Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে । আর দ্বিতীয়বার যে আহ্বান জানানো হয়েছে, তাতে সরাসরি নিষেধাজ্ঞা বা ভীতি প্রদর্শনের পরিবর্তে তাদেরকে এই মর্মে সতর্ক করা হয়েছে যে, আল্লাহ তায়ালা, রসূল ও মুসলমানদের শক্রদের সাথে বন্ধুত্ ও মৈত্রী স্থাপন করে নিজেদের মুরতাদ হবার ব্যবস্থা যেন না করে এবং আল্লাহর প্রিয় ও প্রেমিক বান্দাদের দলভুক্ত হতে উৎসাহ দেয়া হয়েছে। সেই সাথে আল্লাহর দলকে বিজয়ী করার খোদায়ী প্রতিশ্রতিও ঘোষণা করা হয়েছে। বিখকীদেল সাতে মিত্রতা প্রসঘগো এবারে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের প্রতি তৃতীয় আহ্বান। এ আহ্বানে তাদের অন্তরে তাদের ধর্ম, এবাদাত ও নামাধের প্রতি গভীর ভক্তি ও ভালোবাসা জাগিয়ে তোলা, বন্ধু ও মৈত্রী স্থাপনের নিষেধাজ্ঞায় আহলে কেতাব ও মোশরেকদেরকে সমপর্যায়ে স্থাপন করা এই নিষেধাজ্ঞাকে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ের সাথে যুক্ত করা, এই সমস্ত আহ্বানে সাড়া দেয়ার ওপর যে ঈমান নির্ভরশীল তা উল্লেখ করা, কাফের ও আহলে কেতাবের কর্মকান্ডের নিন্দা ও ধিক্কার জানানো এবং তাদেরকে নির্বোধ বলে আখ্যায়িত করা হয়েছে । আল্লাহ তায়ালা বলেন, 'হে মোমেনরা! যারা তোমাদের দ্বীনকে ঠান্টা ও খেলার বস্তু হিসাবে গ্রহণ করে, তাদেরকে বন্ধু ও অভিভাবক হিসাবে গ্রহণ করো না (আয়াত নং ৫৭ ও ৫৮) . . মোমেনসুলভ ইসলামী আত্মমর্যাদা বোধ যার আছে এবং যে ব্যক্তি তার ধর্মের অবমাননা করা হলে কোনো কিছুতেই নিজের জন্যে সম্মান ও মর্যাদা অনুভব করে না, নিজের এবাদাত ও নামাযকে অপমানিত করা হলে এবং তার প্রতিপালকের সামনে তার দন্ডায়মান হওয়াকে ঠান্টা-বিদ্রপ করা হলে যে অস্থির হয়ে ওঠে, তার জন্যে এ দুটি আয়াতের বক্তব্য গভীর উদ্দীপনার সঞ্চারক । সুতরাং মোমেনদের সাথে এই সব অপকর্মের নির্বোধ হোতাদের বন্ধুত ও মৈত্রী কিভাবে গড়ে উঠতে পারে! আসলে এসব অপকর্ম তারা কেবল তাদের নির্বুদ্ধিতার জন্যেই করে থাকে । নচেত আল্লাহর দ্বীন ও তার এবাদাতের প্রতি ঠান্টা-ব্দ্রপ ও উপহাস করা এমন কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, যার বুদ্ধি ও মস্তিষ্কের ভারসাম্য বহাল আছে। বুদ্ধি বিবেক স্বাভাবিক ও সুস্থ থাকলে মানুষ তার চার পাশে কেবল আল্লাহর প্রতি ঈমানের প্রেরণাদায়ক উপকরণগুলোই দেখতে পায়। আর যখন তা অসুস্থ ও বিকৃত হয়, তখন এসব উপকরণ তার চোখে পড়ে না। কেননা তখন তার সাথে গোটা প্রাকৃতিক জগতের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। বিশ্ব প্রকৃতির প্রতিটি উপকরণ ইংগিত দিতে থাকে যে, তার একজন মাবুদ বা উপাস্য রয়েছে, যিনি ভক্তি ও এবাদত পাওয়ার যোগ্য । বিবেক বুদ্ধি যখন সুস্থ, স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ থাকে, তখন তা বিশ্ব প্রতিপালকের এবাদাতের সৌন্দর্য ও গান্টীর্য দুটোই উপলব্ধি করে । কাজেই সে সুস্থ ও স্বাভাবিক থাকা অবস্থায় এই এবাদাতকে হাসি তামাশা ও উপহাসের পাত্র মনে করতে পারে না। এই হাসি তামাশা ও উপহাস করার কাজটা কাফেরদের দ্বারা যেমন সংঘটিত হতো, তেমনি সংঘটিত হতো ইহুদীদের দ্বারাও । রসূল (স.)-এর কাছে যখন কোরআন নাধিল হতো, তখন এই দুটি গোষ্ঠী এই অপকর্মে লিপ্ত হতো। সীরাতের গ্রন্থাবলী থেকে জানা যায় না যে, খৃষ্টানরাও এ কাজে লিপ্ত হতো।-কিস্তু আল্লাহ তায়ালা মুসলমানদের জন্যে তাদের চিন্তা ও কর্মের পদ্ধতি ও তাদের স্থায়ী জীবন ব্যবস্থা প্রণয়ন করে দিয়েছেন। মুসলমানদের ভবিষ্যত প্রজন্মগুলোর সাথে কী আচরণ করা হবে, সেটাও আল্লাহ তায়ালা জানতে ন। আমরা মুসলমানরা আগেও দেখেছি, এখনও দেখছি এবং সমগ্র ইতিহাস সাক্ষী যে, খৃষ্টানদের মধ্য হতে ইসলাম ও মুসলমানদের যতো শত্রু ছিল এবং আছে, ইহুদী ও পৌত্তলিকদের সম্মিলিত সংখ্যার চেয়েও তা বেশী। খৃষ্টানরা ইহুদী ও পৌত্তলিকদের মতোই ইসলামের দুশমন ৷ শত শত বছর ধরে তারা মুসলমানদের ক্ষতি করার সুযোগের অপেক্ষায় তাকে তাকে থেকেছে। বিশেষত হযরত আবূ বকর ও ওমরের আমলে রোম ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।