ইসলামের সাথে অন্য সকল বিধানের বা ধর্মের সর্বাত্মক সম্পর্কচ্ছেদের প্রয়োজনীয়তাকে যারা হালকাভাবে ও নমনীয়ভাবে দেখে এবং এপ যুক্তি প্রদর্শন করে যে, ওহী ভিত্তিক ধর্মগুলোর মধ্যে ঘনিষ্ঠতা ও নমনীয়তা আনয়ন করা প্রয়োজন, তারা ধর্ম ও নমনীয়তা এই উভয় শব্দের অর্থ বুঝতে ভুল করে। তারা এ কথা বুঝতে চেষ্টা করে না যে, আল্লাহর দৃষ্টিতে মোহাম্মদ (স.)-এর মাধ্যমে আগত সর্বশেষ ধর্ম ইসলামই একমাত্র ধর্ম। আর নমনীয়তা ও উদারতা শুধু ব্যক্তিগত আচার ব্যবহার ও লেন দেনের ক্ষেত্রেই চলতে পারে, আকীদা বিশ্বাস ও সমাজ ব্যবস্থার ক্ষেত্রে নয়। তারা আসলে মুসলমানদের অন্তরে বদ্ধমূল এই দৃঢ় প্রত্যয়কেই হালকা ও নমনীয় করে দিতে চায় যে, আল্লাহ তায়ালা ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে গ্রহণ করেন না এবং আল্লাহর এই বিধান ইসলামকেই বাস্তবায়িত করা মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য । ইসলামের অন্য কোনো বিকল্প গ্রহণ অথবা ইসলামের কোনো রদবদল বা পরিবর্তন সাধন তাদের জন্যে বৈধ নয়, চাই তা যতো ক্ষুত্রই হোফ না কেন। কোরআনই তাদের মধ্যে এই প্রত্যয় সৃষ্টি করে তার নিম্নোক্ত উক্তিসমূহের মাধ্যমে, “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, তা তার কাজ থেকে গ্রহণ করা হবেনা।' “তাদের সম্পর্কে সাবধান থাকো যেন আল্লাহ তোমার কাছে যে বিধান নাধিল করেছেন তার কোনো অংশ থেকেও তারা তোমাকে বিপথগামী করতে না পারে ।"........ “হে মোমেনরা, ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না বস্তুত কোরআন যে কথা বলে সেটাই চূড়ান্ত। তাই কোরআন থেকে পাওয়া উক্ত দৃঢ় প্রত্যয়ের ব্যাপারে কোনো মুসলমানের বিন্দুমাত্রও নমনীয় হওয়ার অবকাশ নেই। মানাতেেকন্লাই শুধু বিখকীদেক স্বাথ্ধে মিত্রা আাখ্ে যে বাস্তব পরিস্থিতির কারণে কোরআন এই সতর্কবাণী উচ্চারণ করে, সেই পরিস্থিতিকে কোরআন পরবর্তী আয়াতে নিম্নরূপ চিত্রিত করেছে, “যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদেরকে তুমি দেখতে পাবে, আহলে কেতাবের মধ্যে ছুটোছুটি করে বেড়াচ্ছে এবং বলছে, আমাদের ওপর বিপদাপদ আসে কিনা, সে জন্যে আমরা শংকিত ।' .... (আয়াত নং ৫২) ইবনে জারীর বর্ণনা করেন যে, একবার ওবাদা ইবনে সামেত রসূল (স.)-এর কাছে এসে বললেন, ইয়া রসূলাল্লাহ। আমি জানাতে চাই যে, আজ থেকে আমি ইহুদী ভূত্যদের মনিব নই। আমি শুধু আল্লাহ ও তার রসূলকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করছি।' এ কথা শোনা মাত্র মোনাফেকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই বললো, আমি বিপদের আশংকা করি । আমার ভৃত্যদেরকে আমি ত্যাগ করবো না। রসূল (স.) আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, ওহে আবুল হুবাব, ইহুদীদের সাথে সম্পর্কচ্ছেদ করতে অস্বীকার করে তুমি ওবাদা ইবনে সামেতের চেয়ে অধিকতর কৃপণ সাব্যস্ত হয়েছো । অতএব, তোমাকে তাদের সাথে সম্পর্ক রাখার অনুমতি দেয়া গেলো, কিন্তু ওবাদাকে নয়।' সে বললো, আমি মেনে নিচ্ছি। এ প্রসংগেই আল্লাহ তায়ালা নাধিল করলেন, 'হে মোমেনরা! ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।' ইবনে জারীর যুহরী থেকে আরো বর্ণনা করেন যে, বদর যুদ্ধে মোশরেকদের পরাজয়ের পর মুসলমানরা তাদের ইহুদী বন্ধুদেরকে বলতে লাগলো, “তোমাদের ওপর আবার কখন বদরের মতো ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।