Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বস্তুত, এ কাজটি করে সে নিজের ওপর, মুসলমানদের ওপর ও ইসলামের ওপর যুলুমকারী বলে চিহ্নিত হবে । এ যুলুমের কারণেই আল্লাহ তায়ালা তাকে তার মিত্র ও অভিভাবক ইহুদী ও '| খৃষ্টানদের দলভুক্ত করবেন। তাকে সত্যের দিকে পথ প্রদর্শনও করবেন না এবং মুসলমানদের দলভুক্তও করবেন না। “আল্লাহ তায়ালা যালেমদেরকে সুপথ দেখান না।' এটি ছিলো মদীনার মুসলমানদের জন্যে একটি কঠোর হুশিয়ারী । তবে এতে বাড়াবাড়ি বা অতিরঞ্জন ছিলো না। হুশিয়ারীটা কঠোর বটে, তবে বাস্তবসম্মত ছিলো । যে ইহুদী ও খৃষ্টানরা পরস্পরের বন্ধু ও মিত্র, তাদেরকে কোনো মুসলমান বন্ধু হিসাবে গ্রহণ করবে, আর তার পরও সে মুসলমান ও মোমেন হিসাবে বহাল থাকবে- এটা অসম্ভব । মুসলমানদের মিত্র ও বন্ধু তো একমাত্র আল্লাহ, তার রসূল ও মুসলমান সমাজ । কাজেই তার মুসলমান সমাজের সদস্যপদ বহাল থাকতেই পারে না। এ দুটো সম্পূর্ণ পরস্পর বিরোধী জিনিস। অনুরূপভাবে কোনো মুসলমানের অনুভূতি যদি এতো শিথিল হয় যে, সে মুসলিম ও অমুসলিমের মধ্যে পূর্ণ সম্পর্কচ্ছেদ ঘটাতে সক্ষম হয় না, তাহলে তার পক্ষে ইসলামী আন্দোলনে কোনো মূল্যবান অবদান রাখা সম্ভব হতে পারে না। কেননা ইসলামী আন্দোলন এতো বড় একটি প্রক্রিয়ার নাম, যার পয়লা লক্ষ্য পৃথিবীতে একটি পূর্ণাংগ ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা, যার সাথে চলমান পৃথিবীর আর কোন রাষ্ট্রের কোনো তুলনাই চলে না এবং যার আদর্শের সাথে আর কোনো রাষ্ট্রের আদর্শের কোনোই মিল নেই। মুসলমান মাত্রেরই এ ব্যাপারে পূর্ণ প্রত্যয় থাকা চাই যে, তার ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, মোহাম্মদ (স.)-এর মাধ্যমে আগত তার দ্বীনই একমাত্র নির্ভুল জীবন বিধান এবং যে মতাদর্শের ভিত্তিতে জীবন পরিচালনা করার আদেশ তাকে দেয়া হয়েছে, সেটাই . সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ও অতুলনীয় মতাদর্শ । অন্য কোনো মতাদর্শ এর বিকল্প হতে ও এর অভাব পূরণ করতে পারে না। একমাত্র এই জীবন বিধানের মাধ্যমেই মানুষের জীবন সুষ্ঠু, সুন্দর, শৃংখলাবদ্ধ ও পরিপাটি হয়। এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে সর্বাত্মক চেষ্টা সাধনা করা ছাড়া আল্লাহ মানুষের পাপ মোচন করবেন না এবং আকীদা বিশ্বাসে, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকান্ডে আল্লাহর এই দ্বীনের পরিপূর্ণ বাস্তবায়ন দ্বারাই সে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য বিবেচিত হতে পারে । এ জন্যে পূর্ববর্তী কেতাবসমূহের যে সব বিধিকে আল্লাহ তায়ালা কোরআনে বহাল রেখেছেন, তা ছাড়া আর কোনো কিছুতে ইসলামী বিধানের সাথে অন্য কোনো ধর্মের বিধানের বিন্দুমাত্র সংহিশ্রণও গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত বিষয়গুলোর দৃঢ় প্রত্যয়পূর্ণ উপলন্ধিই একজন মুসলমানকে সমস্ত বাধা বিপত্তি, বিপদ মুসীবত, দুঃখ কষ্ট ও ষড়যন্ত্র অগ্রাহ্য করে আল্লাহর মনোনীত বিধান বাস্তবায়নের সংগাম | পরিচালনায় উদ্ুদ্ধ করতে পারে । বস্তুত পৃথিবীতে পৌত্তলিকতা, আহলে কেতাব গোষ্ঠীর বিকৃতি ও বিভ্রান্তি অথবা নাস্তিক্যবাদ ইত্যাদি সহ যে রকমারি জাহেলিয়াত প্রচলিত রয়েছে, তার কোনো একটিও যদি ইসলামের শূন্যতা পূরণ করতে পারতো, তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্যে সংখ্াম করা ও দুঃখ-কষ্ট সহ্য করার প্রয়োজন হতো না। এমনকি ইসলামের সাথে আহলে কেতাব ইত্যাদি গোষ্ঠীর পার্থক্যও যদি কম থাকতো এবং আপোষ রফার মাধ্যমে সেই পার্থক্য নিরসন করা যেতো, তাহলেও ইসলামী বিধান বাস্তবায়নের জন্যে খুব বেশী দুঃখ-কষ্ট সহ্য করার আবশ্যকতা দেখা দিতো না। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।