শব্দে শব্দে আল কুরআন ১২তম খণ্ড
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

সুরার পরিচিতির জন্য সূরার প্রথম শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। | ‘আন-নাজ্ম’ অর্থ তারকারাজী । নাখিলের সময়কান্ল নবুওয়াতের ৫ম বছরে রমাযান মাসে মুসলমানদের হাবশায় হিজরতকালীন সময়ে এ সূরা নাযিল হয়েছে। মক্কার হারাম শরীফের মধ্যে কুরাইশদের এক সমাবেশে | রাসূলুল্লাহ সা. এ সুরা পাঠ করে শুনিয়েছিলেন। এ সূরাতেই সর্বপ্রথম সিজদার আয়াত নাযিল হয়েছে। কুরাইশদের সমাবেশে এ সূরা পাঠকালে সিজদার আয়াত আসলে | রাসূলুল্লাহ সা.-এর সাথে মু'মিন, কাফির-মুশরিক নির্বিশেষে সবাই সিজদায় পড়ে | যায়। কাফিরদের বড় বড় নেতা যারা সেই সমাবেশে উপস্থিত ছিলো, তারা কেউই সিজদা | | না করে থাকতে পারেনি। এ ঘটনা সংক্রান্ত হাদীসসমূহের বর্ণনা অনুসারে এ সূরা | নাযিলের সময়কাল সুস্পষ্টভাবেই জানা যায়। তাছাড়া এ সনের রজব মাসেই হাবশায় মুসলমানদের প্রথম দল হিজরত করে। তারা সেখানে থেকে শুনতে পায় যে, মক্কার সকল লোক মুসলমান হয়ে গেছে। তাদের মধ্যে কিছু লোক হাবশা থেকে মক্কায় ফিরে আসে । কিন্তু এখানে এসেই হারাম-শরীফের সমাবেশের ঘটনা শুনতে পায় এবং প্রকৃত ঘটনা জানতে পারে। তারা দেখতে পায় যে, অবস্থা আগের মতোই রয়েছে তাই তারা এ বছরেরই শাওয়াল মাসে আবার হাবশায় ফিরে যায়। তাদের সাথে আরো কিছু লোক | হাবশায় হিজরত করে। এ ঘটনা থেকেও এ সূরায় নাযিল-কাল সুস্পষ্টভাবে জানা যায় । আনশ্লোচ্য বিষয় এ সূরার মূল আলোচ্য বিষয় হলো মুহাম্মাদ সা.-এর ওপর নাযিলকৃত কুরআন মাজীদের সত্যতা প্রমাণ এবং মুহাম্মদ সা. এবং কুরআনের বিরুদ্ধে কাফির-মুশরিকদের অবলম্বিত নীতি ও আচরণের ভ্রান্তি সম্পর্কে তাদেরকে সাবধান ও সতর্ক করে দেয়া । এ সূরা প্রথম সূরা যা মক্কায় রাসূলুল্লাহ সা. ঘোষণা করেন। (কুরতুবী) তিলাওয়াতে সিজদার আয়াত সর্বপ্রথম এ সূরাতেই নাযিল হয় এবং রাসূলুল্লাহ সা. | | হারাম শরীফে সিজদা করেন। হারাম শরীফের এ সমাবেশে মু’মিনদের সাথে মক্কার | কুরাইশদের অনেক নেতাই উপস্থিত ছিলো। আশ্চর্যের ব্যাপারে এই যে, তারা সবাই রাসূলুল্লাহ সা.-এর সাথে সিজদায় পড়ে যায়। যদিও তারা পরে তাদের এ কাজের জন্য | নিজেরা বিচলিত বোধ করেছে এবং অন্যদের দ্বারা তিরস্কৃত হয়েছে। তাদের মধ্যে একটি মাত্র লোক সিজদা করেনি। সে ছিলো উমাইয়া ইবনে খালফ । সে কিছু মাটি লাগিয়ে নিয়েছে এবং বলেছে আমার জন্য এটাই যথেষ্ট । | TE) www.amarboi.org পারা ৪ ২৭ www.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।