| ইসলামের বহির্ভূত ও তাদের ও তাদের অন্তর্ভুক্ত হয়ে না যায়। এরপর শুরু হয়েছে দ্বিতীয় বক্তব্য । এতে যারা মৈত্রী স্থাপন বা অন্যান্য উপায়ে ইসলাম থেকে বেরিয়ে মুরতাদ হয়ে যাবে, তাদেরকে এই বলে হুশিয়ারী সংকেত দেয়া হয়েছে যে, তাদের মুরতাদ হওয়াতে আল্লাহর কিছুই আসে যায় না। এদছ্বারা তারা আল্লাহকে অক্ষম করে দিতেও পারবে না, কিংবা ইসলামেরও ক্ষতিসাধন করতে পারবে না। ইসলামের ভক্ত, অনুরক্ত ও সাহায্যকারী একটি দল আল্লাহর জানা মতে প্রস্তুত ও সংরক্ষিত রয়েছে। মোমেনদের একটি দল যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ থেকে পিছিয়ে যায়, তাহলে আল্লাহ তায়ালা অপর দলকে এ কাজে নিয়োজিত করবেন । এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে আল্লাহর জানা মতে সংরক্ষিত সেই প্রিয় দলটির নিদর্শনাবলী তুলে ধরা হয়েছে, যা অত্যন্ত প্রিয়, চমকপ্রদ ও উজ্জ্বল নিদর্শনাবলী ৷ এখানে মুসলমানদের মিত্র ও বন্ধু হবার যোগ্য একমাত্র গোষ্ঠীটির পরিচয় তুলে ধরা হয়েছে। এই বক্তব্যের সমান্তি টানা হয়েছে আল্লাহর এই প্রিয় গোষ্ঠী বা দলের পরিচালিত লড়াই-এর শেষ পরিণতি জানানোর মাধ্যমে । বলা বাহুল্য, সেই পরিণতি হচ্ছে বিজয় এবং তা সেই দলের ভাগ্যেই জুটবে, যারা শুধু আল্লাহ, তাঁর রসূল ও মোমেনদেরই নিজেদের মিত্র, বন্ধু ও সহযোগী হিসাবে গ্রহণ করবে । “হে মোমেনরা! তোমাদের মধ্য হতে যারা ইসলামকে পরিত্যাগ করবে, তাদের জানা উচিত যে, আল্লাহ এমন একটি গোষ্ঠীকে নিয়ে আসবেন, ......(৫৪, ৫৫ ও ৫৬) এখানে যে ভংগিতে ইসলাম পরিত্যাগকারীদের বিরুদ্ধে হুমকি দেয়া হয়েছে তাতে ইহুদী ও খৃষ্টানদের সাথে বদ্ধৃত্ এবং ইসলাম পরিত্যাগের মধ্যে একটা যোগসূত্রের সন্ধান পাওয়া যায়। বিশেষত 'তোমাদের মধ্যে যারা ইহুদী ও ঘৃষ্টানদের সাথে বন্ধুত্ব করবে, তারা তাদেরই অন্তর্তুক্ত'- এই উক্জির মধ্য দিয়ে ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব স্থাপনকারী মুসলমানদেরকে ইহুদী ও খৃষ্টান, ইসলাম থেকে বহিষ্কৃত ও ইহুদী ও খৃষ্টান ধর্ম অবলম্বনকারী বূপে আখ্যায়িত করার পর এই হুমকি তাৎপর্যপূর্ণ । এদিক দিয়ে দ্বিতীয় সম্বোধন অর্থাৎ “হে মোমেনরা, তোমাদের মধ্য থেকে যারা ইসলাম পরিত্যাগ করবে' প্রথম সন্বোধন অর্থাৎ “হে মোমেনরা, তোমরা ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না' এর সত্যায়ক ও সমর্থক বলে গণ্য হবে। এরপর তৃতীয় যে সম্বোধন সামনে আসছে তাও এই বক্তব্যকে সমর্থন করে । আহলে কেতাব ও কাফেরদের সাথে বন্ধুতৃ স্থাপনের নিষেধাজ্ঞার পর এ কথা বলে এটাই বুঝানো হয়েছে যে, ইহুদী ও খৃষ্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন কাফেরদের সাথে বন্ধুত্ স্থাপনেরই শামিল। এ থেকে আরো বুঝা যায় যে, ইসলামে কাফেরদের ও আহলে কেতাবের সাথে আচরণে যেটুকু পার্থক্য করা হয়েছে, তা বন্ধুত্ব ও মৈত্রীর ক্ষেত্রে নয় বরং অন্যান্য ক্ষেত্রেই করা হয়েছে। আষ্টান্ন সাতে সৃষ্টিন্ন একমাত্র যোশাস্দুভ্র “হে মোমেনরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ধর্ম (ইসলাম) পরিত্যাগ করবে ......" এ আয়াত থেকে জানা যায় যে, মোমেনদের দলকে যে আল্লাহ তায়ালা পৃথিবীতে তীর দ্বীন প্রতিষ্ঠার জন্যে নির্বাচিত করেছেন এবং এই দ্বীন ও শরীয়ত প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণ, পবিত্রতা ও সততা প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেটা নিছক আল্লাহর অনুগ্রহ ও করুণা । যে ব্যক্তি আল্লাহর এই অনুগ্রহ থেকে নিজেকে বঞ্চিত করতে চায়, সে এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। তার গ্রহণ বা বর্জনে আল্লাহর কিছুই আসে-যায় না। আল্লাহ তায়ালা এই অসাধারণ অনুগ্রহের জন্যে তাকেই নির্বাচিত করেন, যাকে এর যোগ্য মনে করেন । যাদেরকে তিনি নির্বাচিত করেন, তাদের সুস্পষ্ট আলামত ও গুণ বৈশিষ্ট্যের চিত্র এখানে এভাবে তুলে ধরেছেন যে, “আল্লাহ তায়ালা এমন একটি গোষ্ঠীকে আবির্ভূত করবেন-যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে ।' [৫ স্মা আনল মান্দা ________ 9১৫০) _____ পাল্সা৬ মনিন্প- | ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।