জন্মাতে হক ও বাতেলবোেন মাকাখ্যানলে তাকান কোনো অবকাশ লেই এরপর তাদেরকে দুই রাস্তার সংযোগ-স্থলে এনে দীড় করানো হয়েছে। হয় আল্লাহর শাসন, নচেত জাহেলিয়াতের শাসন- এই দুই পথের এক পথ তাকে অবলম্বন করতে হবে । এর মধ্যবর্তী বা বিকল্প কোনো পথ নেই। হয় পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম হবে। মানব জীবনে আল্লাহর আইন চালু হবে এবং আল্লাহর বিধান মানুষের জীবনকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে । নচেত কায়েম হবে জাহেলী শাসন এবং চালু হবে স্বেচ্ছাচারিতা ও মানুষের গোলামীর বিধান। এর কোন্টি তারা চায়? “তবে কি তারা জাহেলিয়াতের শাসন চায়? বিশ্বাসীদের জন্যে আল্লাহর চেয়ে ভালো শাসক আর কে আছে?" এ উক্তি দ্বারা জাহেলিয়াতের সংজ্ঞা নিরূপিত হচ্ছে। আল্লাহ তায়ালা ও তার কোরআন জাহেলিয়াতের সংজ্ঞা দিয়েছে এভাবে, জাহেলিয়াত হচ্ছে মানুষের ওপর মানুষের শাসন, মানুষ কর্তৃক মানুষের গোলামী এবং আল্লাহর একচ্ছত্র প্রতৃতবকে অস্বীকার করে তদস্থলে কিছু সংখ্যক মানুষের প্রভুতৃ মেনে নেয়া এবং তাদের গোলামী'ও দাসত্ব করা। কোরআনের এ উক্তির আলোকে জাহেলিয়াত কোনো নির্দিষ্ট কাল নয়, বরং একটা নির্দিষ্ট অবস্থা। এ অবস্থা অতীতেও ছিলো, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে । এ হচ্ছে ইসলামের সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা ও পরিস্থিতি । মানুষ যে কোনো যুগের বা যে কোনো স্থানের অধিবাসী হোক না কেন, হয় তারা আল্লাহর আইন দ্বারা শাসিত হবে, কারো পক্ষ থেকে এ ব্যাপারে বাধা বা বিভ্রান্তির শিকার হবে না এবং আল্লাহর এই শাসনকে নির্বিবাদে মেনে নেবে, অথবা যে কোনো ধরনের মানব রচিত আইন দ্বারা শাসিত হবে এবং সেই শাসনকে সানন্দে মেনে নেবে। প্রথমোক্ত অবস্থায় মানুষ আল্লাহর দ্বীনের অনুসারী গণ্য হবে। আর শেষোক্ত অবস্থায় সে গণ্য হবে জাহেলিয়াতের অধীন এবং যাদের আইনে শাসিত, তাদের গোলাম । তাদেরকে কোনোক্রমেই আল্লাহর দ্বীনের অনুসারী বলা যাবে না। আর যে ব্যক্তি আল্লাহর শাসন কামনা করে না, সে অবশ্যই জাহেলিয়াতের শাসন কামনা করে। যে ব্যক্তি আল্লাহর আইন প্রত্যাখ্যান করে, সে অবশ্যই জাহেলিয়াতের আইন গ্রহণ করে এবং জাহেলিয়াতের অধীন জীবন যাপন করে। এ হচ্ছে দুই পথের সংযোগস্থল। আল্লাহ এ দু'টো পথ মানুষকে দেখিয়ে ও জানিয়ে দিচ্ছেন। এর পর তারা স্বাধীন। এরপর তাদের সামনে প্রশ্ন রাখছেন যে, আল্লাহর শাসন ভালো, না জাহেলিয়াতের শাসন 'ভালো। প্রশ্নটা এমন ভংগিতে রাখছেন যাতে জাহেলিয়াতের শাসন ভালো এবং আল্লাহর শাসন . ন্দ এই ধারণা গড়ে ওঠে। প্রশ্নটি এই, বিশ্বাসীদের জন্যে আল্লাহর চেয়ে ভালো শাসক আর কে আছে? বস্তুত, আল্লাহর চেয়ে উত্তম শাসক আর কেউ নেই। _.. এমন ধৃষ্টতা কার আছে যে, মানুষের ওপর আল্লাহর চেয়ে উত্তম আইন জারী ও উত্তম শাসন _রুরতে পারার দাবী করতে পারে? আর এতো বড় দাবী করার পক্ষে কি কোনো যুক্তি সে দেখাতে পারে? সে কি বলতে পারবে যে, মানুষের স্রষ্টার চেয়েও সে মানুষকে ভালো চিনে ? সে কি বলতে পারবে যে, মানুষের প্রভুর চেয়েও সে মানুষের কল্যাণ কিসে হয় তা বেশী জানে? সে কি বলতে পারবে যে, যে আল্লাহ তায়ালা নিজের সর্বশেষ নবীকে পাঠিয়েছেন, সর্বশেষ শরীয়ত জারী করেছেন ও কেয়ামত পর্যস্ত সময়ের জন্যে নিজের শরীয়তকে চালু রেখেছেন, সেই আল্লাহ জানতেন না যে, ভবিষ্যতে মানুষ কিছু সমস্যা ও প্রয়োজনের সম্মুখীন হবে, সেগুলো না ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।