Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অথবা জানতেন কিন্তু সে অনুসারে আইন রচনা না করে একটা শুন্যতা রেখে দিয়েছেন, যা মানব রচিত আইন দিয়ে পূরণ করার প্রয়োজন হয়ে পড়েছে অথবা স্বেচ্ছাচারীভাবে চলার সুযোগ এনে দিয়েছে। আল্লাহর সম্পর্কে এরপ ধৃষ্টতাপূর্ণ ধ্যান ধারণা পোষণ করার পর মুখ দিয়ে যতোই ঈমান ও ইসলামের দাবী করা হোক না কেন, সে দাবী ধোপে টেকে না। আল্লাহর বিধান যে মানব রচিত বিধানের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম, তার প্রমাণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান থাকলেও মানুষের পক্ষে তা পুরোপুরিভাবে উপলব্ধি করা কঠিন। কেননা মানব জাতির কোনো নির্দিষ্ট প্রজন্মের মধ্যে আল্লাহর বিধানের যৌক্তিকতা ও নিগৃঢত্ব পুরোপুরিভাবে প্রকাশ পায় না। যেটুকু এ পর্যন্ত প্রকাশ পেয়েছে, তা ফী যিলালিল কোরআনের পাতায় সবিস্তারে বর্ণনা করা কঠিন। তবে এখানে এর অংশ বিশেষ আলোচনা করাই যথেষ্ট মনে করছি, আল্লাহর শরীয়ত মানব জীবনের জন্যে একটি পূর্ণাংগ ও স্বয়ংসম্পূর্ণ বিধান। এ বিধান মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগকে তার যাবতীয় আকৃতি ও অবস্থা সহকারে সংগঠিত করে, উন্নত করে ও দিক-নির্দেশনা দেয়। এই বিধান মানুষের স্বভাব প্রকৃতি সম্পর্কে, তার প্রয়োজন ও চাহিদা সম্পর্কে, যে জগতে সে বাস করে তার প্রকৃতি সম্পর্কে এবং যে প্রাকৃতিক নিয়ম দ্বারা সে ও গোটা বিশ্ব জগত নিয়ন্ত্রিত সে সম্পর্কে পূর্ণাংগ ও নির্ভুল জ্ঞানের ভিত্তিতে রচিত। এ জন্যে এ বিধানে মানব জীবনের কোনো একটি দিকের ওপর মাত্রাতিরিক্ত জোর দেয়া হয় না। কোনো দিক উপেক্ষিত হয় না, এর ভিত্তিতে পরিচালিত মানুষের এক ধরনের তৎপরতার সাথে আর এক ধরনের তৎপরতার কোনো ধ্বংসাত্মক সংঘাত ঘটে না, সংঘাত ঘটে না প্রাকৃতিক নিয়মের সাথে মানুষের কর্মকান্ডেরও বরঞ্চ পরিপূর্ণ ভারসাম্য, সমবয় ও সামঞ্জস্য প্রতিষ্ঠিত হয়। অথচ মানব রচিত কোনো বিধানে এমন সময় পরিলক্ষিত হয় না। কারণ মানব রচিত বিধান শুধু বাহ্যিক অবস্থাটাই জানে এবং একটা নির্দিষ্ট সময়ে প্রকাশ্য বিষয়ই অবগত থাকে । মানব রচিত বিধান মানুষের অজ্ঞতাজনিত বিপদ থেকে কখনো নিরাপদ থাকে না। তার বিভিন্ন তৎপরতার মধ্যে যে কোনো সময় ধ্বংসাত্মক সংঘর্ষ বেধে যেতে পারে এবং এই সংঘর্ষ থেকে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। | ইসলাম পরিপূর্ণ ন্যায় বিচার ভিত্তিক জীবন বিধান। কারণ প্রথমত পরিপূর্ণ ন্যায় বিচার কিসের দ্বারা ও কিভাবে হয়, সে কথা একমাত্র আল্লাহই নির্ভলভাবে জানেন। দ্বিতীয়ত, তিনি যেহেতু সকল সৃষ্টির প্রতিপালক, মনিব ও প্রভু, তাই সকলের সাথে ন্যায় বিচার.করা কেবল তার পক্ষেই সম্ভব। একমাত্র তার রচিত বিধানই প্রবৃত্তির খেয়ালখুশী, আবেগ ঝৌক ও দুর্বলতা থেকে মুক্ত থাকতে সক্ষম । এ বিধান অজ্ঞতা, ভুল ক্রুটি, বাড়াবাড়ি ও শৈথিল্য থেকে মুক্ত । পক্ষান্তরে প্রবৃত্তির কামনা-বাসনা, ঝৌক ভাবাবেগ ও দুর্বলতায় জর্জরিত মানুষ যে আইন ও বিধান রচনা করে, তাতে অজ্্রতা ও অক্ষমতাজনিত ক্রুটি তো থাকবেই, অধিকক্তু প্রবৃত্তির খেয়ালখুশী, আবেগ, ঝৌঁক ও দুর্বলতায় তা পরিপূর্ণ থাক বে, চাই আইন রচনাকারী কোনো ব্যক্তি, শ্রেণী বা জাতি বা প্রজন্ম যেই হোক না কেন। কেননা এই অবস্থাগুলোর মধ্য থেকে প্রতিটি অবস্থারই স্বতন্ত্র ঝৌক, আবেগ ও কামনা বাসনা থাকা ছাড়াও স্বতন্ত্র ধরনের অজ্ঞতা ও কোনো বিষয়ের সকল দিক ও বিভাগের প্রতি দৃষ্টি দেয়ার অক্ষমতা থাকা অবধারিত। এমনকি একই প্রজন্মের একটি মাত্র অবস্থারও সকল দিক সুষ্ঠুভাবে বিবেচনা করতে মানুষ অক্ষম । ইসলাম গোটা মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক নিয়মের সাথে পুরোপুরিভাবে সামঞ্জস্যশীল কেননা ইসলামের িনি মালিক, তিনি মহাবিশ্বেরও মালিক। তিনিই মহাবিশ্বের ও মানুষের স্রষ্টা । সুতরাং তিনি যখন মানুষের জন্যে আইন রচনা করেন, তখন তাকে মহাবিশ্বের একটি অবিচ্ছেদ্য ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।