Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

গুরুত্ব দিয়েছে। অতপর স্বস্তিদায়ক কেসাসকে নিশ্চিত করার পর ক্ষমা ও মহানুভবতায় উদ্দহ্ধ করার জন্যে এমনভাবে উদাত্ত আহ্বান জানানো হয়েছে, যেন কেসাস গ্রহণে অক্ষম হয়ে নয় বরং কেসাস গ্রহণের ক্ষমতা থাকা সত্তেও ক্ষমা করতে পারে। বলা হয়েছে, “অতপর কেউ তা ক্ষমা করলে তাতে তারই পাপ মোচন হবে।' অর্থাৎ যে ব্যক্তি স্বেচ্ছায় কেসাসকে ক্ষমা করে দেবে, তার এই ক্ষমা তার গুনাহ মার্জনায় সহায়ক হবে । এর ওসীলায় আল্লাহ তায়ালা তা মাফ করে দেবেন। হত্যার বেলায় নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা অভিভাবক এবং যখমের বেলায় স্বয়ং আহত ব্যক্তি কেসাস তথা সমপর্যায়ের দৈহিক শাস্তি (খুনের বদলে খুন ও অংগের বদলে অংগ) মাফ করে দিতে পারে । ক্ষমা দ্বারা কেসাসের বদলে দিয়াত তথা আর্থিক ক্ষতিপূরণ গ্রহণ, অথবা কেসাস ও দিয়াত দুটোই মাফ করে দেয়া বুঝায় । এই দুই ধরনের ক্ষমা একমাত্র নিহত ব্যক্তির উত্তরাধিকারীই করতে সক্ষম । কেননা শাস্তি দান বা ক্ষমা করা দুটোই তার হাতে ন্যস্ত। অবশ্য এর পরও সরকার নিজস্ব বিবেচনা মোতাবেক ঘাতককে কোনো দন্ড দিতে পারে। এ আহ্বান অনেক সময় মানুষকে ক্ষমা ও মহানুভবতা প্রদর্শনে এবং আল্লাহর ক্ষমা লাভে উদ্বুদ্ধ করে থাকে। ক্ষতিগ্রস্ত লোকেরা উপলব্ধি করে যে, যে মানুষটি ৰা অংগটি তারা হারিয়েছে, অর্থ দন্ড বা শারীরিক দন্ড দ্বারা তার ক্ষতিপূরণ সম্ভব নয় এবং এর কোনোটি দ্বারাই তাদের কোনো লাভ হবে না। শাস্তি হচ্ছে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার সম্ভাব্য সর্বোচ্চ ব্যবস্থা । এর পরও অন্তরে কিছু ক্ষোভ থেকে যায়, যাকে একমাত্র আল্লাহর পক্ষ থেকে আগত ক্ষতিপূরণ দ্বারাই প্রশমিত করা সম্ভব৷ ইমাম আহমদ বর্ণনা করেন যে, একবার জনৈক কোরায়শী জনৈক আনসারীর দীত ভেংগে দেয়। তৎক্ষণাত হযরত মোয়াবিয়ার কাছে অভিযোগ করা হলো । মোয়াবিয়া (রা.) বললেন, আহত ব্যক্তিকে আমরা খুশী করবো, কিন্তু আহত আনসারী শাস্তির জন্যে যিদ ধরে বসলেন। মোয়াবিয়া (রা.) অভিযুক্ত কোরায়শীকে বললেন, তোমার সাথীর ব্যাপারটা তুমিই মিটিয়ে ফেলো । আদু দারদা সেখানে বসে ছিলেন৷ তিনি বললেন, আমি রসূল (স.)-কে বলতে শুনেছি যে, কোনো ব্যক্তি যদি শরীরে কোনো আঘাত পায় এবং তা ক্ষমা করে দেয়, তবে আল্লাহ তায়ালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন অথবা তার একটা গুনাহ মাফ করে দেবেন । একথা শুনে আনসারী বললেন, আমি ক্ষমা করে দিয়েছি। এভাবে আহত ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেলো । অথচ মোয়াবিয়ার আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাবে সে সন্তুষ্ট হয়নি। মহাজ্ঞানী আল্লাহর বিধান এ রকমই । তীর সৃষ্টি সম্পর্কে তিনিই ভালো জানেন যে, কী ধরনের আবেগ-অনুভূতি তার সৃষ্ট জীবের মনে বিরাজ করে এবং কী ধরনের বিধি ও নির্দেশ দ্বারা তার মনকে সম্তুষ্ট ও পরিতৃপ্ত করা যায়। অন্ঠান্ত আন্দমালী কেতাবেন্ ব্যাপান্ে অনুসৃত লীতি তাওরাতের বিধিসমূহের এ অংশটি কোরআন ও ইসলামী শরীয়তেরও অংগীভূত হয়ে গেছে। এগুলো বর্ণনা করার পর সাধারণ মূলনীতি দিয়ে উপসংহার টানা হয়েছে যে, “যারা আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার শাসন করে না, তারা যালেম।' এখানে নতুন যে বিশেষণটি উল্লেখ করা হয়েছে, তা হলো 'যালেম' । এ বিশেষণটি ছারা পূর্ববর্তী বিশেষণ 'কাফের' থেকে আলাদা কিছু বুঝানো হচ্ছে না, বরং এ দ্বারা আল্লাহর বিধান অনুসারে যারা বিচার ও শাসন করে না, তাদের একটা অতিরিক্ত বিশেষণ তুলে ধরা হয়েছে। সে কাফের এজন্যে যে, বান্দাদের জন্যে আল্লাহর আইন প্রণয়নের একক অধিকার অস্বীকার করার মাধ্যমে সে আল্লাহকে নিজের ইলাহ বা খোদা হিসেবে মানতে অস্বীকার করেছে, আর নিজেকে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।