শব্দে শব্দে আল কুরআন ১২তম খণ্ড
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

Se Hoo MEINE 0 ১. কিয়ামত নিকটে এসে গেছে আর চাদ দ্বিখপ্তিত হয়ে গেছে।১ ২. আর তারা যদি কোনো নিদর্শন দেখে, তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে_ O৩৮ট/-নিকটে এসে গেছে ; £5 --কিয়ামত ; আর ; ১-দ্বিখণ্ডিত হয়ে গেছে ; 4)|-চাদ আর ; '-যদি ; (,/-তারা দেখে ; %/|-কোনো নিদর্শন ; (/>,-তারা মুখ ফিরিয়ে নেয় ; + এবং ; (/,%-বলে ; ১. ইতিপূর্বেকার সূরায় বলা হয়েছে যে, আগমনকারী মুহুর্ত (কিয়ামত) নিকটবর্তী | হয়েছে। এ সূরার প্রথমেই সেই কথাকে সুস্পষ্ট করে বলা হয়েছে _-“কিয়ামত নিকটে এসে গেছে।” আর তার প্রমাণ হিসেবে চাদ দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। এর দ্বারা বুঝানো হয়েছে যে, কিয়ামত হওয়াকে যারা অবিশ্বাস করছে, তাদের জেনে রাখা প্রয়োজন যে, কিয়ামত সংঘটিত হওয়া অসম্ভব কিছু নয়। বিশ্বজগতের একটি অংশ চাদ দুখণ্ড হওয়া দ্বারাই তা প্রমাণিত হয়। চাদের মতো অন্যান্য গ্রহ-উপগ্রহ এবং সৌরজগতের সবকিছুই এভাবে খণ্ড-বিখণ্ড হয়ে ধ্বংস হয়ে যেতে পারে। এগুলোর কোনোটাই অনাদি ও চিরস্থায়ী নয় । চাদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা শুধু কুরআন দ্বারাই প্রমাণিত নয়, বরং সহীহ হাদীসসমূহ থেকেও এটা প্রমাণিত ৷ সম্মানিত সাহাবায়ে কিরামের মধ্যে তিনজন এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী দিয়েছেন। তাছাড়া আরো যেসব বর্ণনা এ সম্পর্কে রয়েছে, তাতে এর সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশই থাকে না। ঘটনার বিবরণে প্রকাশ, রাসূলুল্লাহ সা. মক্কার ‘মিনা’ নামক স্থানে অবস্থানরত ছিলেন তখন মুশরিকরা রাসূলুল্লাহ সা.-এর কাছে নবুওয়াতের সপক্ষে নিদর্শন দাবী করলো। ঘটনাটি ঘটেছিলো হিজরতের প্রায় পাচ বছর আগে। সেদিন ছিলো চান্্মাসের ১৪ তারিখের সন্ধ্যারাত্রি। সবেমাত্র চাদ উদিত হয়েছে। মুশরিকদের দাবীর পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা এ সুস্পষ্ট অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন। হঠাৎ দেখা গেলো চাদ দ্বিখণ্ডিত হয়ে একখণ্ড পূর্বদিকে এবং অপর খণ্ড পশ্চিম দিকে চলে গেলো। আর উভয় খণ্ডের মাঝে পাহাড় অস্তরাল হয়ে গেলো । রাসুলুল্লাহ সা. উপস্থিত সবাইকে বললেন, দেখো এবং সাক্ষ্য দাও। উপস্থিত সবাই এ অসাধারণ ঘটনা সুস্পষ্টর্ূপে | দেখলো। অতপর চাদের উভয় খণ্ড আবার একত্রিত হয়ে গেলো । কোনো দৃষ্টিবান লোকের পক্ষে এ ঘটনা অস্বীকার করা সম্ভবপর ছিলো না। কিন্তু কাফিররা বললো, ॥|

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।