Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এই গুরুতৃপূর্ণ মূলনীতিটাই এই সূরার সুস্পষ্ট ও আলোচ্য বিষয় হয়ে উঠেছে, আর এর পাশাপাশি যে বিশ্বাস ও চিন্তাধারার ওপর এই মূলনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাকেও পরিশুদ্ধ করা হয়েছে। এই সূরার আয়াতগুলোতে কিভাবে উল্লেখিত মূলনীতি দুটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে এবং কিভাবে একটির ওপর স্বাভাবিকভাবে ও যুক্তিসম্মতভাবে অপরটির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে, তা একটু সবিস্তারে আলোচনা করা সংগত বলে প্রতীয়মান হচ্ছে। কোরআনের আলোচনা যে মূল বক্তব্যটির ওপর ভিত্তি করে শুরু হয়েছে তা হলো এই যে, আল্লাহ্‌র নাধিলকৃত বিধান অনুসারে বিচার-ফয়সালা ও কাজ করার নামই “ইসলাম' এবং আল্লাহ তায়ালা মানুষের জন্যে কিছু জিনিস হালাল ও কিছু জিনিস হারাম ঘোষণা করে যে বিধান দিয়েছেন তারই নাম “আদূ-দ্বীন' । আর আল্লাহই একমাত্র “ইলাহ' অর্থাৎ একচ্ছত্র মনিব, মাবুদ ও আইনদাতা ও শাসক এবং ইলাহ হওয়ার ব্যাপারে তার সাথে আর কেউ অংশীদার নেই, তিনি একমাত্র শ্রষ্টা, সৃষ্টিকর্মে তার সাথে আর কেউ অংশীদার নেই এবং তিনিই সারা বিশ্বের একমাত্র মালিক ও অধিপতি, তার মালিকানায় ও আধিপত্যে আর কেউ অংশীদার নেই। তাই এ কথা সম্পূর্ণ যুক্তিসংগত ও অকাট্যভাবে সত্য যে, আল্লাহর অনুমোদন ও আল্লাহর বিধান ব্যতীত কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া ও বিচার ফয়সালা করা যাবে না। কেননা যিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং সব কিছুর মালিক, একমাত্র তিনিই স্বীয় মালিকানাধীন জিনিস ও স্বীয় সৃষ্টির ব্যাপারে এমন সিদ্ধান্ত নেয়ার নীতি নির্ধারণের ও বিধান দেয়ার একচ্ছত্র অধিকার ও ক্ষমতা রাখেন যা তীর পছন্দনীয় ও মনোপূত। আপন মালিকানার পরিমন্ডলে আইন জারী করার অধিকার একমাত্র তারই । একমাত্র তারই আইন চালু হবে এবং একমাত্র তারই হুকুম সর্বত্র বাস্তবায়িত হতে হবে এবং অন্য কারো আনুগত্য অথবা স্বেচ্ছাচারিতা বিদ্রোহ, না-ফরমানী ও কুফরীতে পরিগণিত হবে । অন্তরে কি ধরনের বিশ্বাস স্থাপন করা সঠিক হবে, তাও একমাত্র তিনিই নির্ধারণ করার এখতিয়ার রাখেন, অনুরূপভাবে জীবন যাপনের জন্যে সঠিক পদ্ধতি কি হবে তাও তিনিই স্থির করবেন একইভাবে । তার প্রতি বিশ্বাসী বা মোমেন তাদেরকেই বলা যাবে, যারা তার নির্ধারিত আকীদায় বিশ্বাস স্থাপন করে এবং তাঁর মনোপৃত জীবন পদ্ধতি মেনে চলে, ইসলামের অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে এবং তারই আইন অনুসরণের মাধ্যমে তার এবাদাত করে, অনুষ্ঠান ও আইনের মধ্যে বিন্দুমাত্র ভেদাভেদ ও বৈষম্য করে না। কেননা এই দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে আল্লাহর রাজত্বে ও তার বান্দাদের ওপর তার একচ্ছত্র আধিপত্যে ও কর্তৃত্ব আর কারো অংশীদারিত্‌ নেই। যেহেতু তিনিই একমাত্র ইলাহ, একমাত্র মালিক ও মনিব এবং আকাশ ও পৃথিবীর সব কিছু সম্পর্কে অবগত, তাই আল্লাহর আইন, বিধান তথা শরীয়ত অনুসারে ফয়সালা করার নামই “আদ-দ্বীন' তথা ইসলাম । এই ইসলামই ছিলো সকল নবীর দ্বীন বা জীবন ব্যবস্থা। এটাই আন্মাহর দ্বীন। এ ছাড়া আর কোনো দ্বীন তার কাছে গ্রহণযোগ্য নয় । এ জন্যেই সূরাটির মধ্যে মাঝে মাঝেই আল্লাহর একতৃকে সোচ্চার কণ্ঠে ঘোষণা করা হয়েছে এবং সব রকমের শেরেক, ব্রিত্ববাদ এবং আল্লাহর গুণাবলীতে অন্য কারো অংশ থাকার ধারণাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উদাহরণ স্বরূপ ১৫ নং আয়াত থেকে ২০ নং আয়াত পর্যস্ত এবং ৭২ নং আয়াত থেকে ৭৩ নং আয়াত পর্যন্ত লক্ষণীয় ......... ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।