এ ধরনের কুপ্ররোচনাগুলোর মধ্যে যেটি সর্বাণে উল্লেখের দাবী রাখে, তা হলো এই যে, বিভিন্ন মত .ও পথের অনুসারী শ্রেণী ও গোষ্ঠীসমূহের মধ্যে এক্য ও মনের মিল প্রতিষ্ঠা করার স্বার্থে ছোটখাট ও মৌলিক নয় এমন সব বিধিতে কিছুটা শৈথিল্য প্রদর্শন করা যেতে পারে যখন শরীয়তের কোনো বিধির সাথে ওই সব শ্রেণী ও গোষ্ঠীর ইচ্ছা-আকাংখার সংঘাত দেখা দেয়। | : বর্ণিত আছে যে, ইহুদীরা রসূল (স.)-কে এই মর্মে প্রস্তাব দিয়েছিলো যে, পাথর মেরে হত্যার বিধিসহ কয়েকটি সুনির্দিষ্ট বিধিতে তিনি যদি নমনীয় হন, তাহলে তারা তার প্রতি ঈমান আনবে। এই প্রস্তাব সম্পর্কেই আলোচ্য আয়াত নাধিল হয়েছিলো বলে কেউ কেউ মনে করেন। তবে আয়াতের বক্তব্য যে এ ধরনের কোনো বিশেষ প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা সুস্পষ্ট ৷ আল্লাহ তায়ালা সাধারণভাবে এই আপোসহীন নীতি ঘোষণা করেছেন যে, পরিস্থিতি ও পরিবেশের দাবীর কাছে নতি স্বীকার করে কোনো অবস্থাতেই নমনীয়তা প্রদর্শন ও মনের মিল ঘটানোর স্বার্থে আল্লাহর বিধানের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনের কোনোই সুযোগ নেই। তাই এ ব্যাপারে লুকিয়ে লুকিয়ে আপোষকামী মনোভাব পোষণ করা যাবে না তাই তিনি তার নবীকে বলেন, পারতেন। কিন্তু তা তিনি চাননি । প্রত্যেকের জন্যে স্বতন্ত্র বিধি ও আইন তৈরী করেছেন এবং তাদেরকে তিনি যে দ্বীন ও শরীয়ত দিয়েছেন, সে ব্যাপারে তাদেরকে তিনি পরীক্ষা করতে ইচ্ছুক। মানুষকে পার্থিব জীবনে আল্লাহ তায়ালা যে সব নেয়ামত দিয়েছেন, সেগুলোর ব্যাপারেও তিনি তাদেরকে পরীক্ষা করতে চান। প্রত্যেকে নিজ নিজ মত ও পথ অনুসারে চলবে, অতপর সবাই যখন আল্লাহর কাছে ফিরে যাবে, তখন তিনি তাদেরকে জানাবেন যে, তারা কে কেমন কাজ করে এসেছে। তাদের কৃতকর্মের হিসাব নেবে ও কর্মফল দেবেন। কাজেই ভিন্ন ভিন্ন মত ও পথ অবলম্বনকারীদেরকে এক্যবদ্ধ করার জন্যে আল্লাহর শরীয়তের ব্যাপারে নমনীয়তা দেখানো জায়েয নেই। কেননা তারা এঁক্যবদ্ধ হবে না। “সকলের জন্যে স্বতন্ত্র নীতি ও বিধি তৈরী এভাবে আল্লাহ তায়ালা শয়তানের অনুপ্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছেন। বিশেষত মানুষকে এক্যবদ্ধ করা ও মনের মিল ঘটানোর নামে সবাইকে খুশী করা বা এক্যবদ্ধ করার উদ্দেশ্যে আল্লাহর শরীয়তের কোনো বিধিতে নমনীয়তা প্রদর্শনের পথ রুদ্ধ করা হয়েছে। মনে রাখতে হবে যে, আল্লাহর শরীয়ত এতো মূল্যবান এবং এতো অপরিবর্তনীয় যে, যে এঁক্য কখনো হবে না বলে আল্লাহ তায়ালা স্থির করে রেখেছেন, তার খাতিরে শরীয়তের কোনো একটি অংশকেও বিসর্জন দেয়ার অবকাশ নেই। মানুষ সৃষ্টিই হয়েছে রকমারি যোগ্যতা, রুচি, অভিমত, নীতি এবং মত ও পথ সহকারে । আল্লাহ তায়ালা নিজেই তাদেরকে এরূপ বহু মত, বহু পথ ও বহু রুচির অধিকারী করে সৃষ্টি করেছেন। এর পেছনে তার কোন সূক্ষ্ম ও মহৎ উদ্দেশ্য রয়েছে, সেটা তিনিই ভালো জানেন। আল্লাহ তায়ালা তাদের সামনে হেদায়াতের পথ উন্মুক্ত করে দেখিয়ে দিয়েছেন এবং সবাইকে প্রতিযোগিতা করে তার দিকে অগ্রসর হবার জন্যে ছেড়ে দিয়েছেন, আর এটাই তাদের পরীক্ষা । এই পরীক্ষার ওপরই তাদের প্রতিফল নির্ভর করছে। যেদিন তারা আল্লাহর কাছে ফিরে যাবে, সেই দিন তার কাছ থেকে এর যথোচিত প্রতিফল পাবে। এমতাবস্থায় আল্লাহর আইনের বিনিময়ে জনগণকে এক্যবদ্ধ করার চেষ্টা একটা নিক্ষল চেষ্টা ছাড়া আর কিছু নয়। অন্য কথায় বলা যায়, মানুষের জীবনের সঠিক কল্যাণ ও সুস্থতাকে বিপন্ন করে তাদেরকে এক্যবদ্ধ করার চেষ্টা ব্যর্থ না হয়ে পারে না। বস্তুত আল্লাহর আইনকে লংঘন বা পরিবর্তনের অর্থ দাড়াবে এই সে, পৃথিবীতে বিপর্যয় ও অরাজকতার সৃষ্টি হবে। সঠিক পথ থেকে মানুষ বিভ্রান্ত হবে । মানব জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না এবং মানুষ মানুষকে প্রভু মানতে ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।