গ্রহণযোগ্য ছিলো বটে, কিন্তু তারপর ইসলাম ছাড়া আর কোনো ধর্মের স্বীকৃতি না আছে ইসলামী আদর্শে, না আছে মুসলমানদের চেতনায় । খোদ কোরআমনেই একথা অকাট্যভাবে বিবৃত হয়েছে। একথা সত্য যে, ইসলাম তাদেরকে তাদের ধরময়ি বিশ্বাস পরিত্যাগ করতে ও ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না। কেননা ইসলামে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তির অবকাশ নেই । কিন্তু এর অর্থ এটা নয় যে, তারা ধর্মের নামে যা কিছু অনুসরণ করে, তাকেই 'ধর্ম' হিসাবে ইসলাম স্বীকৃতি দেয় এবং তাদেরকে একটা বৈধ ধর্মের অনুসারী মনে করে । তাই নাস্তিক্যবাদ প্রতিরোধের উদ্দেশ্যে ইহুদী খৃষ্টানদের সাথে মিলিত হয়ে কোন ধর্মীয় একজোট গঠন ইসলামের পক্ষে সন্ভব নয়। কেননা ইসলামের দৃষ্টিতে ইসলামই একমাত্র ধর্ম। ইসলাম ছাড়া আর সব কিছু অধর্ম বা ধর্মহীনতা । এই অধর্ম পরবর্তীতে তিন রকমের মতবাদের রূপ নিয়ে থাকে । প্রথমত, এমন মতবাদ, যার মূলতন্্ব আল্লাহর কাছ থেকে আগত, কিন্তু তাকে বিকৃত করা হয়েছে। দ্বিতীয়ত, এমন মতবাদ, যার মূল পৌন্তলিকতা এবং তা পৌত্তলিকতার আকারেই টিকে আছে, তৃতীয়ত নাস্তিকতা যা যাবতীয় ধর্মকে অস্বীকার করে৷ এই তিন ধরনের মতবাদের মধ্যে পারস্পরিক বিরোধিতা থাকলেও এর প্রত্যেকটিই ইসলামের সম্পূর্ণ বিরোধী । এর কোনোটির সাথে ইসলামের কোনো মৈত্রী বা বন্ধুত্ নেই। মুসলমানরা আহলে কেতাবের সাথে সামাজিক লেন দেন ও আচার ব্যবহার বজায় রাখে । ইসলাম তাদেরকে এই লেন দেন ও আচার ব্যবহার উত্তমভাবে করতে শিক্ষা দেয় ও দাবী জানায় যতোক্ষণ তারা মুসলমানদেরকে কষ্ট না দেয়। এমনকি মুসলমানদেরকে সতী সাধ্বী ইহুদী বা খৃষ্টান মহিলাদেরকে বিয়ে করারও অনুমতি দেয়া হয়। অবশ্য ফেকাহ শাস্ত্রে এ ব্যাপারে মততেদ আছে যে, যে সব খৃষ্টান মহিলা হযরত ঈসাকে আল্লাহ, আল্লাহর পুত্র বা তিন খোদার একজন বলে বিশ্বাস করে, সে সব মহিলাকে বিয়ে করা জায়েয কিনা এবং তারা আহলে কেতাবের অন্তর্ভুক্ত বিবেচিত হবে, না মোশরেক বলে বিবেচিত হবে। কিন্তু যদি ধরেও নেই যে, ইহুদী ও খৃষ্টান মহিলারা যে ধরনের আকীদা বিশ্বাসেরই অধিকারী হোক না কেন, তাদেরকে সর্বাবস্থায় বিয়ে করা জায়েয, তাহলেও উত্তম আচরণ ও বিয়ের বৈধতার অর্থ ধময়ি ব্যাপারে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা নয়। তার অর্থ এও নয় যে, মোহাম্মদ (স.)-এর আবির্ভাবের পর আহলে কেতাবের ধর্মকে মুসলমানরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় এবং নাস্তিক্যবাদ রোধের জন্যে তাদের সাথে সম্মিলিত ফ্রন্ট গঠন করতে পারে। ইসলাম আহলে কেতাব, মোশরেক ও পৌত্তলিক সকলেরই আকীদা বিশ্বাসকে সংশোধন করতে এসেছে এবং তাদের সকলকেই ইসলাম গ্রহণের আহবান জানিয়েছে । কারণ একমাত্র এই ধর্মকেই আল্লাহ তায়ালা অনুমোদন করেন, অন্য কোনো ধর্মকে নয় ৷ অতপর ইহুদীরা যখন বুঝতে পারলো যে, তাদেরকে ইসলামের দাওয়াত দেয়া হবে না এবং ইসলামের দাওয়াত দেয়া হলে তারা তাতে খুশীও হতে পারবে না, তখন কোরআন তাদের এই মানসিকতাকে রুখে দাড়ালো এবং তাদেরকে জানালো যে, আল্লাহ তায়ালা তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। সে দাওয়াত অগ্রাহ্য করলে তারা কাফের বলে গণ্য হবে। নাস্তিক ও পীত্তলিকদের ন্যায় আহলে কেতাবকেও ইসলামের দাওয়াত দেয়া মুসলমানের কর্তব্য ও দায়িতৃ। কিন্তু এদের কাউকে ইসলাম গ্রহণে বলপ্রয়োগ করা, চাপ দেয়া বা বাধ্য করার অনুমতি তাকে দেয়া হয়নি। কেননা বলপ্রয়োগে মানুষের অন্তরে বিশ্বাস সৃষ্টি করা যায় না। বলপ্রয়োগ শুধু যে নিষিদ্ধ তা নয়, বরং তা নিম্ষলও। আহলে কেতাব যে ধর্ম অনুসরণ করে চলেছে, মোহাম্মদ (স.)-এর আগমনের পরও তাকে যদি মুসলমানরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করে, তবে তাদের পক্ষে তাদেরকে ইসলামের |- দাওয়াত দেয়ার কোনো অর্থ থাকে না৷ তাদেরকে ইসলামের দাওয়াত দেয়ার দায়িত্ব মুসলমানদের ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।