Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এ কথা সত্য যে, সমাজের উন্নয়ন ও সংস্কার সাধনের প্রয়োজনে কিছু না কিছু কর আরোপ অন্য কথায় দেশ, জাতি বা যে কোনো কর্তৃপক্ষের নামে ধনীদের কাছ থেকে গরীবদের জন্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় না করে পারা যায় না। এ দ্বারা অভাবী লোকদের কাছে কিছু অর্থ-কড়ি পৌছে দেয়া যায়। এভাবে অন্তত একটা উদ্দেশ্য সফল হয়। পক্ষান্তরে যাকাতের আভিধানিক অর্থ দ্বারা বুঝা যায় যে, পবিত্রতা ও প্রবৃদ্ধি এর প্রাথমিক বৈশিষ্ট্য । আল্লাহর একটা এবাদত হিসাবে তা বিবেক ও মনের পবিত্রতা ও পরিশুদ্ধি সাধন করে। এর সাথে যুক্ত এই পবিত্র অনুভূতি দ্বারাও বিবেক ও মনের পরিশুদ্ধি অর্জিত হয় যে দরিদ্র লোকদেরকে যাকাত দেয়া হচ্ছে, তারা সমাজের কোনো তুচ্ছ শ্রেণী নয় বরং তার ভাই। যাকাতকে আল্লাহর এবাদত মনে করার কারণে দাতা আখেরাতে এর শুভ প্রতিদান পাওয়ার আশা করে । অনুরূপভাবে, এ দ্বারা দেশে কল্যাণকর অর্থনীতি প্রতিষ্ঠা ও জনকল্যাণ সাধিত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথও সুগম হয়। তা ছাড়া, যাকাত গ্রহণকারীদের মনে এই পবিত্র অনুভূতিও বদ্ধমূল হয় যে, আল্লাহ তায়ালা ধনীদের সম্পদে যাকাত ধার্য করে গরীবদের ওপর অনুগ্রহ করেছেন । ধনীদেরকে ভাই মনে করার পরিবর্তে তাদের প্রতি বিদ্বেষ পোষণের মনোভাব সৃষ্টি হয় না । বিশেষত, যখন তারা এ কথা স্মরণ করে যে, ইসলামী রাষ্ট্রে ধনীরা অর্থোপার্জন করতে গিয়ে কোনো হারাম পন্থা অবলম্বন করে না বা কারো ওপর যুলুম করে না। সর্বশেষে তা এই পবিত্র, কল্যাণময় ও সন্তোষপূর্ণ পরিবেশে তথা পবিত্রতা ও প্রবৃদ্ধির পরিবেশে আর্থিক করের উদ্দেশ্যও সিদ্ধ করে। যাকাত দেয়া মোমেনদের এমন একটি বৈশিষ্ট্য, যা তাদের মধ্যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানের আনুগত্য ও আল্লাহর সার্বভৌমত্ের স্বীকৃতির মনোবৃত্তি গড়ে তোলে । আর এই আনুগত্যের নামই ইসলাম । “এবং তারা বিনয়াবনত হয়।' অর্থাৎ বিনয়াবনত থাকা এবং আনুগত্য করা তাদের স্থায়ী নীতি ও আসল স্বভাব । এ জন্যেই | শুধু নামায কাযেম করা ও যাকাত দেয়ার উল্লেখ করে ক্ষান্ত থাকা হয়নি। এটা হচ্ছে সবচেয়ে | ব্যাপক ও সর্বাত্মক গুণ। তাদের সর্বপ্রধান ও স্থায়ী গুণ হলো আল্লাহ তায়ালা ও রসূলের | আনুগত্য । আর এই গুণ দ্বারাই তারা সমধিক প্রসিদ্ধ । বস্তুত এরূপ ক্ষেত্রে কোরআনের বক্তব্য অত্যন্ত গভীর তাৎপর্যবহ। ব্িজকষেক্স প্রতিশ্রন্ততি ও তাল্স কিচ্ছু শর্ত পরবর্তী আয়াতে আসছে আল্লাহর প্রতিশ্রণতি। আল্লাহর ওপর নির্ভরশীলতা ও প্রত্যয়, তার আনুগত্য, তাকে একমাত্র বন্ধু ও অভিভাবক হিসাবে গ্রহণ আনুষংগিকভাবে তার রসূলকে ও মোমেনদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ এবং আল্লাহর একনিষ্ঠ মোমেন বান্দা ব্যতীত আর সবার সাথে মোমেনদেরকে চূড়ান্ত বিচ্ছেদের বিনিময়ে আল্লাহ্‌ তায়ালা তাদেরকে সাহায্য ও বিজয় দানের প্রতিশ্রুতি দিয়েছেন । আল্লাহ তায়ালা বলেন, “আর যারা আল্লাহ, তার রসূল ও মোমেনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের নিশ্চিত থাকা উচিত যে, আল্লাহর দলই বিজরী হয়ে থাকে ।' ঈমানের প্রধান স্তন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করার পরই বিজয়ের এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সেই স্তন্টি হলো আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ এবং ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা, ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার বিরুদ্ধে হুশিয়ারী প্রদান, এটাকে মুসলমানদের সমাজ থেকে বহিফূতি, ইহুদী খৃষ্টানদের অন্তর্ভুক্তি এবং ইসলাম পরিত্যাগ করা তথা মুরতাদ হওয়ার শামিল বলে গণ্য করার পরই বিজয়ের এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।