Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফীক কী হিশলান্পিলশ কোনবত্ঘান ওটা অন্যের নির্ভেজাল সম্পত্তি নয়! তাই বলে এ সব ক্ষেত্রে কেননা শাস্তিই দেয়া যাবে না তা নয়। এ সব ক্ষেত্রে হাত কাটার শাস্তি দেয়া যাবে না। “তাযীর' অর্থাৎ হাত কাটার চেয়ে কম কোনো শাস্তি বিচারকের মতামত ও বিরাজমান পরিস্থিতির আলোকে নির্ধারিত হবে । এ শাস্তি বেত্রাঘাত, কারাদন্ড বা ক্ষেত্র বিশেষে শুধু সদুপদেশ দিয়েও ছেড়ে দেয়া যেতে পারে। যখন হাত কাটা হবে, তখন ডান হাত কজি পর্যন্ত কাটতে হবে । পুনর্বার চুরি করলে বাম পা গিরে পর্যন্ত কাটা হবে। এ পর্যন্ত সবাই একমত । অতপর তৃতীয়বার ও চতুর্থবার চুরির শাস্তি সম্পর্কে মতভেদ রয়েছে। সন্দেহের উদ্রেক হলে শাস্তি মওকুফ হবে। ক্ষুধা ও অভাবের তাড়নাজনিত সন্দেহ, মালিকানায় অংশীদারিত্বের সন্দেহ, স্বীকারোক্তি দেয়ার পর তা প্রত্যাহারজনি'ত সন্দেহ এবং সাক্ষীর সাক্ষ্য প্রত্যাহারজনিত সন্দেহ এই সব ধরনের সন্দেহই শাস্তি মওকুফের জন্যে যথেষ্ট সন্দেহের ব্যাখ্যা নিয়েও ফেকাহবিদদের মধ্যে মতভেদ রয়েছে। যেসব জিনিস মূলত সকলের জন্যে উন্মুক্ত কিন্তু পরে কেউ তাকে নিজস্ব মালিকানাতুক্ত বানিয়ে নিয়েছে, ঘেমন কারো সংরক্ষিত পানি ও কারো শিকার করা পাখি ইত্যাদি। এ দুটো জিনিস যেহেতু মূলত সকলের জন্যে উন্মুক্ত, তাই বিশেষ ব্যক্তি মালিকানাভুক্ত হওয়ার পরও তাতে সন্দেহের রেশ থেকে যায়। এ জন্যে এ দুটো জিনিস চুরি করলে হাত কাটার শাস্তি মওকুফ হবে। এটা ইমাম আবু হানীফার অভিমত । অনুরূপ যৌথ মালিকানাভুক্ত সম্পত্তি কারো একক মালিকানায় যাওয়ার পরও ইমাম আবু হানীফার মতে তাতে সন্দেহের রেশ থাকে । ইমাম মালেক, শাফেয়ী ও আহমাদ এ সব ক্ষেত্রে শাস্তি মওকুফ করেন না। ইমাম আবু হানীফা দ্র'ত পচনশীল জিনিস যথা অশুষ্ক খাদ্য, তরিতরকারি, গোশত, রুটি ইত্যাদির চুরিতেও শাস্তি মওকুফ করার পক্ষপাতী । কিন্তু ইমাম আবু ইউসুফ অন্য তিন ইমামের সাথে একমত এবং ইমাম আবু হানীফার বিরোধী ।. ফেকাহবিদদের মতভেদগুলোর বিস্তারিত বিবরণ আর দেয়া আমার পক্ষে সন্ভব হচ্ছে না। এগুলো ফেকাহ শাস্ত্রীয় গ্রন্থাবলীতে অনুসন্ধান করা যেতে পারে। যে কটি উদাহরণ দিলাম তা ইসলামের উদারতা ও মানুষকে সন্দেহের বশে পাকড়াও না করার ব্যাপারে তার প্রবল ইচ্ছা প্রমাণ করার জন্যে যথেষ্ট । রসূল (স.) বলেছেন, “সন্দেহ দেখা দিলে শাস্তি মওকুফ করে দাও ।' আর হযরত ওমর (রা.) বলতেন, “সন্দেহের কারণে শাস্তি মওকুফ করা আমার কাছে সন্দেহ সত্তেও তবে এ পর্যস্ত চোরের ওপর হাত কাটার ন্যায় কঠোর শাস্তি প্রয়োগের অপরিহার্যতা, বিশেষত ইসলামী রাষ্ট্রে বসবাসরত মুসলিম সমাজে চুরি থেকে আত্মরক্ষার যাবতীয় উপকরণাদি সরবরাহ ও সামাজিক সুবিচারের রক্ষাকবচ প্রদান করার পরও যারা চুরিতে লিপ্ত হয়, তাদের প্রতি ইসলামের অনমনীয় মনোভাব বর্ণনা করার পর এই শাস্তির যৌক্তিকতা সম্পর্কে জনাব আব্দুল কাদের আওদা লিখিত “ইসলামের ফৌজদারী দন্ডবিধি' নামক গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরছি, “চুরির জন্যে হাত কাটার শাস্তি নির্ধারণের কারণ এই যে, চোর যখন চুরির কথা ভাবে, তখন সে প্রকৃতপক্ষে অন্যের উপার্জিত সম্পদ দিয়ে নিজের উপার্জন বৃদ্ধির কথাই ভাবে । অন্য কথায় বলা যায়, সে নিজের হালাল সম্পদকে খুবই তুচ্ছ মনে করে এবং হারাম উপায়ে তাকে বাড়াতে চায়। সে তার নিজের শ্রমের ফলে সন্তুষ্ট নয়, বরং অন্যের শ্রমের ফসলের প্রতি সে লোভাতুর। এ কাজটা সে করে এ জন্যে, যেন সে বেশী বেশী করে খরচ করতে পারে এবং খ্যাতিমান হতে পারে । অথবা শ্রমের কষ্ট থেকে রেহাই পেতে পারে অথবা নিজের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিন্ত হতে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।