Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

জানার কারণে তিনি তীর শরীয়তে ওই সব সমস্যা সমাধানের ব্যবস্থা রাখতে পারেননি এবং শেষ যুগে মানুষ আকম্মিকভাবে সেই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে পড়েছে? যারা আল্লাহর আইনকে মানব জীবনের নিয়ন্ত্রণ ও শাসনকারী হিসাবে গ্রহণ করে না, বরং তার বদলে জাহেলিয়াতের আইন ও শাসনকে গ্রহণ করে এবং নিজের কিংবা অন্য কোনো মানুষের বা জাতির অথবা কোনো বিশেষ প্রজন্মের রচিত আইন বা খেয়ালখুশীকে আল্লাহর আইনের ও শাসনের উর্ধে স্থান দেয়, তারা উল্লেখিত ওজুহাতগুলোর মধ্যে কোন ওজুহাতটা দীড় করাতে পারবে? বিশেষত সে যখন নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, তখন এর কোনো একটি কথাও কি সে মুখে আনতে পারবে? ূ সে কি প্রতিকূল পরিস্থিতি ও পরিবেশ, বাধা-বিপত্তি, মানুষের অনীহা ও অনাগ্রহ এবং শত্রুর ভীতিকে ওজুহাত হিসাবে দেখাতে পারবে? এগুলো যে থাকতে পারে তা কি আল্লাহ তায়ালা জানতেন না? এসব না জেনেই কি তিনি মুসলমানদেরকে নিজেদের মধ্যে তার আইন জারী করতে, তার বিধান অনুসারে চলতে এবং প্রতিকূল পরিস্থিতিতে শরীয়তের অংশ বিশেষকে বর্জন করা থেকে বিরত থাকতে বলেছেন? নব উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি সংক্রান্ত সমস্যার সমাধান দিতে কি আল্লাহর আইন অক্ষম? এগুলো সম্পর্কে যিনি এতো সাবধান করেন এবং এতো কড়াকড়ি করেন, তিনি কি এগুলোর উত্তবের কথা জানতেন না? একজন অমুসলিম যা খুশী বলতে পারে । কিন্তু একজন মুসলমান বা মুসলমান বলে পরিচয় দানকারী কোনো ব্যক্তি এ জাতীয় উক্তি করলে তার মধ্যে ইসলামের লেশমাত্র থাকলেও কি এ কথা বলা সম্ভব? এটা একটা সংযোগ, স্থল। এটা দুই পথের একটি পথ বেছে নেয়ার স্থান। তৃতীয় কোনো পথ নেই। তর্ক-বিতর্কের কোনো অবকাশ নেই। হয় ইসলামকে, নয় জাহেলিয়াতকে, হয় ঈমানকে, নয়তো কুফরকে, হয় আল্লাহর শাসনকে, নয়তো জাহেলিয়াতের শাসনকে মেনে নিতে হবে। তৃতীয় কোনো পথ খোলা নেই। যারা আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন করে না, তারা যালেম, কাফের ও ফাসেক ৷ আর যারা আল্লাহর আইন ও শাসনকে গ্রহণ করে না, তারা মোমেন নয় । মুসলমান মাত্রেরই মনমগযে এ বিষয়টি সুস্পষ্টভাবে বদ্ধমূল থাকা উচিত । মানুষের বাস্তব জীবনে ও কর্মকান্ডে আল্লাহর আইনকে যথাযথভাবে বাস্তবায়িত করা উচিত। শক্র ও বন্ধু নির্বিশেষে সকলের ওপর একে কার্যকরী করা উচিত, কার্যকরী করতে হলে যা যা করা দরকার, তাও করা উচিত এবং এর ফলাফল মেনে নেয়া উচিত। মুসলমানদের বিবেক ও মনমগয যতোক্ষণ এ ব্যাপারে স্থির সিদ্ধান্তে উপনীত না হবে, | ততোক্ষণ তাদের ভেতরে ভারসাম্য আসবে না, তাদের সামনে সঠিক মানদন্ড দৃশ্যমান হবে না, তাদের বিবেক সত্য ও মিথ্যা বা হক ও বাতিলে পার্থক্য করতে পারবে না এবং সঠিক পথে এক কদমও চলতে পারবে না। সাধারণ মানুষের মন মগযে এ ব্যাপারে অস্পষ্টতা থাকলেও মুসলমানদের মনে অস্পষ্টতা থাকতে পারে না। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।