আরম করবে ।-এর যেটাই ঘটুক, তা এতো বড় ও মারাত্মক বিপর্যয় ষে, মানুষের স্বভাবের বিপরীত | ও আল্লাহর ইচ্ছা ও উদ্দেশ্যের পরিপন্থী একটা জিনিস অর্জন করার জন্যে তা সংঘটিত করা বৈধ হতে পারে না। আল্লাহ তায়ালা সৃষ্টিকর্তা । তিনি যা খুশী সৃষ্টি করেন, যা খুশী স্থির করেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত । তিনিই যখন মানুষের মত, পথ, রুচি ও নীতির বিভিন্নতা চেয়েছেন, তখন তা পাল্টানো কারো পক্ষে সম্ভব নয় এবং তার জন্যে আল্লাহর বিধানকে রদবদল করা বা লংঘন করার অবকাশ থাকতে পারে না। এ ধরনের কোনো উদ্দেশ্যে শরীয়তের কোনো বিধির ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করা এ আয়াতের দৃষ্টিতে একটা ঘৃণ্য ও ধিকারযোগ্য কাজ । এ ব্যাপারে আল্লাহর কোনো অনুমোদন নেই। কোনো মুসলমানও এটা মেনে নিতে পারে না। কেননা সে আল্লাহর ইচ্ছার বিরোধি কোনো কাজের উদ্যোগ নিতে পারে না। এ আয়াতের আলোকে তাই এটা একেবারেই দুর্বোধ্য যে, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, তারা কিভাবে বলতে পারে যে, আমরা শরীয়তের বিধান বাস্তবায়িত করে.পর্যটকদেরকে হারাতে পারি নাঃ পরবর্তী আয়াতে একই বক্তব্যের পুনরাবৃত্তি করা হয়েছে আরো জোরদারভাবে। ৪৮ নং আয়াতে মানুষের খেয়ালখুশী অনুসারে আল্লাহর বিধানকে বর্জন করতে নিষেধ করা হয়েছে। আর. ৪৯ নং আয়াতে বলা হচ্ছে যে, মানুষের সৃষ্টি করা ফেতনা তথা বাধা-বিষ্বের সম্মুখীন হয়ে আল্লাহর বিধানের কোনো অংশ বিশেষকেও বর্জন করো না । এখানে উচ্চারিত হুশিয়ারিটা আরো সৃক্্ম এবং আরো কঠোর । এটা বাস্তব অবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। বস্তুত এটা একটা ফেতনা, যা থেকে আত্মরক্ষা করার চেষ্টা করা অত্যন্ত জরুরী । এ ক্ষেত্রে দুই অবস্থার একটি না হয়েই পারে না। হয় পুরোপুরিভাবে আল্লাহর বিধান অনুসারে শাসন ও বিচার ফয়সালা করা হবে । নচেত প্রবৃত্তির অনুসরণ করা হবে ও ফেতনায় লিগ হওয়া হবে। শেষেরটি থেকে আল্লাহ তায়ালা সাবধান করেছেন। এরপর সম্ভাব্য অবস্থার বিবরণ দিয়ে রসূল (স.)-কে এই মর্মে আশ্বাস দেয়া হয়েছে যে, তারা যদি ইসলামী শরীয়তের প্রতিটি ছোট-বড় বিধানকে জোরদার ভাবে আঁকড়ে না, ধরে এবং পরিপূর্ণ ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ ও তদনুসারে যাবতীয় কাজ করা থেকে পশ্চাদপসরণ করে, তাহলে তিনি যেন মর্মাহত না হন। (এটা সেই সময়কার কথা, যখন ইহুদীদেরকে কিছুটা স্বাধীনতা দেয়া হয়েছিল এবং ইসলামী রাষ্ট্রে পূর্ণাংগ ইসলামী বিধান মেনে চলা তাদের জন্যে তখনো বাধ্যতামূলক হয়নি ।) “তারা যদি পশ্চাদাপসরণ করে'........ (আয়াত ৪৯) ৃ অর্থাৎ তারা পশ্চাদপসরণ করলে তোমার কোনো দায়দায়িত্ব নেই। তাদের কারণে তুমি ইসলামী শরীয়তে পূর্ণাংগ বাস্তবায়ন থেকে বিরত হয়ো না। তারা পশ্চাদপসরণ করছে এজন্যে যে, আল্লাহ তায়ালা তাদের কিছু পাপের শাস্তি দিতে চান। এই পশ্চাদপসরণ হেতু তারাই খারাপ পরিণতি ভুগবে-_ তুমি নও, ইসলামও নয় এবং মুসলমানও নয় । তা ছাড়া মানুষের স্বভাবই এরকম যে, “বহু সংখ্যক মানুষ ফাসেক।' অর্থাৎ অবাধ্য ও বিপথগামী । তারা স্বভাবতই এ রকম । এখানে তোমার কিছু করার নেই। এতে ইসলামেরও কোনো দোষ নেই। তাদেরকে জোর করে সঠিক পথে বহাল রাখার কোনো উপায় নেই। এভাবে মোমেনের অন্তরে শয়তানের অনুপ্রবেশের সকল ফাক ফোকর বন্ধ করা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে এবং ঘে কোনো ওজুহাতে শরীয়তের যে কোনো বিধি লংঘন বা বর্জনের পথ আটকে দেয়া হয়েছে। ও হিজ্পাঙ্শ এম ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।