময় হতো । তাদেরকে প্রচুর পরিমাণে জীবিকা সরবরাহ করা হতো । জীবন যাপনের সুষ্ঠু পরিবেশ, সম্পদের প্রাচ্র্য, ব্যাপক উৎপাদন ও সুষম বন্টনের ফলে সর্বাত্মক সচ্ছলতা আসতো । কিন্তু তারা ঈমানও আনে না, তাকওয়ার পথও অবলম্বন করে না এবং তাদের সুদীর্ঘ ইতিহাসে গুটিকয় সদাচারী লোক ব্যতীত কেউ আল্লাহর বিধানও মেনে চলে না। তাদের অনেকেই অসৎ কর্মশীল।' এভাবে এই দুটি আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ঈমান, খোদাভীতি এবং পার্থিব জীবনে আল্লাহর বিধানকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন শুধু আখেরাতের প্রতিদানই নিশ্চিত করে না, যদিও সেটাই অগ্রগণ্য ও চিরস্থায়ী বরং তা পার্থিব জীবনেও সুখ শান্তি ও কল্যাণ নিশ্চিত করে এবং মোমেনদের জন্যে ইহকালীন পুরস্কার অবধারিত করে, তা সে সম্পদের প্রাচ্র্য, উৎপাদনের আধিক্য, সুষম বন্টন ও পর্যাপ্ততা যেদিক দিয়েই বিবেচনা করা হোক না কেন। “তাদের ওপর থেকে ও পায়ের নীচ থেকে খাদ্যের সরবরাহ পেতো' কথাটা আক্ষরিক অর্থেই প্রাচুর্য ও সরবরাহের ব্যাপকতার চিত্র তুলে ধরে। এভাবে এও স্পষ্ট হয়ে যায় যে, আখেরাতে উত্তম প্রতিদান লাভ ও দুনিয়ার জীবনকে সুখময় করার জন্যে আলাদা আলাদা পন্থা নেই। একই পন্থা ও পদ্ধতি রয়েছে, যা দিয়ে দুনিয়া ও আখেরাত দুটোই সুখময় করা যায়। এই পন্থা যখন অগ্রাহ্য ও অমান্য করা হয়, তখন দুনিয়াও বিকারগ্রস্ত এবং আখেরাতও ক্ষতিগ্রস্ত হয়। এই একক পদ্থা ও পদ্ধতিটা হলো ঈমান, তাকওয়া ও আল্লাহর বিধান পৃথিবীতে কায়েম করা। দুন্িক্সী আশেন্লাত হচ্ছে একই গাস্তব্ক দুটো মালবিজ আল্লাহর এ বিধান শুধু আকীদা বিশ্বাস, ঈমান, মানসিক অনুভূতি ও উপলব্ধি এবং খোদাভীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের বাস্তব ও কর্মময় জীবন পর্যস্তও বিস্তৃত। এই বিধান বাস্তব্ময়নের অর্থই এর আলোকে জীবন পরিচালনা ও গঠন করা। ঈমান ও খোদাভীতি ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।