Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রতীয়মান হয় । আজকাল তারা মুসলিম দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ উক্কে দেয়ার অপচেষ্টাও চালাচ্ছে এবং তাতে সফলও হচ্ছে। তবে স্বল্প সময় স্থায়ী ও কৃত্রিম একটা পরিস্থিতিকে আমাদের আমল দেয়া উচিত নয়। চৌদ্দ শ' বছর ব্যাপী এমনকি ইসলামের অভ্যুদয়ের পূর্বেও ইহুদীরা পারস্পারিক কোন্দল, লাঞ্কনা ও অনৈক্যে জর্জরিত ছিলো । তাদের শেষ পরিণতিও তদ্রপ, চাই তাদের চারপাশে যতোই পৃষ্ঠপোষক ও সমর্থকের তীড় থাক না কেন। তবে ইহুদীদের বর্তমান অবস্থা কতোদিন স্থায়ী থাকবে, সেটা নির্ভর করে মোমেনদের একটি সংঘবদ্ধ সংখ্বামী দলের আবির্ভাবের ওপর | কেননা এ ধরনের মোমেন দলের ওপরই আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়ে থাকে । সেই সংঘবদ্ধ সংগ্রামী মোমেন দল আজ কোথায়, যে দল আল্লাহর প্রতিশ্রুত সাহায্য পাবে যে দল আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের নেপথ্য মঞ্চ হিসাবে অবস্থান করবে এবং যে দলকে দিয়ে আল্লাহ তায়ালা পৃথিবীতে নিজের ইচ্ছা বাস্তবায়িত করবেন? যেদিন মুসলিম উম্মাহ প্রকৃত ও পূর্ণাংগ ইসলামের দিকে ফিরে আসবে, যেদিন তারা তাদের সমগ্র জীবনকে ইসলামী শরীয়ত ও আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত করবে, সেই দিন আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি এই ইহুদী জাতির ওপর আল্লাহর প্রতিশ্রুতি কার্যকর হবে। ইহুদীরা এ ব্যাপারটা জানে বলেই তাদের থলিতে যতো ফন্দিফিকির ও চক্রান্ত জমা আছে এবং যতো আঘাত ও আক্রমণের পরিকল্পনা সঞ্চিত আছে, তার সবই পৃথিবীর প্রতিটি অঞ্চলে সংগ্রামরত ইসলামী পুনর্জাগরণী দলগুলোর ওপর প্রয়োগ করে চলেছে এবং নিজেদের হাত দিয়ে নয় বরং তাদের ক্রীড়নক ও ধামাধরা গোষ্ঠীগুলোর হাত দিয়ে জঘন্যতম ও হিংস্তম আক্রমণ চালিয়ে যাচ্ছে। সংগ্রামী নিষ্ঠাবান মোমেনদের বেলায় তারা আত্মীয়তা বা অংগীকারেরও কোনো মর্যাদা দেয় না। তবে আল্লাহ তায়ালা তীর ইচ্ছায় সফল ও জয়ী হয়েই থাকেন। আর আল্লাহর প্রতিশ্রুতি যথা সময়ে বাস্তবায়িত হবেই । আল্লাহ তায়ালা বলেন, “আমি কেয়ামত পর্যন্ত তাদের মধ্যে শক্রতা ও হিংসা ঢুকিয়ে রেখেছি। যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তায়ালা তা নিভিয়ে দেন।' বস্তুত, ইহুদীরা যে অনাচার ও অরাজকতার আগুন সারা পৃথিবীতে জালিয়ে রেখেছে, তা নেতানোর জন্যে আল্লাহ তায়ালা কাউকে না কাউকে অবশ্যই পাঠাবেন। কেননা আল্লাহ তায়ালা পৃথিবীতে অরাজকতা ও বিশৃংখলা পছন্দ করেন না। আর আল্লাহ তায়ালা যা পছন্দ করেন না, তা নির্মূল ও প্রতিহত করতে পারে এমন কোনো বান্দাকে তিনি না পাঠিয়েই পারেন না। “তারা পৃথিবীতে অরাজকতা ছড়ায় । আর আল্লাহ অরাজকতা পছন্দ করেন না।' উস্লম্পামের ভাকসাম্যমুশক মুশলীতি আলোচ্য আয়াতগুলোর শেষ দুটিতে ইসলামের সর্বোচ্চ মূলনীতিটি আলোচিত হচ্ছে। মূলনীতিটি এই যে, পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অর্থ হলো মোমেনদের জীবনে ইহকাল ও পরকালে সর্বাংশীণ কল্যাণ, মংগল ও সুস্থতা নিশ্চিত করা। এখানে দ্বীন ও দুনিয়ার পার্থক্য নেই, দুনিয়া ও আখেরাতেও নেই কোনো ভেদাভেদ । ইসলাম দুনিয়া ও আখেরাত উভয়ের কল্যাণ ও মুক্তির একমাত্র বিধান। ইসলাম ধর্মীয় ও সাংসারিক উভয় জীবনের জন্যে শাস্তির একমাত্র ব্যবস্থা । এই গুরুতৃপূর্ণ ইসলামী মূলনীতির আলোচনা এসেছে আল্লাহ্‌র দ্বীন থেকে ইহুদী ও খৃষ্টানদের বিচ্ছিন্নতা ও বিচ্যুতি সংক্রান্ত আলোচনার রেশ ধরে । তারা আল্লাহর দ্বীনের অনুসরণ পরিহার করে হারাম জীবিকা উপার্জন এবং পার্থিব স্বার্থোদ্ধারের লক্ষ্যে আল্লাহর কেতাবকে বিকৃত করার | অপকর্মে লিপ্ত হতো । অথচ দুনিয়া ও আখেরাতে আল্লাহর দ্বীন অমান্য করার চেয়ে তার আনুগত্য ও অনুসরণ করাই ছিলো অধিকতর উপকারী ও লাভজনক । আল্লাহ তায়ালা সেই কথাই বলেছেন নিম্নের দুটি আয়াতে । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।