Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে কোরআনের একটি স্থায়ী বক্তব্য ফুটে উঠেছে। সেটি এই যে, আল্লাহ তায়ালা ইসলামের বিজয় ও প্রতিষ্ঠার আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও শুধু তার ভিত্তিতেই ইসলাম গ্রহণ করতে বলে না, বরং ইসলাম সর্বোত্তম ও কল্যাণময় জীবন ব্যবস্থা বিধায় তা গ্রহণ করার আহবান জানান । বিজয় ও প্রতিষ্ঠা লাভ ইসলামের এমন এক পরিণতি, যা যথাসময়ে অবশ্যই বাস্তব রূপ লাভ করবে । তবে সেটা বাস্তব রূপ লাভ করবে মানুষকে ইসলাম গ্রহণে প্রলুব্ধ ও উদ্ধৃদ্ধ করার জন্যে নয়, বরং আল্লাহ তায়ালা তার দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করবেন বলে যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তা কার্যকরী করার জন্যে । ইসলামের বিজয়ে মুসলমানদের কোনো কৃতিত্ব নেই। এ বিজয় হচ্ছে আল্লাহর নিজের সিদ্ধান্ত, যা তিনি মুসলমানদের হাতে বাস্তবায়িত করে থাকেন। মুসলমানদেরকে তিনি এই বিজয়ের সুফল ভোগ করান শুধু তাদের এর প্রতি বিশ্বাস ও ঈমান থাকার প্রতিদান হিসাবে, এর জন্যে তাদের চেষ্টা সাধনার প্রতিদান হিসাবে এবং ইসলামের প্রতিষ্ঠা লাতের সুফল হিসাবে যে সব সৎকাজ সংঘটিত হয় ও পৃথিবীর যে সংস্কার ও সংশোধন সম্পন্ন হয় তার প্রতিদান হিসাবে । আল্লাহ তায়ালা ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি মুসলমানদের মনোবল বৃদ্ধি এবং বিরাজমান বাধা বিপত্তি অতিক্রম করতে সাহায্য করার জন্যেও দিয়ে থাকেন। কেননা অনেক সময় এ সব বাধা বিপত্তি তাদের অগ্রগতিকে স্তব্ধ করে দেয়। একদিন ইসলামের বিজয় হবেই এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস অর্জনের পর তাদের সকল দুঃখ কষ্ট ও বাধা বিপত্তি অতিক্রম করার মনোবল সৃষ্টি হয়। এ কারণে মুসলিম দল এই আশা পোষণ করে যে, আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর জন্যে যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তাদের হাতেই সফল হোক । এতে করে তাদের জেহাদের সওয়াব পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সওয়াব এবং এর ফলশ্র্তিতে যে সব সৎকর্ম সংঘটিত হবে তার সওয়াবও তারাই পাবে। এই উক্তি দ্বারা তৎকালীন মুসলমানদের অবস্থা, তাদের এই সব সুসংবাদের প্রয়োজনীয়তা এবং আল্লাহর দলের বিজয়ের এই মূলনীতির উন্লেখের প্রয়োজনীয়তা কী তা বুঝা যায়। সেই সাথে এও বুঝা যায় যে, সূরার এই অংশটির নাযিল হওয়ার ইতিহাস সম্পর্কে আমি যে মত ইতিপূর্বে জানিয়ে এসেছি, সেটাই অধিকতর যুক্তিযুক্ত ও অগ্রগণ্য । এরপর আমাদের ক্ষেত্রেও এই মূলনীতি প্রযোজ্য । এ মূলনীতির কোনো নিদিষ্ট স্থান ও কাল নেই। তাই আমরা এটিকে আল্লাহর অপরিবর্তনীয় নীতি বলে মেনে নিতে পারি। যদিও মোমেনরা কিছু কিছু যুদ্ধে পরাজিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আল্লাহ্‌র চূড়ান্ত অমোঘ নিয়ম এই যে, আল্লাহর দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়ে থাকে । ইতিহাসের বিভিন্ন স্তরে যাই কিছু ঘটুক, আল্লাহর দ্ধযর্থহীন প্রতিশ্রতি সে সবের উর্ধে ও সে সবের চেয়ে সত্য । আর আল্লাহ তায়ালা, আল্লাহর রসূল ও মোমেনদের সাথে সুগভীর ভালোবাসা, একাত্মতা ও সম্প্রীতিই সেই একমাত্র উপকরণ, যা দ্বারা চূড়ান্ত পর্যায়ে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আলোচ্য আয়াতগুলোতে পবিত্র কোরআন মুসলমানদেরকে তাদের আকীদা বিশ্বাসের বিরোধী মোশরেক ও আহলে কেতাব গোষ্ঠীর সাথে বন্ধুত্ব ও সম্প্রীতি গড়ে তুলতে নিষেধ করা এবং এই ঈমানী মূলনীতিটাকে তাদের মন মগযে ও চেতনায় বদ্ধমূল করে নেয়ার আহ্বান জানানোর জন্যে যে রকমারি বাচনভংগি অবলম্বন করেছে, তা দ্বারা শুধু ইসলামী মতাদর্শেই নয়, বরং ইসলামী আন্দোলনেও এই মূলনীতির গুরুত্ব উপলব্ধি করা যায়। | আমরা ইতিপূর্বে দেখেছি যে, “হে মোমেনরা' বলে প্রথম যে আহ্বান জানানো হয়েছে, তাতে সরাসরি নিষেধাজ্ঞা উচ্চারণ এবং বিজয় বা অন্য কোনো ঘটনা ঘটিয়ে আল্লাহ তায়ালা মোনাফেকদের গোপন কারসাজি ও গাঁটছড়া ফাস করে দিতে পারেন বলে ভীতি প্রদর্শন করা | ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।