Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

পরিচয় দিতে বলা হয়। কিন্তু যে সমস্ত আয়াতে তাদের সাথে বন্ধুত্ব ও মিতালী পাতানোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে এবং ইহুদী ও খৃষ্টানদের ইসলাম বিদ্বেষী মানসিকতার বর্ণনা দেয়া হয়েছে, সে সব আয়াত সম্পর্কে তারা উদাসীন । তারা উদাসীন সেই সব আয়াত এবং হাদীস সম্পর্কে, যাতে ইসলামী আন্দোলন ও সংগঠনের পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশানুযায়ী কোনো মুসলমান ও অমুসলমানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ । মুসলমানের সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক কেবল ইসলাম ও ইসলামী বিধান বাস্তব জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যেই হতে পারে। অথচ আহলে কেতাবের সাথে মুসলমানদের ধর্মীয় ব্যাপারে এক সাথে মিলিত হয়ে কাজ করার জন্যে পারস্পরিক গ্রহণযোগ্য কোনো বিধি বা ভিত্তি নেই। যদিও ইহুদী খৃষ্টানদের ধর্ম বিকৃত হওয়ার পূর্বে তার সাথে ইসলামের যথেষ্ট নীতিগত মিল ছিলো । কেননা আল্লাহ রাব্বুল আলামীন স্বয়ং বলেছেন যে, আহলে কেতাৰ গোষ্ঠীর মুসলমানদের ওপর যা কিছু ক্রোধ ও আক্রোশ রয়েছে তা কেবল ইসলামের কারণেই রয়েছে । এই ইসলাম ত্যাগ করা ছাড়া মুসলমানদের ওপর তারা সত্তুষ্টই হতে পারে না। হন্সম্লানে কোনো আপক্পোষকামীতা নেই মুসলমানদের মধ্যে যারা কোরআন ও সুন্নাহর একপেশে ব্যাখ্যার মাধ্যমে ইহুদী ও খৃষ্টানদের সাথে মিতালী পাতানোর পক্ষপাতী, তারা কোরআনকে বিভক্ত করে । ফলে যে আয়াতগুলো তাদের নমনীয় ও মনগড়া নীতির পক্ষে যায় এবং তাদের ইচ্ছার সাথে সামঞ্জস্য হয়, সেই গুলোকেই তারা গ্রহণ করে। আর যেগুলো তাদের মনের নমনীয় ইচ্ছা ও আবেগের বিরোধী, সেগুলোকে তারা বর্জন করে। আমরা এ ক্ষেত্রে ওই সব ধোকাবাজ বা প্রতারিত লোকদের বক্তব্য শোনার চাইতে আল্লাহর বক্তব্য শোনাই অধিকতর শ্রেয় মনে করি। আর আল্লাহর বক্তব্য এ বিষয়ে একেবারেই স্পষ্ট ও দ্যর্থহীন। আল্লাহ আলোচ্য আয়াতে প্রথমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, মুসলমানদের ওপর আহলে কেতাবের রাগ ও ক্ষোভের অন্যতম কারণ হলো, মুসলমানরা শেষ নবীর আনীত দ্বীনের ওপর ঈমান এনে ফেলেছে। এরপর আল্লাহ বলেছেন, অপর কারণটি হলো, “তোমাদের অধিকাংশই আল্লাহর অবাধ্য" ও এখানে আমাদের কিছুক্ষণ থেমে আল্লাহর কথাটা নিয়ে একটু ভেবে দেখা উচিত৷ অর্থাৎ ফাসেক ও অবাধ্যসুলভ কার্যকলাপ হলো তাদের ক্ষোভের আর একটা কারণ । ফাসেক হলে মানুষ সৎ ও ন্যায়পরায়ণ লোকের ওপর ক্ষুব্ধ হয়। এটা একটা বাস্তব মনস্তাত্তবিক রীতি। যে ব্যক্তি হেদায়াতের পথ হারিয়ে বিপথগামী হয়, সে স্বভাবতই সৎ ব্যক্তির ওপর ক্ষিপ্ত হয় এবং তাকে সৎপথ অনুসরণ করতে দেখা তার কাছে অসহনীয় হয়ে পড়ে । তার অস্তিত্ব তার মধ্যে অনবরত নিজের সম্পর্কে এই অনুভূতি জাগায় যে, সে একজন পাপী ও আল্লাহর অবাধ্য । এ ধরনের সৎলোক যেন তার ফাসেক হওয়ার ব্যাপারে একজন স্থায়ী সাক্ষী । এ জন্যেই সে তাকে অপছন্দ করে ও তার ওপর ক্ষিপ্ত ও ক্ষুব্ধ থাকে। তার সঠিক ও হক পথের অনুসরণ ও তা অব্যাহত রাখা তার গাত্রদাহের সৃষ্ট করে। তাই সে তাকে তার ভ্রান্ত পথে টেনে আনার চেষ্টা করতে থাকে । আর সে যদি তার নেতৃত্ব না মানে, তবে তাকে খতম করে দিতে চায়। এটা একটা চিরন্তন রীতি। শুধু মদীনার আহলে কেতাব গোষ্ঠী মদীনার মুসলমানদের বিরুদ্ধেই এই মনোভাব পোষণ করতো না, বরং সর্বকালের সকল জায়গায় আহলে কেতাব সকল ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।