আর আমরা ধনী।' তারা এ কথাও বলতো যে, “আল্লাহর হাত শেকলে বীধা।' এ দ্বারা তারা বুঝাতো যে, আল্লাহ তায়ালা তাদেরকে সামান্যই ধন সম্পদ দিয়ে থাকেন কাজেই কেমন করে দান সদকা করবে? তারা আল্লাহ তায়ালা সম্পর্কে যে জঘন্য মিথ্যা কথাটা বলতে চাইতো তা ছিলো এই যে, আল্লাহ তায়ালা (নাউযুবিল্লাহ) কৃপণ হয়ে গেছেন। কিন্তু এই কথাটা ঘুরিয়ে আরো কুৎসিত, ওদ্ধত্যপূর্ণ ও কুফরীপূর্ণ ভাষায় বলতো যে, আল্লাহর হাত শেকলে বীধা। এ দ্বারা বুঝা যায় যে, ইহুদীদের মানসিকতা কত হীন, নীচ ও ইতরামির পর্যায়ে পৌছে গিয়েছিলো । তাদের এই কথার প্রতিফল স্বরূপ তাদেরকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত ও অভিশপ্ত করা এবং এই দোষ স্বয়ং তাদের ওপর কার্যকর করার মাধ্যমেই জবাব দেয়া হয়েছে যে, “ওদেরই হাত শেকলে বাধা । উপরন্তু এ কথার জন্যে তারা অভিশাপ কুড়িয়েছে।' বস্তুত তারা এ রকমই ছিলো । ধন সম্পদের ব্যাপারে তাদের মত কৃপণ আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয়টি নেই। | অতপর আল্লাহ এই বাতিল ও নিকৃষ্ট চিন্তাধারাকে শুধরে দিয়ে নিজের মহত্ব ও মহানুভবতা এবং নিজের বান্দাদেরকে বিনা হিসাবে রিযিকদানের বর্ণনা দিয়ে বলেন, | “বরং তার হাত দুটো উদার ও উন্মুক্ত । তিনি যেমন খুশী দান করেন।' আল্লাহর দান যে অফুরস্ত ও সীমাহীন এবং সকল সৃষ্টির জন্যে অবারিত, তা সবাই দেখতে পায় এবং মুক্তকণ্ঠে স্বীকার করে । কেবল স্বীকার করে না ও দেখতে পায় না ইহুদীরা । কেননা তারা আল্লাহর নেয়ামতের প্রতি চরম অকৃতজ্ঞ এবং অস্বীকারকারী । এমনকি তারা আল্লাহর প্রতি অশালীন বাক্য ব্যবহার করতেও কুষ্ঠিত হয় না। এরপর আল্লাহ তায়ালা তার রসূলকে জানাচ্ছেন এই অভিশপ্ত জাতির ওপর অচিরেই আরো কী কী দুর্যোগ নামবে এবং আরো কি কি দোষে তারা কলংকিত হবে । শুধু আল্লাহর শেষ নবীর প্রতি তাদের হিংসা ও বিদ্বেষের কারণে এবং এই শেষ নবীর মাধ্যমে তাদের অতীত ও বর্তমানের অনেক গোপন দোষক্রটি উন্মোচিত হওয়ার কারণেই তাদের এই সব দোষক্রটি আরো বেড়ে যাবে। আল্লাহ তায়ালা বলেন, “তোমার প্রতি যে ওহী নাযিল হয়েছে, তা তাদের অনেকের মধ্যে বিদ্রোহ ও কুফরী বৃদ্ধির কারণ হয়ে দাড়াবে ।' ৃ খানিকটা হিংসা ও বিদ্বেষের কারণে এবং খানিকটা রসূল (স.)-এর প্রতি আল্লাহর নাযিল করা ওহী দ্বারা অপমানিত হবার কারণে তাদের কুফরী ও খোদাদ্রোহিতা আরো বেড়ে যাবে । কেননা একবার ঈমান আনতে অস্বীকার করার পর প্রতিপক্ষ হয়ে গিয়ে দূরত্ব বেড়ে যাওয়া এবং উদ্ধত্য, ধৃষ্টতা, বিদ্রোহ ও কুফরী বেড়ে যাওয়া অনিবার্ষ হয়ে দীড়ায় ৷ ফল রসূল (স.) যেখানে মোমেনদের জন্যে রহমত স্বরূপ, সেখানে কাফেরদের ওপর মুসীবত স্বরূপ হয়ে যান। এরপর আল্লহ তায়ালা রসূল (স.)-কে আরো জানাচ্ছেন যে, তিনি ইহুদীদের জন্যে আভ্যত্তরীণ কোন্দল ও শক্রতায় জর্জরিত হওয়া অবধারিত করে রেখেছেন। তাদের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাত করা ও মুসলমানদের বিরদ্ধে পরিচালিত সকল যুদ্ধে তাদের জন্যে পরাজয় নির্ধারিত করে রেখেছেন । আল্লাহ তায়ালা বলেন, “আমি তাদের মধ্যে কেয়ামতের দিন পর্যস্ত শত্রুতা ও বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছি । যখনই তারা কোনো যুদ্ধের আগুন জ্বালাবে, আল্লাহ তা নিভিয়ে দেবেন ।' ইহুদী জাতির মধ্যে বু উপদল ও উপদলীয় কোন্দল সব সময়ই বিরাজমান ছিলো, যদিও বর্তমানে তারা আন্তর্জাতিক পর্যায়ে পরস্পরকে সমর্থন ও সহযোগিতা প্রদান করে থাকে বলে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।