এই দীড়িয়েছে যে, চোরকে তার অপরাধের জন্যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, তার পাশবিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্যে তাকে আরো উৎসাহ দিতে হবে, আমাদেরকে চুরি ডাকাতির | ভয়ভীতি নীরবে সহ্য করে জীবন ধারণ করে যেতে হবে এবং কর্মবিমুখ চোর ডাকাতদেরকে আমাদের হাড়ভাঙ্গা খাটনির ফসল লুটপাট করে খাওয়ার অবাধ সুযোগ দিয়ে দিতে হবে। মানবতা ও সভ্যতার দোহাই পেড়ে যারা কর্তনের দন্ডের বিরোধিতা করে, তাদের বক্তব্যে আমি এই ভেবেও হতবাক হয়ে যাই যে, সভ্যতা ও মানবতা যেন আমাদেরকে আধুনিক বিজ্ঞান ও | তর্কশান্ত্রে উত্তাবিত বস্তুনিষ্ঠ তথ্যকে অস্বীকার করার আহ্বান জানাচ্ছে, মানুষের স্বভাব-প্রকৃতি ও জাতিসমূহের যুগ যুগকালের সঞ্চিত অভিজ্ঞতাকে ভুলে যেতে বলছে, আমাদের বিবেক বুদ্ধিকে নি্কিয় করে রাখার আহ্বান জানাচ্ছে এবং আমাদের চিন্তাশক্তির স্বতস্কুর্ত সিদ্ধান্তগুলোকে অগাহ্য করতে বলছে, যাতে আমরা তাদের বিভ্রান্তিকর ও অযৌক্তিক বক্তব্যকে নির্বিবাদে মেনে নেই! বস্তুত, ইসলামের এই অব্যর্থ শাস্তি যখন যথার্থই সভ্যতা ও মানবতার অনুকূল, তখন কারাদন্ড অবশ্যই বিলোপযোগ্য এবং কর্তনদন্ডই- চিরস্থায়ী হবার যোগ্য । কেননা শেষোক্তটি মনন্তত্ব, মানব প্রকৃতি, মানব জাতির আবহমানকালের সঞ্চিত অভিজ্ঞতা এবং বিজ্ঞানের অটুট ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, আর মানবতা ও মানব সভ্যতাও এই একই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত । পক্ষান্তরে কারাদন্ডের পেছনে না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি, না আছে কোনো অভিজ্ঞতা লব্ধ সত্য, আর না আছে তর্কশাস্ত্রীয় ও বস্তৃতাত্তিক জ্ঞানের সাথে তার কোনো সামঞ্জস্য । মানবীয় মনস্তত্ব ও মানসিকতার নির্ভুল ও সুষ্ঠু পর্যালোচনার ভিত্তিতেই কর্তনদন্ডের উদ্ভব হয়েছে। এজন্যে তা একই সময়ে ব্যক্তি ও সমষ্টি উভয়ের জন্যেই উপযোগী । কেননা তা অপরাধ কমানো ও সমাজকে নিরাপত্তা দানের সহায়ক । ব্যক্তি ও সমষ্টি উভয়ের জন্যে যে শাস্তি সমভাবে উপযোগী ও মানান সই, তা অবশ্যই সর্বোত্তম ও সর্বাধিক ন্যায়সংগত দন্ড। তথাপি এসব যুক্তি-তর্ক কারো কারো কাছে কর্তনদন্ডের যৌক্তিকতা প্রমাণের জন্যে যথেষ্ট নয়। তারা একে নিষ্ঠুর শান্তি বলে অভিহিত করে থাকেন। বস্তুত, এটাই তাদের প্রথম যুক্তি এবং এটাই শেষ যুক্তি । কিন্তু নিসন্দেহে এটা একটা খোঁড়া যুক্তি। কেননা শাস্তি শাস্তিই। যদি নিষ্ঠুর না হয়ে বিনোদনমূলক, কোমল ও দুর্বল ধরনের কিছু হয়, তাহলে তা আর শাস্তি থাকবে না। শান্তিতে কিছুটা কঠোরতা ও নিষ্ঠুরতা থাকতেই হবে। নচেত তাকে শাস্তি নামে আখ্যায়িত করা যাবে না।' ১) “তাদের হাত কেটে দাও। এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি ।' অর্থাৎ অপরাধ দমনে এটি আল্লাহর প্রবর্তিত একটি কার্যকর শাস্তি । যে ব্যক্তি অপরাধ সংঘটিত করে, তার জন্যে এ ধরনের কার্যকর দমন ব্যবস্থা একটি দয়া, আনুক্ল্য ও অনুকম্পা বিশেষ । কেননা এ শাস্তি তাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখে । এ শাস্তি গোটা সমাজ ও রাষ্ট্রের জন্যেও একটি করুণা বিশেষ । কেননা এ দ্বারা রাষ্ট্রে ও সমাজে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে আসে। একমাত্র মাথা বিগড়ে যাওয়া মানুষ ছাড়া কেউ দাবী করতে পারে না যে, সে মানুষের ত্ষ্টা আল্লাহর চেয়েও মানুষের বেশী দরদী ও তার প্রতি বেশী দয়ালু। ইতিহাস সাক্ষী যে, ইসলামের (১) "আত তাশরীউল জিনায়ী ফিল ইসলাম” (ইসলামের ফৌজদারী দক্ডবিধি) প্রথম খভ, পৃ. ৬৫২-৬৫৪ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।