Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্বভাবতই এখানে ধর্মের ক্ষেত্রে একাত্মতা ও একীভূত হওয়া বুঝানো হয়নি। কেননা মুসলমান তো সর্বাবস্থায় ধর্মের ব্যাপারে মুসলমানের বন্ধু ও তার সাথে একাত্ম । এখানে বুঝানো হয়েছে পারম্পরিক সাহায্য ও সহযোগিতার সম্পর্ককে । কেননা এ জিনিসটা একটি ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলমানদের সাথে অন্য একটি রাষ্ট্রের মুসলমানদের হতে পারে না, যতোক্ষণ তারা ইসলামী রাষ্ট্রে হিজরত করে চলে না আসে । এই অর্থেই অর্থাৎ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার অর্থেই ওয়ালায়াত ইহুদী ও খৃষ্টানদের সাথে মুসলমানদের পাতানো নিষিদ্ধ, যদিও মদীনার প্রাথমিক যুগে এটা প্রতিষ্ঠিত হয়েছিলো । মনে রাখতে হবে যে, আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের সাথে ইসলামের উদারতা ও মহানুভবতা এক জিনিস, আর তাদেরকে অভিভাবক বা বন্ধু হিসাবে গ্রহণ করা আর এক জিনিস। তবে কোনো কোনো মুসলমান এ দুটোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলে । এ ধরনের মুসলমানরা আসলে ইসলামের প্রকৃত পরিচয় ও তার ভূমিকা উপলব্ধি করতে পারেনি । ইসলাম যে একটা বাস্তব আন্দোলনমুখী আদর্শ, এই আদর্শের তাত্বিক রূপরেখা অনুসারে সে যে পৃথিবীতে একটা সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায়, সে কথা তারা জানে না। তারা এও জানে না যে, ইসলামের তাত্বিক আদর্শ ও মতবাদ মানব রচিত যাবতীয় মতবাদ ও মতাদর্শ থেকে শুধু আলাদাই নয়, বরং সেগুলোর সাথে সংঘর্ষমুখর ৷ এ আদর্শ প্রবৃত্তির কামনা বাসনার লাগামহীন জোয়ারে ভেসে যাওয়া, পৎথন্ররষ্ট ও খোদাদ্রোহী মানব সন্তানদের বিরুদ্ধেও সংঘর্ষমুখর | তাদের সাথে সে এমন এক লড়াই পরিচালনা করে যার লক্ষ্য হলো এই আদর্শের ভিত্তিতে একটি স্বতন্ত্র সমাজ ও রাষ্ট্র বাস্তবে প্রতিষ্ঠিত করা, আর এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যস্ত এই লড়াই কোনো ক্রমেই বন্ধ হয় না। যারা অমুসলিমদের সাথে উদার ও সহিষ্ আচরণ করা আর তাদের সাথে পারস্পরিক সাহায্য সহযোগিতা পুণ্য মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক গড়ার মধ্যে পার্থক্য দেখতে পায় না, তার ইসলামী আদর্শকে বুঝা ও আহলে কেতাবের সাথে মুসলমানদের ছন্দ সংঘাতের প্রকৃত স্বরূপ বুঝার মত পরিছনন বোধশক্তি থেকে বঞ্চিত। এ সম্পর্কে কোরআনের যে ্যর্থহীন নির্দেশাবলী রয়েছে, সে সম্পর্কেও তারা উদাসীন । তাই মুসলিম সমাজে সুনিশ্চিত নাগরিক অধিকার নিয়ে বসবাসরত ইহুদী ও থৃষ্টানদের প্রতি যে উদারতা ও মহানুভবতা প্রদর্শনের জন্যে ইসলাম আহবান জানায়, তার সাথে তারা মুসলমানদের সেই পারস্পরিক সংযোগ, সহযোগিতা ও একাত্মতাকে তালগোল পাকিয়ে একাকার করে ফেলে, যা তারা আল্লাহ, তার রসূল ও মুসলিম জনতার সাথে বজায় রাখে । অথচ তারা কোরআনে বর্ণিত আহলে কেতাবের এ সব চারিত্রিক বৈশিষ্ট্যের কথা তুলে যায় যে, “তারা মুসলমানদের সাথে লড়াই-এর বেলায় পরস্পরের সহযোগী ও মিত্র। এটা তাদের চিরস্তন স্বভাব । মুসলমানদের মধ্যে তারা একমাত্র ইসলামকেই আপত্তিকর মনে করে। তারা ইসলাম পরিত্যাগ করে আহলে কেতাবের ধর্ম গ্রহণ না করা পর্যস্ত তাদের ওপর খুশী হবে না। মুসলমানদের ও ইসলামের বিরুদ্ধে লড়াইতে আপোষহীন ও কৃতসংকল্প ৷ মুসলমানদের বিরুদ্ধে তাদের উম্মা ও আক্রোশ তাদের মুখ দিয়েই ফুটে বের হয়। আর তাদের মনে লুকানো থাকে আরো ভয়ংকর বিদ্বেষের আগুন ।' আহলে কেতাবের সাথে উদারতা, মহানুভবতা ও সহিষ্টৃতার আচরণ করতে মুসলমান মাত্রকেই আদেশ দেয়া হয়েছে। কিন্তু তাদের সাথে মৈত্রী ও বন্ধুত্বের আচরণ করতে ও পারম্পরিক সাহায্য সহযোগিতার সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। মুসলমানদের ধর্ম, তার বিধিব্যবস্থা ও ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।