Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ পারস্পরিক ভালোবাসা ও সন্তোষই হচ্ছে তাদের ও তাদের প্রতিপালকের মধ্যে একমাত্র যোগসূত্র প্রেম, প্রীতি ও মমতাই তাদের প্রেমময় প্রভুর সাথে তাদেরকে ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করে। লক্ষ কোটি বান্দার মধ্য থেকে কোনো একজন বান্দার প্রতি আল্লাহর এই ভালোবাসার তাৎপর্য কী এবং তা কিভাবে সৃষ্টি হয় সেটা একমাত্র সেই ব্যক্তিই বুঝে, যে আল্লাহকে তীর গুণাবলীর মাধ্যমে চিনে, নিজ চেতনায়, অনুভূতিতে, হৃদয়ে ও সমগ্র সত্ত্বা সেই গুণাবলীর প্রভাব উপলব্ধি করে, যে সকল অনুগ্রহের অনুগ্রাহক মহান আল্লাহর প্রকৃত পরিচয় জানে, এই মহাবিশ্বের এবং এই মহাবিশ্বের অতি ক্ষুদ্র সৃষ্টি মানুষের স্রষ্টা কে তা জানে এবং কে সেই অতুলনীয়, মহা শক্তিধর বিশ্ব বিধাতা, আর কেইবা তার এই অনুগৃহীত প্রিয় বান্দা তা জানে। বস্তুত তার এ বান্দা মানুষ তারই সৃষ্টি। চিরঞ্জীব, চিরস্থায়ী, অনাদি, অনন্ত, প্রকাশ্য ও গোপন মহাপ্রতাপশালী ও মহামহিম আল্লাহর সৃষ্টি । অনুরূপভাবে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসাও এমন এক নেয়ামত, যা এই ভালোবাসার স্বাদ উপভোগকারী ছাড়া আর কেউ যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা যেমন অসাধারণ নেয়ামত, তেমনি তার ভালোবাসা ও পরিচয় লাভের পথ প্রদর্শনের মাধ্যমে তিনি তার বান্দার প্রতি যে অনুগ্রহ করেন, তাও এক অনুপম অনুগ্হ ৷ বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা এই দুটোই মানবীয় ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য । একমাত্র সত্যিকার তাসাউফপন্থীরাই এই ভালোবাসার কিছু কিছু বর্ণনা দিতে পারেন- তাসাউফের খোলস-ধারীরা নয়। রাবেয়া আদভিয়ার কবিতার নিম্নোক্ত পংক্তিগুলো আমার চেতনায় এই অতুলনীয় ভালোবাসার প্রকৃত স্বাদ এনে দেয়, “জীবন যতো তিক্তই হোক না কেন, তুমি যেন আমার কাছে মিষ্টই থাকো ।' সমগ্র জগত আমার প্রতি রুষ্ট থাক, তুমি যেন আমার প্রতি তুষ্ট থাকো। আমার সাথে সমগ্র জগতবাসীর সম্পর্ক যতোই খারাপ থাক, তোমার সাথে যেন আমার সম্পর্ক ভালো থাকে। | আমার প্রতি তোমার ভালোবাসা যদি নিখাদ হয়, তবে সব কিছুই আমার কাছে সহজ এবং পৃথিবীর ওপরে বিরাজমান সব কিছুই মাটির মতো নরম ও সরস।' মহান আল্লাহর এই ভালোবাসা গোটা বিশ্বজগত জুড়ে বিস্তৃত হয়, প্রতিটি পদার্থ ও প্রাণীতে তার ছাপ পড়ে এবং তা গোটা প্রকৃতি ও গোটা মানব জাতিকে আচ্ছন্ন করে রাখে। আর যে বিশেষ বান্দা আল্লাহর ভালোবাসা লাভ করে, সে এই ভালোবাসায় গোটা সৃষ্টির প্রতিনিধিত্ব করে এবং তারই কল্যাণে গোটা সৃষ্টি কল্যাণময় হয়। ইসলামী আদর্শ মোমেন বান্দাকে তার প্রতিপালকের সাথে এই বিন্ময়কর বন্ধনে আবদ্ধ করে। আর অস্থায়ীভাবে নয় বরং চিরস্থায়ীভাবে আবদ্ধ করে । যেমন আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় যারা ঈমানদার ও সৎকর্মশীল, দয়াময় আল্লাহ তাদের জন্যে ভালোবাসা বরাদ্দ করবেন ।"...... “নিশ্চয় আমার প্রভু দয়াময় ও প্রেমময় ।' ....... “তিনি ক্ষমাশীল ও প্রেমময় ।' “যখন আমার বান্দারা আমার সন্বদ্ধে জিজ্ঞাসা করে, তখন জানিয়ে দাও যে, আমি কাছেই আছি, প্রার্থনাকারী যখনই আমার কাছে প্রার্থনা করে, তখনই আমি তা গ্রহণ করি ।" ........ “যারা মোমেন তারা আল্লাহকে অধিকতর ভালোবাসে ।' “বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।" ইত্যাদি ইত্যাদি। এসব আয়াত অধ্যয়ন করেও যারা বলে যে, ইসলাম একটা নীরস, নির্মম ও কাটখোস্টা আদর্শ, মানুষ ও আল্লাহর সম্পর্ককে কেবল শাস্তি ও কঠোরতা সম্পর্ক বলে আখ্যায়িত করে তাদের কথা শুনে আমি অবাক না হয়ে পারি না। সত্য বটে, খৃষ্টবাদ যেমন ঈসা মাসীহকে আল্লাহর পুত্র [লুজ জাল ন্দাজদদ___0ঞ57-__ ন্দ্গসভ হল] ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।