Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ও অবতার আখ্যায়িত করে এবং এই দ্বিত্ের মধ্য দিয়ে আল্লাহ ও মানুষের সম্পর্ক নির্ণয় করে, ইসলামে সে ধরনের কোনো ধারণার স্থান নেই। ইসলাম এমন একটি আদর্শ, যাতে কোনো গৌজামিল নেই। এর সব কিছুই স্পষ্ট ও উজ্জ্বল। একদিকে তা যেমন আল্লাহ ও বান্দার মধ্যে বিরাজমান প্রভূত ও দাসত্বের বিরাট ব্যবধানকে স্পষ্ট করে, অপরদিকে তেমনি আল্লাহ তায়ালা ও বান্দার মধ্যকার গ্রীতি ও ভালোবাসার সজীব ও সরস সম্পর্ককেও অটুট রাখে আল্লাহ ও বান্দার মধ্যকার সম্পর্ককে ইসলাম একাধারে ভালোবাসা ও করুণার সম্পর্ক এবং ন্যায় বিচারের সম্পর্ক হিসাবে চিত্রিত করে। বস্তুত ইসলাম এমন পূর্ণাংগ আদর্শ যে রব্বুল আলামীনের সাথে মানব সত্তার সম্পর্কের জন্যে যা কিছু প্রয়োজন, তার সবই সে পূরণ করে। আহুশাহক নির্খাভিত দশটি বৈশিষ্ঞ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব পালনের জন্যে আল্লাহর মনোনীত মোমেন দলটির গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, “আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে ।' এ কথা বলে তিনি তাদেরকে সেই পরিবেশে ছেঁড়ে দেন, নিহিত বত তা করে। মোমেন দ্বীন প্রতিষ্ঠায় এই কঠিন দায়িত্ব যখন গ্রহণ করে, তখন সে একে মহান আল্লাহর এক অপার অনুগ্রহ ও সদয় মনোনয়ন বলে মনে করে । অতপর মোমেনের অবশিষ্ট বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করছেন, “তারা অপর) মোমেনদের প্রতি সদয় ও দরদী ।” অর্থাৎ উদার, মহানুভব, সহানুভূতিশীল, সহজ সরল, কোমল, নমনীয়, অমায়িক,মিশুক ও শ্নেহময় ৷ মোমেনের সাথে আচরণে উদ্ধত নয়, ধৃষ্ট নয়, কঠোর নয়, নিষ্ঠুর নয়। যুসলমানদের সাথে মুসলমানদের সহজ সরল ও অমায়িক আচরণে হীনতা বা অপমানের কিছুই নেই। এটা নিছক ভাতৃত্, যা পরস্পরের মধ্যে দূরত্তের পরিবর্তে নৈকট্য আনে, মেলামেশার প্রতিবন্ধকতা ও আড়ম্বর দূর করে, পরস্পরকে ঘনিষ্ঠতর করে ও অন্তরের সাথে অন্তরের মিল সৃষ্টি করে। ফলে কেউ কারো থেকে বিচ্ছিন্ন থাকে না, কেউ করো নাগালের বাইরে থাকে না এবং কারো প্রতি কারো বিদ্ধেষ, তিক্ততা বা অগ্রীতি থাকে না। আসলে ঘে জিনিসটি মানুষকে তার দ্বীনী ভাইয়ের প্রতি বিদ্বেষপরায়ণ বা অহংকারী বানায় তা হচ্ছে তার আত্মকেন্দ্রিক, স্বার্থপরতা ও অহমবোধ । সে যদি তার মোমেন ভাইদের সাথে মিলেমিশে যায়, তাহলে দূরত্ব ও অন্তরায় সৃষ্টিকারী কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কেনই বা থাকবে? তারা তো আল্লাহর জন্যেই একত্রিত হয়েছে, যাতে তিনি তাদেরকে এবং তারা তাকে ভালোবাসে এবং তারা এই মহান ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে পরম্পরে ভাই ভাই হয়ে থাকতে পারে। কাফেরদের ওপর প্রবল ও পরাক্রাস্ত ।' অর্থাৎ তাদের মধ্যে কাফেরদের প্রতি একটা অনীহাবোধ ও শ্রেষ্ঠত্ববোধ থাকে । এই বৈশিষ্ট্যগুলোর আত্মপ্রকাশের স্থান এটাই । কাফেরদের ওপর প্রবল ও পরাক্রান্ত হওয়ার উদ্দেশ্য নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা বাগানো বা ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন করা নয়, বরং আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠত্ব অর্জন করা । কাফেরদের ওপর শ্রেষ্ঠত্ববোধ থাকার কারণ এই যে, তাদের কাছে যে আদর্শ রয়েছে, অর্থাৎ ইসলাম, তাকেই তারা শ্রেষ্ঠ আদর্শ বলে মনে করে । আর এই শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করা কল্যাণকর বলে সবাইকে তা পালনে বাধ্য করা জরুরী মনে করে, অন্যদেরকে নিজের স্বার্থের এবং নিজেকে অন্যদের স্বার্থের তল্লিবাহী করার জন্যে নয় । তা ছাড়া, মানব রচিত মতবাদের ওপর আল্লাহর দ্বীনের বিজয় যে অবশ্যন্তাবী, আল্লাহর শক্তি যে দুনিয়ার সকল শক্তির ওপর বিজয়ী হবেই ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।