Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সুক্সা আআব্প-_মাক্সেদা স্ৎশ্ষিগ্ত আলোচনা এই মহাগ্রন্থ আল কোরআন রসূল (স.)-এর ওপর অবতীর্ণ হয়েছিলো । উদ্দেশ্য ছিলো এ দ্বারা তিনি একটি জাতি গঠন, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, একটি সমাজ নির্মাণ, কিছু মানুষের চরিত্র ও বিবেকের লালন ও প্রশিক্ষণ করবেন। উক্ত সমাজের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, উক্ত রাষ্ট্র ও জাতির সাথে দুনিয়ার সকল রাষ্ট্র ও জাতির সম্পর্ক কিরূপ হবে তা নির্ধারণ এবং এই সব কিছুকে একটি শক্তিশালী যোগসূত্র, কেন্দ্র ও উৎস তথা ইসলামের সাথে সংযুক্ত করবেন। ইসলামের এই প্রকৃত স্বরূপটি আল্লাহর কাছে সুপরিচিত ছিলো এবং মুসলমানরা যখন যথার্থ “মুসলমান ছিলো, তখন তাদের কাছেও তা সুপরিচিত ছিলো। এ কারণেই পূর্ববর্তী তিনটি দীর্ঘ সূরার মতো এ সূরাতেও আমরা নানা রকমের আলোচ্য বিষয়ের সমাবেশ দেখতে পাই। এই সব কয়টি বিষয়ের মধ্যে যোগসূত্র হচ্ছে এর মূল উদ্দেশ্য, যা সফল করতেই সমগ্র কোরআন মাজিদ নাযিল হয়েছে। সেটি হলো, এমন একটি বিশেষ আদর্শের ভিত্তিতে রাষ্ট্র, জাতি ও সমাজ গঠন করা, যার মূল কথা, একমাত্র আল্লাহ তায়ালাই সার্বভৌম ও একচ্ছত্র ক্ষমতা ও কর্তৃতৃ সম্পন্ন ইলাহ ও রব। তিনিই মানুষের জীবন যাপনের জন্যে প্রয়োজনীয় যাবতীয় আইন, বিধান, নিয়মনীতি ও মূল্যবোধের একক ও অদ্বিতীয় উৎস। এতে আমরা আরো যে বিষয়টি দেখতে পাই তা হচ্ছে মানুষের চিন্তা ও বিশ্বাসকে পৌত্তলিকতার কুসংস্কার ও আহলে কেতাবের বিকৃতি ও বিভ্রান্তি থেকে মুক্ত ও পবিভ্রকরণের চেষ্টা। সেই সাথে মুসলিম জাতিকে তাদের প্রকৃত পরিচয়, তাদের যথোচিত ভূমিকা, এই কাজ সম্পাদনের পদ্ধতি এবং এই পথে বিদ্যমান বাধা বিপত্তি, বিপদাপদ ও সমস্যাবলী এবং ইসলামের শক্রদের পাতা ষড়যন্ত্র জালের বিবরণ ৷ এর পাশাপাশি এতে বর্ণনা করা হয়েছে বিভিন্ন এবাদতের বিধান, যা মুসলিম ব্যক্তি ও সমাজের আত্মাকে পবিত্র করে এবং তাকে তার প্রতিপালকের সাথে যুক্ত করে। এতে আরো আছে সামষ্টিক জীবনের সেই সব আইন কানুন, যা তার সামাজিক আচরণ ও সম্পর্ককে সুশৃংখল হতে সাহায্য করে, রয়েছে আন্তর্জাতিক আইনের বিধি বিধান, যা অন্যদের সাথে তার সম্পর্ককে সুসমৰ্বিত করে, রয়েছে সেই সব আইন কানুন, যা কয়েক প্রকারের খাদ্য পানীয়কে ও বিবাহকে এবং কিছু কাজকর্ম ও নিয়মনীতিকে হালাল বা হারাম ঘোষণা করে। এই সৰ কিছু একই সূরায় এমনভাবে পরিবেশিত হয়েছে যে, তা আল্লাহর দ্বীনকে যেভাবে আল্লাহ তায়ালা চেয়েছেন এবং মুসলমানরা যখন যথার্থ মুসলমান ছিলো তখন তারা যেভাবে তাকে বুঝেছে, ঠিক সেইভাবে তুলে ধরে। এছাড়া কোরআন এই সূরায় যেভাবে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং ইতিপূর্বে সূরা 'আলে ইমরান' ও “আন নেসাতে'ও যেভাবে আলোচনা করেছে, তা দ্বারা নিছক আনুষংগিকভাবেই যে এটা বুঝা যায় তা নয়। বরং এই দুটি সূরায় এবং কোরআনের অন্যান্য সূরায় এই বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে কোরআন প্রত্যক্ষভাবে ও জোর দিয়েই একথা ব্যক্ত করে যে, এই সব বিধান মিলিয়েই আল্লাহর “ছ্বীন', এই সব বিধানকে মেনে নেয়ার নামই হচ্ছে “ঈমান' এবং এই সব বিধানের আলোকে ফয়সালা করার নামই হচ্ছে ইসলাম" । আর যারা এই সমস্ত বিধান অনুসারে ফয়সালা করে না, তারা কাফের, তারা যালেম--- এবং তারা ফাসেক । এই সমস্ত বিধান অনুসারে জীবমের সকল বিষয়ে ফয়সালা না করার অর্থই হলো জীহেলিয়াতের শাসন কামনা করা, যা কোনো মোমেন মুসলমানের কাজ হতে পারে না। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।