থাকেন। পঞ্চমত অমুসলিমদের সাথে সখ্যতা, মৈত্রী, বন্ধুত্, ভালোবাসা ও মমত্ববোধ পোষণ আল্লাহ্র দ্বীন থেকে মুরতাদ হয়ে বেরিয়ে যাওয়া এবং আল্লাহর এই সম্মানজনক মনোনয়ন ও তার এই চমৎকার অনুগ্রহ ও করুণাকে প্রত্যাখ্যান করার শামিল। আলোচ্য আয়াতসমূহের অন্তর্ভুক্ত বেশ কয়টি উক্তিতে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে বিদ্যমান । যেমন, “হে মোমেনরা, তোমরা ইহুদী ও থৃষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা তাদেরই দলভুক্ত । আল্লাহ যালেমদেরকে সুপথ দেখান না। (আয়াত নং ৫১) অনুরূপভাবে, ৫৪, ৫৫ ও ৫৬ নং আয়াত ষ্টব্য। অতপর কোরআন মুসলমানদের শক্রদের আসল পরিচয় ও তাদের সাথে তাদের চলমান সংঘাত ও সংঘর্ষের প্রকৃত স্বরূপ উপলব্ধি করার ক্ষমতা তাদের মধ্যে তৈরী করে। তাদের সাথে মুসলমানদের সংঘাতের মূল কারণ হলো আকীদা ও আদর্শ, মুসলমানদের অন্য সব কিছুর আগে তাদের আকীদা ও আদর্শের জন্যেই তাদের ওপর তাদের শক্ররা ক্ষিপ্ত। তাদের এই ক্ষিপ্ততা ও শক্রতা কখনো নিরসন হবার নয় ৷ কেননা তারা আল্লাহর দ্বীনের অবাধ্য হবার কারণে যারাই এই দ্বীনের অনুগত তাদেরকে ঘৃণা ও অপছন্দ করে। যেমন ৫৯ নং আয়াতে বলা হয়েছে, (হে রসূল) তুমি এদের বলো, তোমরা যে আমাদের প্রতি ঘৃণামূলক প্রতিশোধ নিচ্ছো তার কারণ এছাড়া আর কী হতে পারে যে, আমরা আল্লাহর ওপর এবং আমাদের ও আমাদের পূর্ববর্তীদের ওপর যা কিছু নাযিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি । আর তোমাদের অধিকাংশই হচ্ছে ফাসেক। বস্তুত ইসলামী আকীদা ও আদর্শই সকল শক্রতা ও সংঘাতের আসল কারণ । তা ছাড়া দৈনন্দিন জীবন যাপনের ইসলামী বিধান এবং তার এই সব মৌলিক শিক্ষা ও নির্দেশের মূল্যও অসাধারণ । আল্লাহ তায়ালা, তার রসূল, তার ছীন ও তীর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত মুসলিম জনতা ও সমাজের সাথে ভালোবাসার আত্তরিকতা ও নিষ্ঠা এবং এর বিরুদ্ধে জনপণের একাংশের শক্র হয়ে যাওয়া ও যুদ্ধে লিপ্ত হওয়া যে সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার, সে কথা জানা ও বুঝা এ দুটো জিনিস অত্যন্ত গুরুতৃপূর্ণ। ঈমানের শর্তাবলী পূরণের খাতিরেই হোক, মুসলিম ব্যক্তিত্ গঠনের খাতিরেই হোক অথবা যুসলিম সংগঠনের আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলার খাতিরেই হোক আদর্শের অনুগতদের আন্তরিকতা, নিষ্ঠা এবং শক্রদের বিরদ্ধাচরণের স্বাভাবিকতা সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরী | যারা ইসলামের পতাকা বহন করে, তারা ততোক্ষণ পর্যন্ত ইসলামের প্রতি যথার্থ বিশ্বাসী হতে পারবে না, তারা পৃথিবীতে তেমন উল্লেখযোগ্য কোনো কৃতিত্ রাখতে পারবে না এবং তাদের কোনো ব্যক্তিত্ব ও ভাবমূর্তিও গড়ে উঠবে না, যতোক্ষণ তাদের সাথে ইসলাম বিরোধীদের পরিপূর্ণ সম্পর্কচ্ছেদ না ঘটবে, যতক্ষণ তাদের আল্লাহ প্রেম, রসূল প্রেম ও দ্বীন প্রেম সর্বাত্বক আন্তরিকতা ও পরিপূর্ণ নিষ্ঠায় সমৃদ্ধ না হবে, যতোক্ষণ তারা তাদের সাথে তাদের শক্রদের সংঘাত সংঘর্ষের প্রকৃতি ও তার মূল কারণ অবগত না হবে এবং যতোক্ষণ এ ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস না জন্মাবে যে, শক্রদের পরস্পরের মধ্যে যতোই কোন্দল থাক, মুসলমানদের ও ইসলামের বিরুদ্ধে লড়াই ও শত্রুতা পোষণে তারা সর্বতোভাবে একমত ও এঁক্যবদ্ধ । এ আয়াতগুলোতে মুসলমানদের কাছে ইসলামের দুশমনদের সাথে তাদের লড়াই ও দ্বন্দ -| সংঘাতের প্রকৃত কারণ ও স্বরূপ ব্যাখ্যা করেই শুধু ক্ষান্ত থাকা হয়নি, বরং এ দুশমনদের স্বরূপ এবং তাদের শত্রুতার ধরন, প্রকৃতি ও ব্যাপকতাও তুলে ধরা হয়েছে, যাতে মুসলমানরা যাদের ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।