Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও মুসলমানরা- যদিও অনেকেই তেমন ভালো মুসলমান নয়- পৃথিবীর সর্বত্র ইহুদী ও খৃষ্টানদের পক্ষ থেকে আগ্রাসী যুদ্ধের শিকার হয়ে চলেছে। এ দ্বারা আল্লাহর এই উক্তি “কাফেররা পরম্পরের মিত্র ও বন্ধু'-এর সত্যতাই প্রতিপন্ন হয় অকাট্যভাবে। আর এ দ্বারা একথাও অকাট্যভাবে প্রমাণিত হয় যে, আল্লাহ তায়ালা মুসলমানদেরকে যে উপদেশ দিয়েছেন, যে আদেশ ও নিষেধ তাদের প্রতি জারী করেছেন এবং আল্লাহ তায়ালা ও তার রসূলের অনুগতদের মধ্যে ও অবাধ্যদের মধ্যে সর্বাত্বক দূরত্ব ও বিচ্ছেদ অবলম্বনের যে নির্দেশ দিয়েছেন, তা যথাযথভাবে মেনে |. চলা অত্যন্ত গুরুতৃপূর্ণ। ইসলাম মুসলমানদেরকে আদর্শের ভিত্তিতে সকল মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন ও বজায় রাখার আদেশ দেয়। সুতরাং মুসলমানের চিন্তায় ও কর্মে শক্রতা ও বন্ধুত্বের কোনো অস্তিত্ব যদি থেকেই থাকে,তবে তা আদর্শ ও আকীদাকে কেন্দ্র করেই থাকতে পারে । কাজেই মুসলমান ও অমুসলমানের মধ্যে আর যাই হোক, বন্ধৃতু তথা সাহায্য-সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে না। কেননা তাদের পক্ষে আদর্শের ক্ষেত্রে পারস্পরিক সাহায্য সহযোগিতা করাও সম্ভব নয়৷ এমনকি যদি তা নাস্তিক্যবাদের মোকাবেলায় হয় তকুও নয় । আমাদের মধ্যকার কিছু সরলমতি মানুষ এবং কোরআন পড়ে না এমন কিছু মানুষ এ ধারণা পোষণ করে থাকে বটে.। অথচ বাস্তবে তা অসন্তব। মুসলমান ও অমুসলমানের মাঝে এমন কোনো অভিন্ন আদর্শিক বিষয়ই যখন নেই, যার জন্যে পারস্পরিক সাহাধ্য সহযোগিতা বিনিময় করা যায়, তখন আর কিভাবে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে? ধর্ম ও মতবাদ সম্পর্কে জ্বল খাকণান অশ্পনোদন কিছু সংখ্যক লোক কোরআন অধ্যয়ন না করা, ইসলামের প্রকৃত স্বরূপ না জানা এবং প্রতারণাপূর্ণ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হওয়ার কারণে মনে করে যে, ধর্মাবলম্বীরা সবাই এক শ্রেণীভুক্ত এবং নাস্তিক্যবাদীরা সবাই আর এক শ্রেণীভুক্ত । তাই নাস্তিক্যবাদের মোকাবেলায় ধর্মপন্থীদের এ্ক্যবদ্ধ হয়ে রুখে দীড়ানো বাঞ্ছনীয় | কেননা নাস্তিক্যবাদ তো সব ধর্মকেই অস্বীকার করে এবং ধার্ষিকতার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালায় । কিন্তু এই চিন্তাধারাকে ইসলাম সমর্থন করে না। যে মুসলমান ইসলামের প্রকৃত স্বাদ পেয়েছে, সেও এটাকে মেনে নিতে পারে না । ইসলামের প্রকৃত স্বাদ কেবল সেই ব্যক্তিই পায়, যে ইসলামকে শুধু একটি বিশ্বাস নয়, বরং এই বিশ্বাস থেকে গড়ে ওঠা এমন একটা সর্বাত্মক আন্দোলন হিসাবে গ্রহণ করে, যার উদ্দেশ্য ইসলামী রাষ্ট্র, সরকার ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা । ইসলাম কী জিনিস, সেটা ইসলামী আদর্শে ও মুসলমানদের চেতনায় একই রকম স্পষ্ট ও পরিচিত । ধর্ম শুধু ইসলামই | অন্য কোনো ধর্মকে ইসলাম ধর্মরূপে স্বীকারই করে না। কেননা একথা আল্লাহ তায়ালা নিজেই কোরআনের একাধিক জায়গায় বলেছেন। ৫১ নং আয়াতের ব্যাখ্যায় আমি এ ধরনের কয়েকটি আয়াত উদ্ধৃত করেছি। মোহাম্মদ (স.)-এর রসূল হয়ে আবির্ভূত হওয়ার পর ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর পছন্দনীয় ও গ্রহণযোগ্য ধর্ম হিসাবে বিবেচিত হয়নি। আর ইসলামের সেই বরূপটিই গ্রহণযোগ্য, যা মোহাম্মদ (স.) নিয়ে এসেছেন। মোহাম্মদ (স.)-এর পূর্বে খৃষ্টধর্ম গ্রহণযোগ্য ছিলো। এখন তা আর গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে, হযরত ঈসা (আ.)-এর জন্মের পূর্বে ইহুদী ধর্ম গ্রহণ যোগ্য ছিলো । তাঁর আগমনের পর ওটার আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মোহাম্মদ (স.)-এর রসূল হয়ে আগমনের পর আহলে কেতাব- ইহুদী ও খৃষ্টান গোষ্ঠীদ্ধয়ের অস্তিত্ব থাকার অর্থ এটা নয় যে, আল্লাহ তায়ালা তাদের অনুসৃত ধর্মকে গ্রহণযোগ্য মনে করেন বা তাদের অনুসৃত ধর্মকে নিজের অনুমোদিত ধর্মের মর্ধাদা দেন। শেষ নবীর আগমনের পূর্বে তা ৬//৬/.1051009016-100

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।