তাফলীল্র ফী বিশাক্িিল কোন্রআআন দিন এসে পড়ে তার ঠিক নেই । সময় থাকতে তোমরা ইসলাম গ্রহণ করো ।' মালেক ইবনুস্ পেরে তোমরা গর্বে মেতে উঠেছো, কেমন? আমরা যদি তোমাদের বিরুদ্ধে সকল শক্তি নিয়োগ করি, তাহলে তোমরা আমাদের সাথে লড়াইতে পেরে উঠবে না।” একথা শোনার পর ওবাদা ইবনুস সামেত রসূল (স.)-কে বললেন, হে আল্লাহর রসূল, আমার ইহুদী মিত্রা জনবল, অন্ত্রবল ও ধন বলে প্রবল শক্তিধর । আমি আল্লাহ তায়ালা ও তার রসূলকে জানাচ্ছি যে, আমি ইহুদীদের সাথে সম্পর্কচ্ছেদ করছি। আল্লাহ তায়ালা ও তার রসূল ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আব্দল্নাহ ইবনে উবাই বললো, 'কিন্তু আমি তাদের সাথে সম্পর্কচ্ছেদ করছি না। আমি এমন এক ব্যক্তি যে, তাদের ছাড়া আমার চলবেই না।' রসূল (স.) তাকে বললেন, ওহে আবুল হুবাব, তুমি ভেবে দেখেছো কি যে, ইহুদীদের বন্ধুত্ দ্বারা তুমি ওবাদা ইবনে সামেতের চেয়ে কতখানি বেশী মর্যাদাশালী হয়েছো? তোমাকে এই সুযোগ দেয়া গেলো, কিন্তু ওবাদাকে নয়।' তখন সে বললো, “আমি মেনে নিলাম ।' মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, রসূল (স.)-এর সাথে সম্পাদিত নিরাপত্তা ও শান্তি চুক্তি সর্বপ্রথম যে ইহুদী গোত্রটি ভংগ করে, সেটি হলো বানু কাইনুকা। ভংগ করা মাত্রই রসূল (স.) তাদেরকে অবরোধ করলেন । এতে তারা রসূল (স.)-এর সিদ্ধান্ত মেনে নিয়ে আপোষ রফা করতে প্রস্তুত হয়ে গেলো । রসূল (স.) যখন বনু কাইনুকাকে শাস্তি দিতে উদ্যত হলেন, অমনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এসে রসূল (স.)-কে বললো, হে মোহাম্মদ! আমার মিত্রদের প্রতি অনুকম্পা প্রদর্শন করুন। রসূল (স.) তার কথা অগ্রাহ্য করলেন। সে নাছোড় বান্দা হয়ে রসূল (স.)-এর লৌহ বর্মের পকেটে হাত ঢুকিয়ে দিলো । রসূল (স.) বললেন, আমাকে ছেড়ে দাও। এই সময় তীর মুখ-মন্ডলে ক্রোধের চিহ্ন ফুটে উঠলো । অতপর পুনরায় বললেন, আমাকে ছেড়ে দাও। সে বললো, না, আল্লাহর কসম, আমার মিত্রদেরকে ক্ষমা না করা পর্যস্ত আমি ছাড়বো না। নু কাইনুকার চারশো বর্মহীন ও তিনশো বর্মধারী যোদ্ধা আমাকে সারা পৃথিবীর আক্রমণ থেকে রক্ষা করেছে। অথচ আপনি তাদেরকে এক সকালেই সাবাড় করে দিতে চান? আমি বিভিন্ন বিপদের আশংকা করি । তখন রসূল (স.) বললেন, তোমার মিত্ররা তোমারই রইলো, (অর্থাৎ মাফ করা হলো ।) . মোহাম্মদ বিন ইসহাক আরো বর্ণনা করেন যে, বনু কাইনুকা যখন রসূল (স.)-এর বিরুদ্ধে যুদ্ধ বাধালো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তাদের পক্ষ নিলো ও তাদেরকে রক্ষা করতে উদ্যোগী হলো। পক্ষান্তরে খাযরাজ গোত্রের ওবাদা ইবনে সামেত রসূল (স.)-এর কাছে গেলেন । তারও আব্দুল্লাহ ইবনে উবাইর মতো বিপুল সংখ্যক ইহুদী মিত্র ছিলো । কিন্তু তিনি তাদেরকে রসূল (স.)-এর হাতে সোপর্দ করলেন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন এবং বললেন, “হে আল্লাহর রসূল! আমি তাদের সাথে মিত্রতা পরিত্যাগ করলাম, একমাত্র আল্লাহ ও আল্লাহর রসুলকে মিত্র হিসাবে গ্রহণ করলাম । আমি কাফেরদের মৈত্রী ও চুক্তির সাথে সম্পর্ক ছিন্ন করলাম । এই ওবাদা ও আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কেই নাযিল হয় ৫১ নং আয়াত থেকে ৫৬ নং আয়াত পর্যস্ত। ইমাম আহমাদ বর্ণনা করেন যে, ওসামা ইবনে যায়েদ বলেছেন, আমি রসূল (স.)-এর সাথে অসুস্থ আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখতে গেলাম । এই সময় রসূল সে.) তাকে বললেন, আমি তোমাকে ইহুদীদের ভালোবাসতে নিষেধ করেছিলাম । আব্দুল্লাহ বললো, আসয়াদ ইবনে যারারা । তাদেরকে ঘৃণা করে৷ এরপর সংগে সংগেই সে মারা গেলো । (আবু দাউদ) | এ সুক্সা আযন্প াতয়াদা________ ৫১৪৪). _____শ্যান্া৬ মলাশিষ্প ২ গর ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।