শব্দে শব্দে আল কুরআন ১২তম খণ্ড
/ ৩৯৭
📝 লেখা 📖 পিডিএফ

STAN ATALY SAD Yb লা ডু ০০ Et CNL SOE A ELLE 3 | আর যারা (এ জাতীয় কাজ থেকে) তাওবা করেনি তবে তারা--তারাই যালিম। ১২. হে যারা ঈমান এনেছো, তোমরা বিরত থাকো আর ; "যারা ; To ULI (৬,1৮৩)-তবে তারা ; ৯-তারাই ; 5৮4/-যালিম । 3 হে ; | 2 যারা ; 1,|-ঈমান এনেছো ; (/2/-তোমরা বিরত থাকো ; তাওবা করার পরও কাউকে তার অতীতের কোনো মন্দ কাজের পরিচয়ে সম্বোধন করা । যেমন কোনো ব্যক্তিকে চোর, ব্যভিচারী ও মদ্যপ বলে সম্বোধন করা । একইভাবে কারো পিতা-মাতার কোনো মন্দ কাজের জন্য বা তার বংশ বা আত্মীয়তার কোনো দোষের সাথে সম্পর্কিত করে সম্বোধন করাও নিষিদ্ধ । রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, “যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন গুনাহ দ্বারা লজ্জা দেয়, যা থেকে সে তাওবা করেছে, তাকে সে গুনাহে লিপ্ত করে ইহকাল ও পরকালে লাঞ্ছিত করার দায়িত্‌ আল্লাহ তা'আলা গ্রহণ করেন।” (কুরতুবী) তবে যেসব উপাধি বাহ্যত মন্দ হলেও তা দ্বারা কাউকে নিন্দা করা উদ্দেশ্য না হয়, বরং সেই উপাধি তাদের পরিচয়ের জন্য সহায়ক, এমন সব উপাধি এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়। এজন্য মুহাদ্দিসীনে কিরাম ‘আসমাউর রিজাল’ তথা রাবী বা হাদীস বর্ণনাকারীদের পরিচয়মূলক শাস্ত্রে এমন উপাধি উল্লেখ করেছেন। যেমন সুলায়মান আল আমাশ (ক্ষীণদৃষ্টি সম্পন্ন সুলায়মান) ও ওয়াসেল আল আহদাব (কুঁজো ওয়াসেল) ইত্যাদি । এমনসব নামও এ নিষেধাজ্ঞার শামিল নয় যা অর্থগত অমর্যাদা বুঝালেও আসলে সেগুলো স্নেহ-ভালোবাসার পরিচায়ক আবু হুরায়রা, আবু তালিব ইত্যাদি । ২৩. অর্থাৎ আল্লাহ রাসূল ও আখিরাতে বিশ্বাসী একজন মু'মিন কোনো গুনাহের কারণে বা অশালীন কোনো কাজের জন্য সমাজে মন্দ পরিচয়ে খ্যাত হবে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার । এটা মু’মিনের জন্যই নয় মানবীয় বৈশিষ্ট্যের সাথেও এটা সামঞ্জস্যশীল নয়। মানুষকে ভালো নামে ডাকা রাসূলের সুন্নত । রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন “মু’মিনের হক অপর মু'মিনের ওপর এই যে, তাকে অধিক পছন্দনীয় নাম ও পদবী সহকারে ডাকবে।” আর এ কারণেই আরবে ডাক নামের প্রচলন ছিল । রাসুলুল্লাহ সা.-ও তা পছন্দ করেছিলেন। তিনি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে কিছু পদবীতে ভূষিত করেছিলেন। যেমন হযরত আবু বকর রা.-কে ‘আতীক’, হযরত উমর রা.-কে ‘ফারুক’, হযরত হামযা রা.-কে ‘আসাদুল্লাহ’ এবং হযরত খালিদ বিন ওয়ালীদ রা.- | |,কে ‘সাইফুল্লাহ’ ৷ www.amarboi.org পারা £ ২৬ WwWw.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।