এ আয়াতগুলোতে প্রথমত বলা হয়েছে যে, আল্লাহর কাছ থেকে তার নবীদের কাছে নাধিলকৃত প্রত্যেক আসমানী কেতাব ও শরীয়তে অকাট্যভাবে ঘোষণা করা হয়েছে যে, রাষ্ট্রীয় কার্যাবলী ও বিচার শাসন পরিচালনা সর্বতোভাবে আল্লাহর বিধান অনুসারেই করতে হবে এবং মানুষের ব্যক্তিগত ও সামষ্টিক গোটা জীবনকে আল্লাহর আইন অনুসারে পরিচালনা করতে হবে। এটিকে ঈমান ও কুফুরের, ইসলাম ও জাহেলিয়াতের এবং আল্লাহর বিধান ও মানব রচিত বিধানের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সীমারেখা হিসাবে চিহিতত করা হয়েছে। আল্লাহ তায়ালা এক এক করে তাওরাত ও ইনজীলের নামোল্পেখ করে বলেছেন যে, এই উভয় কেতাবে" আল্লাহর বিধানকে মানব জাতির জীবনের একমাত্র অনুকরণীয় ও অবশ্য পালনীয় বিধান হিসাবে নির্ধারণ করা হয়েছিলো । যেমন বলা হয়েছে যে, তাওরাতকে আল্লাহ তায়ালা হেদায়াত ও আলোকবর্তিকা স্বরূপ নাযিল করেছেন, “তাওরাতের আলোকে নবীরা, রব্বানীরা ও আলেমরা বিচার ফয়সালা “তাদের কাছে যে তাওরাত আছে তাতে রয়েছে আল্লাহর নির্দেশিকা' “তাতে আমি বিধান দিয়েছি যে, প্রাণের বদলে প্রাণ ....." আর ঈসা (আ.)-কে যে ইনজীল দেয়া হয়েছে, তা “তাওরাতের সমর্থক ছিলো ...' আর কোরআনকে আল্লাহ তায়ালা “তার পূর্ববর্তী সকল কেতাবের সমর্থক ও অগ্রগণ্য হিসাবে নাযিল করেছেন .....' “অতএব আল্লাহর নাধিল করা বিধান অনুসারে তাদের মধ্যে শাসন পরিচালনা করো ....” “যে ব্যক্তি আল্লাহর নাযিল করা বিধান জাহেলিয়াতের শাসন চায়?'.......... এভাবে সকল নবীর শরীয়তে এ বিষয়টি সম্পর্কে অভিন্ন ও অকাট্য বক্তব্য দেয়া হয়েছে। ইসলামী আইন ও বিধান অনুসারে শাসন ও বিচার পরিচালনা করাকে ঈমানের সীমারেখা ও মুসলমান হবার শর্ত হিসাবে নির্ধারণ করা হয়েছে, শাসক ও শাসিত উভয়ের জন্যে ৷ মূল কথা হলো, আল্লাহর বিধান অনুসারে শাসন করা শাসকের দায়িত্ব । আর শাসিতদের কর্তব্য হলো, ইসলামী বিধানের আলোকে পরিচালিত শাসন ও বিচারকে অল্লান বদনে মেনে নেয়া এবং অন্য কোনো আইন বা বিধান না মানা। বিষয়টি অত্যন্ত গুরুতুপূর্ণ আর এর ওপর এত গুরুত্ব দেয়ার কারণও অনুরূপ গুরুতৃপূর্ণ। সেই কারণগুলো কী কী? এই কারণগুলো যখন কোরআনে অনুসন্ধান করি, তখন তা খুবই স্পষ্ট দেখতে পাই। এ ক্ষেত্রে সর্ব প্রথম বিবেচ্য বিষয় হলো, আন্াহই যে মানুষের একমাত্র ইলাহ, একমাত্র প্রতিপালক, একমাত্র অভিভাবক ও তত্বাবধায়ক এবং এক্ষেত্রে তার আর কোনো শরীক নেই, সে কথা হয় মেনে নিতে হবে, নতুবা প্রত্যাখ্যান করতে হবে । সুতরাং বিষয়টি হয় ঈমানের সাথে, নচেত কুফরের সাথে সংশিষ্ট । হয় জাহেলিয়াতের সাথে, নয় ইসলামের সাথে সংশ্লিষ্ট । গোটা কোরআন জুড়ে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে। আল্লাহ তায়ালা একমাত্র শ্রষ্টা। তিনি বিশ্বজগত ও মানুষকে সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবীর সব কিছুকে তিনি মানুষের করতলগত করে দিয়েছেন। আন্রাহ তায়ালা একক শষ্টা। সৃষ্টির ব্যাপারে তার সাথে কেউ শরীক নেই। অল্প কিংবা বেশী কোনো কিছুর ব্যাপারেই নয়। আল্লাহ তায়ালা এককভাবেই সব কিছুর মালিক। কেননা তিনি সৃষ্টিকর্তা, আকাশ, পৃথিবী ও তার মধ্যবর্তী সব কিছুর তিনিই একচ্ছত্র মালিক। কেউ তার সাথে ছোট বা বড় কোনো কিছুতেই মালিকানায় শরীক নেই। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।