এবং আল্লাহর দল যে অন্য সকল দলের ওপর বিজয়ী হবেই, সেই প্রত্যয়ও কাফেরদের ওপর মুসলমানদের শ্রেষ্ঠভ্ববোধের উৎস । দীর্ঘ পথ পরিক্রমায় মুসলমানরা কোনো কোনো যুদ্ধে হেরেও যেতে পারে। কিন্তু চূড়ান্ত বিচারে তারাই শ্রেষ্ঠ। “তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং তাতে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না।' বস্তুত তাদের সংগ্াাম আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর বিধান প্রতিষ্ঠার পথে, তার আইন ও শরীয়ত বাস্তবায়নের পথে, যাতে মানুষের ইহ-পরকালের সর্বাংগীণ কল্যাণ, সুখ সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত হয়। এটাও আল্লাহর ছ্বীন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর মনোনীত মোমেনদের বৈশিষ্ট্য । লক্ষ্যণীয় যে, “আল্লাহর পথে লড়াই করে" বলা হয়েছে । নিজেদের স্বার্থ নিশ্চিত করার জন্যে নয়, নিজেদের জাতির, দেশের ও বংশধরের কল্যাণের জন্যে নয় । “আল্লাহর পথে' অর্থ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে তার আইন ও শরীয়ত চালু করার জন্যে, মানব জাতির সর্বাংগীণ কল্যাণের জন্যে । এতে মুসলমানদের নিজস্ব কোনো স্বার্থ নেই। “নিন্দুকের নিন্দার ভয় করে না।' কেনইবা ভয় করবে? তারা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার নিশ্চয়তা পেয়ে গেছে । চলতি প্রজন্মের রীতিনীতি সমাজের রুচি ও জাহেলিয়াতের কৃষ্টি দিয়ে তাদের কী কাজ? তারা তো আল্লাহর বিধান অনুসরণ করছে এবং সমাজ জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করছে। মানুষের নিন্দার ভয় তো সেই ব্যক্তির করার কথা, যার আইন কানুন ও মানদন্ডের উৎস মানুষের কামনা বাসনা ও মানব রচিত বিধান এবং যে মানুষের সাহায্যের ওপর নির্ভরশীল । কিন্তু যে ব্যক্তি আল্লাহর মানদন্ড ও মূল্যবোধের ওপর নির্ভর করে এবং তাকে মানুষের মানদন্ড, মূল্যবোধ ও কামনা বাসনার ওপর আধিপত্যশীল ও কর্তৃত্বশীল করতে চায় এবং যে ব্যক্তি নিজের শক্তি ও সম্মান আল্লাহর কাছ থেকে গ্রহণ করে, সে কে কী বললো ও কে কী করলো তার কোনো পরোয়া করে না, চাই যতো প্রতাপশালী, যতো ক্ষমতাবান এবং যতো উচ্চাংগের সভ্যতা সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের অধিকারীরাই বলুক বা করুক না কেন। আমরা মানুষের কথা, কাজ, শক্তি, সম্পদ, প্রতিপত্তি, রীতিপ্রথা, বিচার বিবেচনা, মানদন্ড ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে থাকি শুধু এজন্যে যে, আমরা সেই আসল সত্যকে ভূলে যাই, যার ভিত্তিতে আমাদের যাবতীয় বিচার বিবেচনা ও মূল্যায়ন হওয়া উচিত। সেই সত্যটি হলো আল্লাহর হুকুম, বিধান ও শরীয়ত। একমাত্র আল্লাহর বিধান ও তার শরীয়তই সত্য, আর যা কিছুই তার বিরোধী তা বাতিল ও মিথ্যা চাই তা কোটি কোটি মানুষের মধ্যে প্রচলিত থাকুক এবং হাজার হাজার বছর ব্যাপী মানব প্রজন্মগুলো তাকে মেনে নিক ও কার্যকরী করুক। কোনো প্রচলিত ব্যবস্থা, বিধান, রীতিপ্রথা বা মূল্যবোধের প্রচলিত ও প্রতিষ্ঠিত থাকা এবং কোটি কোটি মানুষ কর্তৃক তা গ্রহণ, পালন ও বাস্তবায়ন ইসলামের দৃষ্টিতে মূল্যহীন। ইসলামী বিধানের কাছে কোনো রীতিপ্রথা, বিধি ব্যবস্থা বা মূল্যবোধের গুরুত্ব বা গ্রহণযোগ্যতা থাকে কেবল তখনই, যখন তা আল্লাহর বিধান থেকে উৎসারিত হবে । কেননা একমাত্র সেই বিধান থেকেই যাবতীয় রীতিনীতি, মানদন্ড ও মূল্যবোধ গৃহীত হয়ে থাকে । এ কারণেই মোমেনরা আল্লাহর পথে লড়াই করে এবং কোনো নিন্দুকের নিন্দায় ভয় পায় না। এটা আল্লাহর প্রিয় ও মনোনীত মোমেনদের বৈশিষ্ট্য আর আল্লাহর মনোনীত ও প্রিয় বান্দা হতে পারা, ওই সকল বৈশিষ্ট্যের অধিকারী হওয়া, তাদের অন্তরাত্বার এই প্রশান্তি ও নিরাপত্তাবোধ এবং তারই প্রদর্শিত পথে তাদের জেহাদ করা- এ সবই আল্লাহর অনুগ্হ ছাড়া কিছু নয়। আয়াতের শেষাংশে তাই বলা হয়েছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।