লুম’আতুল ই’তিক্বদ Eman Aqida Manhaj, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

লুম'আতুল ই'তিকৃদ ইজতিহাদ ও ইখতিলাফের ব্যাপারে যা প্রশস্ত রহমত, আর তাদের একমত্য অকাট্য দলীল হিসেবে পরিগণিত হবে ॥৯২৷ [১০২] ফিবৃহী মাসআলায় মতানৈক্য অথবা বিরোধপূর্ণ বিষয়ে আমাদের করণীয় । কারণ ফিবৃহী বিষয়ে মতানৈক্য বর্তমানেও চালু আছে, এটা কি নিকৃষ্ট হিসাবে গণ্য? জবাব হলো, মতভেদ দু'প্রকার: প্রথমত: দীনি বিষয়ে মতভেদ । যেমন ইবাদত ও আকুীদায় মতানৈক্য । এধরণের মতানৈক্য নিকৃষ্ট ও হারাম । কেননা দীনে (ইবাদত ও আব্বীদায়) ইজতিহাদ করার কোন অবকাশ নেই, রায় বা সিদ্ধান্ত দেয়াও কোন সুযোগ নেই । বরং দীন ও আকীদা পরিপূর্ণ । এ বিষয়ে ইজতিহাদ (গবেষণা) করার কোন বিধান নেই। আল্লাহ তা'আলা দীন ও আকীদা হিসাবে যা কিছু আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন, রায় ও ইজতিহাদ ছাড়াই তা আঁকড়ে ধরা আমাদের উপর ওয়াজীব- আবশ্যক । আর ইবাদতও পরিপূর্ণ। যে বিষয়ে দলীল রয়েছে তা আমাদেরকে জানতে হবে । আর যে বিষয়ে দলীল পাওয়া যায় না তা বিদ'আত বলে গণ্য, যা অবশ্যই পরিত্যাজ্য ৷ যেমন হাদীছে বর্ণিত আছে, ৫১ %৪ 455 মিন ৮155 6১১ ঁ ০2 ৯৮ যে আমাদের দীনে এমন নতুন কিছু আবিষ্কার করলো যা দীন নয় তা প্রত্যাখ্যাত । দ্বহীহ মুসলিম হা/১৭১৮। অন্য হাদীছে এসেছে, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা নতুন কিছু আবিষ্কার করা হতে বিরত থাক । কেননা প্রত্যেক নতুনত্ব বিদ'আত । আর প্রত্যেক বিদ'আতই ভ্রষ্টতা । প্রত্যেক ভষ্টতা জাহান্নামের কারণ । দ্বহীহ: সুনানে নাসাঈ হা/১৫৭৮ সাধারণভাবে আকীদা, ইবাদত ও দীনি বিষয়ে কখনো মতানৈক্যের কোন সুযোগ নেই। একমাত্র কুরআন ও সুন্নাহর বিধি-বিধান ও সালাফদের পদ্ধতিই অনুসরণীয় । দ্বিতীয়: রায় (সিদ্ধান্ত) এর ক্ষেত্রে মতানৈক্য করার সুযোগ আছে অথবা ফিকৃহী মাসআলায় ইজতিহাদী ব্যাখ্যার বিষয়ে ও দলীলের ভিত্তিতে বিধান উদ্ঘাটন করার ক্ষেত্রে মতানৈক্য করার সুযোগ আছে । কেননা মানুষকে বুঝানোর ক্ষেত্রে বিধান উদঘাটনে ভিন্নতা আসতে পারে। আর ইজমার মাসআলাসমূহ সীমাবদ্ধ, তাতে মতানৈক্য বৈধ নয়। যে সব ইজতিহাদী মাসআলায় ইজমা হয়নি, সে বিষয়ে ইজতিহাদ করার সুযোগ আছে। ৫৮

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।