সার্বভৌমত্ব ও ইলাহসুলভ মর্যাদার ওপর আক্রমণ চালায় তা হচ্ছে সবচেয়ে ঘৃণ্য ও নিকৃষ্ট ধরনের আগ্রাসী শক্তি। আর এটা শাব্দিক ও পারিভাষিক অর্থের দিক দিয়ে তাগুতের সবচেয়ে কাছাকাছি শব্দ। আহলে কেতাব তাদের ধর্মযাজক ও সংসারবিরাগীদেরকে আক্ষরিক অর্থে পূজা করতো না বটে, তবে আন্মাহর আইনকে উপেক্ষা করে তাদের আইনকে অনুসরণ করতো । এ কারণেই আল্লাহ তায়ালা তাদেরকে ধর্মযাজকদের গোলাম এবং মোশরেক আখ্যায়িত করেছেন। এদিক দিয়ে বিবেচনা করলে 'দেখা যায় যে, তারা যথার্থই তাগুতের পূজা করেছিলো । অর্থাৎ যে শক্তি নিজের ন্যায়সংগত অধিকারের সীমা ছাড়িয়ে যায়, তার পূজা করেছিলো । তারা এই সব তাগৃতের সামনে রুকু-সেজদা করেনি, কিন্তু তাদের হুকুমের আনুগত্য ও অনুসরণ করে তাদের পূজা ও উপাসনা করেছে। আর এ পূজা মানুষকে আল্লাহর দাসত্ব ও আনুগত্যের আওতাবহির্ভত করে দেয়। এই এঁতিহাসিক পটভূমিতেই আল্লাহ তায়ালা রসূল (স.)-কে আহলে কেতাবের মোকাবেলা করার নির্দেশ দিচ্ছেন। সেই এঁতিহাসিক পটভূমিতে তারা যে শাস্তির যোগ্য হয়েছে, তার আলোকেই এই নির্দেশ দিচ্ছেন। সেই প্রাচীন আহলে কেতাব, আর আজকের মদীনার আহেল কেতাবকে একই প্রজন্মতুক্ত ধরে নিয়ে এই নির্দেশ দেয়া হয়েছে। কেননা স্বভাব চরিত্রের দিক থেকে. তারা চিরকাল একই রকম । এ নির্দেশ দিয়ে বুঝানো হচ্ছে যে, এটা অত্যন্ত নিকৃষ্ট ধরনের পরিণতি । “বলো, আমি কি তোমাদেরকে নিকৃষ্ট মর্যাদাসম্পন্ন লোকদের কথা জানাবো... অর্থাৎ মুসলমানদের ওপর ক্ষিপ্ত ও রুষ্ট আহলে কেতাবের চেয়ে মুসলমান হওয়ার কারণে তাদেরকে নির্যাতনকারী ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বর্তমান প্রজন্মের আহলে কেতাবের চেয়েও নিকৃষ্ট প্রাচীন আহলে কেতাবের কথা কি জানাবো? প্রাচীন সেই. আহলে কেতাব গোষ্ঠী তো স্বয়ং আল্লাহর ক্রোধ ও রোষের শিকার হয়েছিলো । আল্লাহর রোষ ও আযাবের সামনে দুর্বল মানুষের রোষ ও নির্যাতনের তুলনা কেমন করে হয়? আল্লাহ তায়ালা স্বয়ং যাদেরকে অধিকতর গোমরাহ ও নিকৃষ্টতর বলেছেন, তাদের চেয়ে অধম আর কে? “তারাই নিকৃষ্টতর এবং সঠিক পথ থেকে অধিকতর গোমরাহ ।" ইহুদী জাতির ইতিহাস ও শোচনীয় পরিণতি বর্ণনা করার পর পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করে তাদের সাথে মিতালী ও বন্ধুত্ব পাতানোর প্রতি ঘৃণা সৃষ্টি করতে সচেষ্ট হয়েছেন। সেই সাথে তাদের ষড়মন্ত্রও তুলে ধরেছেন। এখানে বিশেষভাবে ইহুদীদের চরিত্র তুলে ধরার কারণ এই যে, এই সুরা নাধিল হবার সময়ে তারাই নানা ঘটনা ঘটাচ্ছিলো এবং বেশীর ভাগ দুষ্কর্ম তারাই করতো । (৬১ থেকে ৬৪ নং আয়াত পর্যন্ত পড়ে দেখুন) এ আয়াতগুলোতে কোরআনের বিশেষ বর্ণনাভংগি অনুযায়ী জীবন্ত দৃশ্যসমূহ ও চলমান ঘটনাবলী তুলে ধরা হয়েছে। এ আয়াতগুলো যিনি অধ্যয়ন করবেন তিনি বহু শতাব্দী পূর্বেকার ইহুদীদের চরিত্র অন্তৃষ্টি দ্বারা অবলোকন করতে পারবেন । তবে কারো কারো মতে, এ আয়াত কটিতে বর্ণিত চারিত্রিক বৈশিষ্ট্য শুধু ইহুদীদের মধ্যে সীমাবদ্ধ ছিলো না, বরং মদীনার কিছু সংখ্যক মোনাফেকের চরিত্রও তদ্রুপ ছিলো । প্রথম আয়াতটিতে বলা হচ্ছে যে, তারা যখন মুসলমানদের কাছে আসে তখন বলে যে, “আমরা মুসলমান হয়ে গেছি।' অথচ তাদের মনে থাকে কুফরী । তারা: ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।