আল্লাহ তায়ালাই একমাত্র রেষেক তথা জীবিকাদাতা । সুতরাং আর কেউ নিজের বা অন্যের জীবিকা সংগ্রহ করতে সক্ষম নয়। ছোট বা বড় কারোই জীর্বিকা নয়। মানুষ ও বিশ্ব প্রকৃতিতে আল্লাহ তায়ালাই একচ্ছত্র ক্ষমতা ও নিরংকুশ কর্তৃত্বের অধিকারী । এর কারণ এই যে, তিনিই একমাত্র স্রষ্টা, মালিক ও জীবিকাদাতা এবং তিনিই সেই শক্তির একচ্ছত্র অধিপতি, যে শক্তি ছাড়া সৃষ্টি করা, জীবিকা দান করা এবং কারো ক্ষতি বা উপকার করা যায় না। মহাবিশ্বে তিনিই একক শাসন ক্ষমতার অধিকারী । আল্লাহর এই সমস্ত গুণ বৈশিষ্ট্য সহকারে তাকে নিজের একমাত্র ইলাহ মেনে নেয়ার নামই ঈমান। তিনিই একমাত্র ইলাহ, একমাত্র মালিক, একমাত্র শাসক এবং তার কোনো অংশীদার নেই- এ কথা মেনে নেয়ার নামই ঈমান। আর এই সব গুণ বৈশিষ্ট্যের দাবী অনুসারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ও তার হুকুমের আনুগত্য করার নাম হলো ইসলাম। আল্লাহকে সমগ্র বিশ্বের এবং বিশ্বের অংশ হিসাবে মানব জাতির একমাত্র ইলাহ, একমাত্র রব, একমাত্র অভিভাবক, একমাত্র শাসক ও একমাত্র আইনদাতা হিসাবে স্বীকার করাই ইসলাম । কাজেই আল্লাহর আইন ও বিধানের কাছে আত্মসমর্পণ করার অর্থই হলো আল্লাহকে ইলাহ, রব, অভিভাবক ও শাসক হিসেবে মেনে নেয়া। আর আল্লাহর আইন, বিধান ও শরীয়তের কাছে আত্মসমর্পণ না করা এবং তার আইন ও বিধানকে বাদ দিয়ে অন্য কারো আইন ও বিধানকে জীবনের যে কোনো ক্ষুদ্রাতিক্ষুদ্ ক্ষেত্রের জন্যে বিধান হিসাবে গ্রহণের অর্থ আল্লাহকে ইলাহ, রব, শাসক ও অভিভাবক হিসাবে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা ও অমান্য করা। এই আত্মসমর্পণ বা আত্মসমর্পণে অস্বীকৃতি কথায় হোক, কাজে হোক দুটোই সমান । কাজেই এ বিষয়টি সরাসরি ঈমান বা কুফরের সাথে এবং ইসলাম অথবা জাহেলিয়াতের সাথে সংশ্লিষ্ট । এ কারণেই আল্লাহ তায়ালা বলেছেন, “যারা আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ও শাসন করে না, তারা কাফের, তারা যালেম .... তারা ফাসেক। আল্লাহন্স আইনে শুশ্ষ্তত্ব আর দ্বিতীয় বিবেচ্য বিষয় হলো, আল্লাহর আইন যে কোনো মানব রচিত আইনের চেয়ে সর্বতোভাবে, অকাট্যভাবে ও নিশ্চিতভাবে উত্তম । আলোচ্য আয়াতগুলোর শেষাংশে আল্লাহ সেই কথাটাই বলেছেন এভাবে, “বিশ্বাসীদের জন্যে আল্লাহর চেয়ে উত্তম শাসক আর কে আছে?" মানব জাতির জীবনের সর্ব ক্ষেত্রে ও সকল অবস্থায় মানব রচিত যে কোনো আইন ও বিধানের চেয়ে যে আল্লাহর আইন ও বিধানই শ্রেষ্ঠ, উৎকৃষ্ট ও উত্তম, তা সর্বতোভাবে, শর্তহীনভাবে ও নিসংকোচে মেনে নেয়া বা না নেয়ার ওপরও ঈমান ও কুফর নির্ভরশীল । মেনে নিলে মোমেন, না মেনে নিলে নির্ঘাত কাফের । কোনো মানুষের এই দাবী করার কোনোই অধিকার নেই যে, মানব রচিত কোনো আইন বা বিধান আল্লাহর আইন বা বিধানের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ ও অগ্রগণ্য, অথবা তার সমতুল্য, চাই তা মানব জাতির জীবনের যে কোনো অংশের বা অবস্থার জন্যেই হোক বা কেন। এ ধরনের দাবী করার পর নিজেকে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী ও মুসলমান বলে পরিচয় দেয়ার কোনোই অবকাশ থাকে না। এ ধরনের দাবী করার অর্থ দাড়ায় এই যে, সে নিজেকে মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহর চেয়েও বেশী সুক্ষদর্শী ও প্রাজ্ঞ বলে মনে করে। এ ধরনের দাবীর অর্থ এও হতে পারে যে, সে মনে করে, মানুষের কখন কী অবস্থা হবে এবং কখন কী প্রয়োজন দেখা দেবে, তা না জেনেই আল্লাহ তায়ালা তার জন্যে আইন রচনা করেছেন, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।