Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সাথে তাদের লড়াই চলছে, তাদেরকে সঠিকভাবে চিনে নিতে পারে, তাদের মনে এই লড়াই সম্পর্কে কোনো দ্িধাদ্বন্দব না থাকে এবং এ লড়াই যে অনিবার্ধ, তা যেন অনুধাবন করতে পারে । এ জন্যে ৫১, ৫৭, ৫৮, ৬১ ও ৬৪ নং আয়াতগুলো লক্ষ্য করুন। এ আয়াতগুলোতে শক্রদের চারিত্রিক বৈশিষ্ট্য, মুসলমানদের ব্যাপারে তাদের দৃষ্টিভর্খগি ও ভূমিকা, তাদের ব্যাপারে তাদের সমস্ত আভ্যন্তরীণ কোন্দল ভূলে এঁক্যবদ্ধ হওয়া, তাদের ধর্মীয় কর্মকান্ড ও নামাযের প্রতি তাদের উপহাস ও বিদ্রপের বর্ণনা দেয়া হয়েছে এবং এ দ্বারা বুঝানো হয়েছে যে, শক্রদের এসব অপতৎপরতা প্রতিরোধ না করে যে পারা যাবে না, সে সম্পর্কে তাদের মনমগযে কোনো দ্বিধা সংশয় থাকা উচিত নয়। আলোচ্য আয়াতগুলোতে এ কথাও জানিয়ে দেয়া হয়েছে যে, বাতিল শক্তির সাথে হকপন্থীদের এই অব্যাহত ও অনিবার্ধ সংঘাত সংঘর্ষের শেষ পরিণতি কী এবং আখেরাতে পরিণাম যা-ই হোক, তার পূর্বে এই পার্থিব জীবনে জাতিসমূহের ভাগ্য নির্ধারণে ঈমানের গুরুত্ব কতখানি । এ ব্যাপারে ৫৬ নং আয়াতে আল্লাহর অনুগত বান্দাদেরকে “আল্লাহর দল' আখ্যায়িত করা ও তাদের বিজয় অবশ্যন্তাবী বলে ভবিষ্যদ্বাণী করা লক্ষ্যণীয়। তা ছাড়া ৬৬ নং আয়াতেও তাদের পার্থিব সুখ-সমৃদ্ধির আশ্বাস লক্ষ্য করুন। অনুরূপভাবে ৫৪ নং আয়াতে আল্লাহর মনোনীত মুসলিম বান্দার গুণাবলীর বিবরণ দেয়া হয়েছে । এ সমস্ত বিবরণ ইসলামী বিধান প্রতিষ্ঠার, মুসলিম ব্যক্তিত্বের গঠন ও বিকাশ এবং মুসলিম জাতিকে অটুট ভিত্তির ওপর প্রতিষ্ঠার পথে এক একটি পদক্ষেপ স্বরূপ। “হে মোমেনরা! তোমরা ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু ও অভিভাবক হিসাবে গ্রহণ করো না।" (আয়াত নং ৫১, ৫২ ও ৫৩) ইত্লী লাহপান্নাদেক্ আাত্ধে মিত্রততা লা গড়ান্ন কতঠোন্স লিরেশি প্রথমে এ আয়াত কয়টিতে উল্লেখিত “ওয়ালায়াত' (বন্ধুত্) শব্দটির ব্যাখ্যা করা বাঞ্ছনীয়, যা ইহুদী ও খৃষ্টানদের সাথে বজায় রাখতে আল্লাহ তায়ালা মুসলমানদেরকে নিষেধ করেছেন। ওয়ালায়াত অর্থ হচ্ছে বিধর্মীদের সাথে মৈত্রী, বন্ধুতু ও পারস্পরিক সাহায্য সহযোগিতা । বিধমীদের ধর্মের অনুসরণের সাথে এর কোনো সম্পর্ক নেই। কেননা মুসলমানদের মধ্যে এমন লোক থাকার প্রশ্ই ওঠে না যে, ইহুদী, খৃষ্টান বা অন্য কোনো ধর্মাবলম্বীর ধর্মের অনুকরণ ও অনুসরণ করতে আগ্রহী হতে পারে। যে জিনিসটি মুসলমানদের মধ্যে বিতর্কিত ছিলো এবং অনেকেই তা বৈধ মনে করতো, তাহলো পারস্পরিক বন্ধুত্ব ও সাহায্য সহযোগিতা, যারা এটিকে বৈধ মনে করতো, তাদের যুক্তি ছিলো এই যে, পারস্পরিক স্বার্থরক্ষা ও পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ এই দুটো জঙ্গাঙ্গিভাবে জড়িত ও বাস্তবতাসম্মত। তাছাড়া মদীনায় ইসলাম আগমনের প্রথম যুগে এই বন্ধুত্ব বহাল ছিলো । কিন্তু যখন প্রমাণিত হলো যে, মদীনায় মুসলমান ও ইহুদীদের মধ্যে বন্ধুত্ব, মৈত্রী ও পারস্পরিক সাহায্য সহযোগিতার সম্পর্ক মোটেই সন্ভব নয়, তখন আল্লাহ তায়ালা তা বাতিল করে দিলেন। কোরআনের বিভিন্ন আয়াতে এই জিনিসটির সুনির্দিষ্ট সংজ্ঞা দেয়া হয়েছে এবং তা সুপরিচিত । মদীনার মুসলমানদের সাথে হিজরত করে মদীনার ইসলামী রাষ্ট্রে চলে আসেনি এমন মুসলমানদের সাথে সম্পর্কের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, “তারা যতোক্ষণ হিজরত করে আসবে না, ততোক্ষণ তাদের অভিভাবকত্বের দায়িত্‌ এ তোমাদের নেই।' ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।