Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানদের কাছে আসেও কুফরী নিয়ে, যায়ও কুফরী নিয়ে । সম্ভবত এই গোষ্ঠীটি ইহুদীদের সেই গোষ্ঠীরই অন্তর্ভুক্ত, যারা পরস্পরকে বলতো যে, দিনের শুরুতে মুসলমান হও এবং দিনের শেষ ভাগে কাফের হও, যাতে মুসলমানরাও বিভ্রান্ত হয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় এবং ইসলাম ত্যাগ করে। “তারা যা কিছু লুকাতো, তার কথা আল্লাহই ভালো জানেন ।" আল্লাহ তায়ালা এ কথাটা বলেছেন প্রথমত এজন্যে যে, এটা একটা বাস্তব ঘটনা । দ্বিতীয়, এ উদ্দেশ্য যে, মুসলমানরা যেন নিশ্চিত থাকে যে, আল্লাহ তায়ালা তাদেরকে তাদের শক্রর চক্রান্ত থেকে রক্ষা করবেন। কেননা তিনি এই গোপন চক্রান্তের কথা জানেন । তৃতীয়ত, এ উদ্দেশ্যে যে, চক্রাত্তকারীদেরকে তিনি হুশিয়ার করে দিতে চান, যাতে তারা তা থেকে বিরত থাকে । এরপর তাদের আরো কিছু কার্যকলাপ এমনভাবে বর্ণনা করা হচ্ছে যেন তা চাক্ষুষ দৃষ্টির গোচরীভূত! “তাদের অনেককে তুমি দেখতে পাবে পাপ ও বাড়াবাড়িতে এবং হারাম ভক্ষণে প্রতিযোগিতারত ৷ তাদের এ সব কাজ বড়ই জঘন্য ।' এখানে পাপ, বাড়াবাড়ি ও হারামখোরিতে পাল্লা দিয়ে অগ্রসর হবার চেষ্টাকে কথার মধ্য দিয়ে ছবি এঁকে দেখানো হচ্ছে, যাতে তা অধিকতর হীন ও নিকৃষ্ট কাজ হিসাবে পরিগণিত হয়। তবে এই সাথে তা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধের অবনতি এবং দুঙ্কৃতির ব্যাপকতা ও প্রাধান্য লাভজনিত কুৎসিত মানসিক অবস্থাটাও চিত্রিত করে। চরম অধোপতিত | সমাজের দৃশ্য আংগুল দিয়ে দেখানো হচ্ছে যে, সেখানে সবল দুর্বল নির্বিশেষে সবাই কিভাবে অনাচার ও দুক্কৃতির দিকে এবং বাড়াবাড়ি ও পাপাচারের দিকে পাল্লা দিয়ে ধাবিত হয়। বস্তুত দুর্নীতিগ্রস্ত সমাজে পাপাচার ও অন্যায় অত্যাচার কেবল সবলদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দুর্বল লোকেরাও তার সাথে একইভাবে জড়িত হয়ে যায়। দুর্বলেরা নিজেরাও বাড়াবাড়ি ও পাপাচারের গডডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার কারণে তারা স্বভাবতই আর সবলদের ওপর বাড়াবাড়ি করা বা সবলদের বাড়াবাড়ি প্রতিরোধ করার ক্ষমতা রাখে না। তারা নিজেরাই পরস্পরের ওপর বাড়াবাড়ি ও অত্যাচার করে এবং আল্লাহর নিষিদ্ধ কাজগুলোতে লিপ্ত হয়। অপরাধপ্রবণ সমাজগুলোতে আল্লাহর নিষিদ্ধ কাজগুলোই হয়ে পড়ে প্রহরাহীন ও অরক্ষিত জিনিস পাপাচার ও বাড়াবাড়ি অপরাধপ্রবণ বিকারপ্রস্ত সমাজের স্বভাবে পরিণত হয়ে যায় এবং এগুলোতে প্রতিযোগিতা করাই এ সমাজের নৈমিত্তিক কাজ হয়ে দীড়ায়। তৎকালীন ইহুদীদের সমাজও ছিলো এ রকম । হারামখোরি ছিলো তাদের নিয়মিত অভ্যাস। এটা সর্বকালের ইহুদীদের বৈশিষ্ট্য । “বস্তুত তারা খুবই জঘন্য কাজে লিপ্ত ।” খর্মতযাযক ও প্রুকোহিতদেক ভুমিকা পরবর্তী আয়াতে বিকৃত ও বাতিল সমাজ ব্যবস্থার আরো একটা বৈশিষ্ট্যের উল্লেখ করে তার প্রতি কঠোর ধিক্বার জানানো হয়েছে। সেটি হচ্ছে, ইহুদী শরীয়তের ধারক-বাহক ও যাজকদের পক্ষ থেকে সমাজে পাপাচার, অত্যাচার ও হারামখোরির ব্যাপক প্রসারে নীরব ও নির্বিকার থাকা এবং এভাবে পাল্লা দিয়ে অপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত হওয়া লোকদের নিষেধ না করা। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।